প্রসেনজিৎ মাহাতো , ২০ নভেম্বর:- বাংলার ফুটবলে ফের চমক আনছেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। যুগের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে আইএফএ। নতুন ওয়েবসাইট আনছে। যেখানে বাংলার ফুটবলের সমস্ত ইতিহাস থেকে শুরু করে নানান সংবাদ থাকবে। সঙ্গে ইউটিউবে থাকছে ‘আইএফএ টিভি’। রাজ্যের ফুটবলের সমস্ত কার্যকালাপ তুলে ধরা হবে। আইএফএ-র ফেসবুক, ইন্সটাগ্রাম পেজ রয়েছে। টুইটার পেজ তৈরি হবে। করোনাতে ক্লাব গুলোর আর্থিক অবস্থার কথা চিন্তা করে তাদের পাশে রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা। আগামী মার্চ পর্যন্ত আইএফএ স্বীকৃত টুর্নামেন্ট খেলতে হলে ক্লাবগুলোকে ফুটবলারদের জন্য সিআরএস বাবাদ কোনও খরচ করতে হবে না। ফেডারেশন এবং আইএফএ মিলিয়ে প্রত্যেক ফুটবলারের সিআরএস করাতে প্রায় ১০০টাকা+ জিএসটি দিতে হত। সচিব জয়দীপ মুখার্জি বলেন,” মার্চ পর্যন্ত সেই টাকা দিতে হবে না।” সচিবের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন ক্লাব কর্তারা। ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আইএফএ শিল্ড। অংশ নেওয়া ১২টি দলকে জার্সি দেওয়া হচ্ছে আইএফএ–র তরফে। ক্লাব গুলোর খরচ কমানোই লক্ষ্য আইএফএ-র।
Related Articles
আইএসএল-কে লড়াইতে হারিয়ে দিতে চলেছে আই লিগ
প্রসেনজিৎ মাহাতো, ৩০ নভেম্বর:- আইএসএল-কে টক্কর দিতে চলেছে আই লিগ। চলতি আইএসএলে যা নেই, সেটাই এবার হতে চোখেছে আই লিগে। আই লিগের মূলপর্ব নিয়ে বেশি সতর্ক সর্বভারতীয় ফুটবল সংস্থা এবং রাজ্য ফুটবল সংস্থা আইএফএ। জৈব বলয়ে দলগুলিকে রেখে নতুন বছরের শুরুতে হবে আই লিগ। এআইএফএফের তত্ত্বাবধানে আইএফএ পরিকল্পনা নিয়েছে, আসন্ন আই লিগের জন্য তৈরি হবে […]
শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়ান দিবস মর্যাদার সঙ্গে পালিত হলো আরামবাগে।
মহেশ্বর চক্রবর্তী, ১১আগস্ট:- ক্ষুদিরাম বসু (৩ ডিসেম্বর ১৮৮৯ — ১১ আগস্ট ১৯০৮) ছিলেন একজন ভারতীয়-বাঙালি বিপ্লবী যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন।এদিন তাঁর তিরোধান দিবস।সারা বাংলা জুড়ে মর্যাদার সাথে পালিত হচ্ছে। আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দীর উপস্থিততে আরামবাগ বসন্তপুরে শ্রদ্ধার সঙ্গে ভারতমাতার বীর সন্তান ক্ষুদিরাম বসুর তিরোধান দিবস পালিত হয়। উল্লেখ্য ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকিকে […]
মাদারিহাটে ঘাসফুল ফোটাতে এবার আসরে অভিজ্ঞ মৃদুল।
মাদারিহাট, ৯ নভেম্বর:- পাখির চোখ মাদারিহাট বিধানসভা। উপনির্বাচন। একদা বাম পরে বিজেপির গড় হিসেবে পরিচিত মাদারিহাটে এবার ঘাসফুল পতাকা ওড়াতে ময়দানে তৃণমূল কংগ্রেস। শনিবার মাদারিহাট ব্লকের রবীন্দ্রনগর এলাকায় প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন আলিপুরদুয়ার জেলা সভাপতি। গোটা মাদারি হাটে এখন চাঁদের হাট।কে আসেননি তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করতে। কলকাতা থেকে এসেছেন রাজ্যের দুই দাপুটে মন্ত্রী […]







