এই মুহূর্তে জেলা

মন মানলো না ! তাই ২৪ঘন্টার মধ্যে ঘট পুজোই বদলে গেলো মূর্তি পুজোয়।

হুগলি , ২০ নভেম্বর:- মন মানলো না ! তাই ২৪ঘন্টার মধ্যে ঘট পুজোই বদলে গেলো মূর্তি পুজোয়। পঞ্চমীর সকালে মিটিং-এর পর বিকেলেই শুরু হলো সুবিশাল জগদ্ধাত্রীর মূর্তি তৈরীর কাজ। ষষ্ঠীর রাতের মধ্যেই অবিশ্বাস্যভাবে সেই মৃন্ময়ী মূর্তির চিন্ময়ীর রূপ নেওয়ার কথা। চন্দননগর বলেই বোধহয় সম্ভব। চন্দননগরের শীতলাতলা বাউরীপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি ২৪ঘন্টার মধ্যেই জগদ্ধাত্রীর মূর্তি […]

এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে ছটপুজোয় রাজ্য সরকারের আবেদনে মানুষ সাড়া দিয়েছেন দাবি সমবায় মন্ত্রীর।

হাওড়া , ২০ নভেম্বর:- বর্তমানে করোনা অতিমারী পরিস্থিতিতে আদালতের আদেশ মেনে ছট পুজোয় রাজ্য সরকারের তরফ থেকে সকলের কাছে যে আবেদন জানানো হয়েছিল সেই আবেদনে সকলে সাড়া দিয়েছেন বলে দাবি করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার রামকৃষ্ণপুর লেন জয়হিন্দ বাজারে ছটপুজো উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসে ওই দাবি করেন তিনি। অরূপ রায় বলেন, […]

এই মুহূর্তে খেলাধুলা

বাংলা ফুটবলে ফের চমক আইএফএ-র প্রসেনজিৎ মাহাতো

প্রসেনজিৎ মাহাতো , ২০ নভেম্বর:- বাংলার ফুটবলে ফের চমক আনছেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। যুগের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে আইএফএ। নতুন ওয়েবসাইট আনছে। যেখানে বাংলার ফুটবলের সমস্ত ইতিহাস থেকে শুরু করে নানান সংবাদ থাকবে। সঙ্গে ইউটিউবে থাকছে ‘আইএফএ টিভি’। রাজ্যের ফুটবলের সমস্ত কার্যকালাপ তুলে ধরা হবে। আইএফএ-র ফেসবুক, ইন্সটাগ্রাম পেজ […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯২ দশমিক ৫৪ শতাংশে পৌঁছেছে।

কলকাতা , ২০ নভেম্বর:- রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯২ দশমিক ৫৪ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে তিন হাজার ৬২৬ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪ লাখ ৪৯ হাজার ১৩১ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে ৪ লাখ ১৫ হাজার ৬০৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় […]

এই মুহূর্তে কলকাতা

করোনার বাড়বাড়ন্ত রুখতে ফের রাজ্যে কেন্দ্রীয় দল

কলকাতা , ২০ নভেম্বর:- দেশের যে রাজ্যগুলিতে করোনার সংখ্যা উত্তরোত্তর বাড়ছে, সেই রাজ্যগুলিতে এবার বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর বেশ কয়েকটি রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি আশানুরূপ নয়। এবার তেমনই ৫টি রাজ্যকে চিহ্নিত করে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে পরিদর্শনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই ৫ রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। […]

এই মুহূর্তে জেলা

দলের দুই শীর্ষ নেতার বাগযুদ্ধে অস্বস্তিতে তৃণমূল।

হুগলি , ২০ নভেম্বর:- বর্তমানের কোন জন প্রতিনিধি রাজনীতির বাইরে আমার ও আমার পরিবার নিয়ে যদি অশালীন মন্তব্য করে আপনারা কী সমর্থন করবেন? শুক্রবার বলাগরে একটি বস্ত্রদানের অনুষ্ঠানে হাজির হয়ে এভাবেই উপস্থিত মানুষের মধ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূলের বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারী। প্রত্যুত্তরে কর্মসূচিতে হাজির লোকজন চিৎকার করে ‘না’ ধ্বনি দিয়ে জানিয়ে দেন তারা এই […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে আরও তেল ও প্রাকৃতিক গ্যাস ভান্ডার আবিষ্কারের সম্ভাবনা

কলকাতা , ২০ নভেম্বর:- রাজ্যে আরও তেল ও প্রাকৃতিক গ্যাস ভান্ডার আবিষ্কারের সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় তেল, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন। কলকাতায় আজ বণিকসভা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ১১৯তম বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, উত্তর ২৪পরগণার অশোকনগরে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। সেখানে তেল আবিষ্কারেরও ভাল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইস্পাতের […]

এই মুহূর্তে কলকাতা

ছট পুজোকে সামনে রেখে বিভেদের রাজনীতি করা হচ্ছে – মুখ্যমন্ত্রী।

কলকাতা , ২০ নভেম্বর:- ছট পুজোকে সামনে রেখে বিভেদের রাজনীতি করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। নাম না করলেও এক্ষেত্রে তার অভিযোগের আঙুল বিজেপির দিকে তার স্পষ্ট বোঝা গেছে। মুখ্যমন্ত্রী নিজে আজ বেশ কয়েকটি ছট পুজো অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি দাবি করেন জন প্রতিনিধি হওয়ার বহু আগে থেকেই তিনি ছট পুজো করেন। […]

এই মুহূর্তে খেলাধুলা

ফের লাল-হলুদে লেগে গেল ক্লাব বনাম ইনভেস্টার

প্রসেনজিৎ মাহাতো , ২০ নভেম্বর:- আইএফএ শিল্ড, পুরুষ ক্রিকেট দল নিয়ে চূড়ান্ত নাটক হয়েছিল। এবার মহিলা ফুটবল দল নিয়েও ইস্টবেঙ্গল ক্লাব বনাম এসসি ইস্টবেঙ্গল লেগে গেল। আইএসএল শুরুর হচ্ছে। তবু লালহলুদ গনগনে। উত্তাপ কমতেই চাইছে না। স্পোর্টিং রাইটস এসসি ইস্টবেঙ্গলের হাতে। মহিলা ফুটবল দল নিয়েও তারদেরই মাথা ঘামানোর কথা। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। শুক্রবার […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় দুর্ঘটনা , জখম ২।

হাওড়া, ২০ নভেম্বর:- হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার ২ নম্বর জাতীয় সড়ক বালিহল্টের কাছে শুক্রবার ভোর পৌনে ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। একটি পাটবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে। এই ঘটনায় ২ জন আহত হন। পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার ফলে সাময়িক […]