হাওড়া, ২০ নভেম্বর:- হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার ২ নম্বর জাতীয় সড়ক বালিহল্টের কাছে শুক্রবার ভোর পৌনে ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। একটি পাটবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে। এই ঘটনায় ২ জন আহত হন। পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে যায় বালি ট্রাফিক পুলিশ।
Related Articles
গাড়ি চালানো শিখতে এসে গাড়ির ধাক্কায় গুঁড়িয়ে গেল অনেক গাড়ি। প্রাণে রক্ষা প্রাতঃভ্রমণকারীরা।
হাওড়া, ২ জানুয়ারি:- বছরের শুরুতেই দুর্ঘটনা। হাওড়ার ডুমুরজলায় গাড়ি চালানো শিখতে এসে বোলেরো গাড়ির ধাক্কায় গুঁড়িয়ে গেল অনেক গাড়ি। প্রাণে রক্ষা প্রাতঃভ্রমণকারীরা। হাওড়ার ডুমুরজলায় প্রাতঃভ্রমণে এসে দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন প্রাতঃভ্রমণকারীরা। সোমবার সকালে ওই ঘটনা ঘটে। জানা গেছে একটি বেপরোয়া গতির বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বেশ কিছু গাড়িকে ধাক্কা মেরে কার্যত গুঁড়িয়ে […]
মন্ডপে মন্ডপে দরিদ্রদের বস্ত্র দান ভারত সেবাশ্রম সঙ্ঘের।
উত্তর ২৪ পরগনা, ১১ অক্টোবর:- উত্তর ২৪ পরগনার বিরাটি স্টেশন সংলগ্ন বিরাটি সার্বজনীন দুর্গোৎসব সমিতি ও শ্রীমন্তপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোয় সকাল থেকেই বহু মানুষ ভীড় জমিয়েছেন।পঞ্চমী ও ষষ্ঠীর দিন দুই পুজো মন্ডপের সামনে এক অনুষ্ঠানে এলাকার গরীব ও পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান […]
ডেঙ্গির পাশাপাশি ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত
কলকাতা, ৩১ অক্টোবর:- ডেঙ্গির দাপটের মধ্যেই রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, চলতি বছরে এই রাজ্যে এখনও পর্যন্ত ১৩ হাজার ৮৪৮ জন ম্যালেরিয়ার কবলে পড়েছেন। দু’মাস আগে এই সংখ্যাটা ছিল মাত্র ২ হাজার ৭০০। ম্যালেরিয়ায় আক্রান্তের দিক থেকে দেশের মধ্যে এখন পশ্চিমবঙ্গ রয়েছে তিন নম্বরে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে ম্যালেরিয়ার […]











