কলকাতা , ২ জানুয়ারি:- ফের করোনার থাবা হরিশ মুখার্জী স্ট্রীটে। মারণ ভাইরাস এবার প্রাণ কেড়ে নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মানিক মজুমদারের। দীর্ঘ চার দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির অফিসের চাবি ছিল মানিক বাবুর জিম্মায়। স্মিতবাক, সদাহাস্যময় এই মানুষটি চিরকাল প্রচার এর অন্তরালে থেকে চুপচাপ নিজের কাজটুকু করে গেছেন। তৃণমূলের নেতাকর্মী থেকে সাংবাদিক […]
এই মুহূর্তে
বস্তায় লাশ ভরে ফেলা হল গঙ্গার ঘাটে। গোলাবাড়িতে চাঞ্চল্য।
হাওড়া , ২ জানুয়ারি:- হাওড়ার গোলাবাড়ির চালপট্টি ঘাটে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। অনুমান খুন করে দেহটি বস্তায় ভরে ফেলা হয়। যেখানে বস্তায় মোড়া দেহটি পড়েছিল তার পাশেই একটি বুলেট মোটর বাইক রাখা ছিল। মৃতের পরিচয় জানা যায়নি। মধ্যবয়স্ক ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫। ঘাটের জগন্নাথ মন্দিরের পুরোহিত প্রথম বস্তাবন্দি অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন। […]
বেহাল রাস্তায় কলাগাছ পুঁতে শেওরাফুলিতে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা।
হুগলি , ২ জানুয়ারি:- দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সংস্কারের দাবীতে আন্দোলনে নামলো ভারতীয় জনতা পার্টি। শনিবার সকালে শেওরাফুলি থেকে পিয়ারাপুর যাবার বেহাল রাস্তায় কলাগাছ পুঁতে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। তাদের দাবী প্রতিদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে এই রাস্তায়। এই জনবহুল এলাকায় বেহাল রাস্তার জন্য দুর্ঘটনা বেড়েই চলেছে। প্রশাসনের কর্তা ব্যক্তিরা রাস্তা দিয়ে যাতায়াত করলেও […]
নিও নর্মালে-নিউ ইয়ার , অসতর্কতার ছবি বাড়াচ্ছে আতঙ্ক।
কলকাতা , ১ জানুয়ারি:- ইংরাজী নতুন বছরেরে প্রথম দিনে নব্য স্বাভাবিকতার মোড়কে সংক্রমণের আতঙ্ককে সঙ্গী করেই নতুন বছরকে স্বাগত জনালেন রাজ্যের মানুষ। কোভিড বিধির কারণে বর্ষবরণের চেনা অনেক অনুষঙ্গে এবার ছেদ পড়েছে। সংক্রমণ রুখতে জারি হওয়া বিধি নিষেধ কার্যকর করতে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। তারই মধ্যে পিকনিক, প্রমোদ ভ্রমণ, ধর্মাচরণে সাধ্যমত নববর্ষের উৎসব পালন চলছে। […]
শেষ ধাপে মহাকরণ সংস্কারের কাজ , ভোটের পর সচিবালয় ফিরতে পারে রাইটার্সে
কলকাতা , ১ জানুয়ারি:- নতুন বছরে নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে শহর কলকাতার এক অন্যতম ঐতিহ্য রাইটার্স বিল্ডিং। ২০১৩ সাল পর্যন্ত রাজ্য প্রশাসনের সদর দফতর ছিল রাইটার্স ভবন। দীর্ঘ সাত ব ধরে সংস্কারের কাজ চলার পর অবশেষে নতুন রূপে আত্মপ্রকাশ ঘটতে চলেছে মহাকরণের। প্রশাসনিক সূত্রের খবর, বহু ইতিহাসের সাক্ষী, মহাকরণের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে, ব্লক ওয়ান, […]
হাওড়ায় রিলায়েন্স মল অবরোধ বিক্ষোভ কর্মসূচি বামেদের।
হাওড়া , ১ জানুয়ারি:- শুক্রবার পয়লা জানুয়ারির সকালে রিলায়েন্স মল অবরোধ কর্মসূচি নেয় সিটু, ডিওয়াইএফআই সহ বিভিন্ন বাম সংগঠন।মোদি সরকারের শ্রেণীশোষণ এবং শ্রেণীশাসনের বিরুদ্ধে বামপন্থী গনসংগঠনগুলি এদিন হাওড়াতেও রিলায়েন্স মল অবরোধ কর্মসূচি নেয়। কদমতলা ১০০ ফুট রাস্তায় রিলায়েন্স ফ্রেস মল এর সামনে সকাল থেকে শুরু হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচি। বাম সংগঠনগুলির কর্মী সমর্থকেরা মলের গেটের […]
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন রিষড়ায়।
তরুণ মুখোপাধ্যায় , ১ জানুয়ারি:- শুক্রবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২০২১ এর প্রথম দিনটিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন হল সর্বোত্ত। এদিন রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরসভার সামনে এক অনুষ্ঠানে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি এবং পুরসভার প্রশাসক বিজয় সাগর মিশ্র জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। তার […]
শিলিগুড়ি মহকুমার বিধাননগরে দুটি অবৈধ বালি বোঝায় ট্রাক্টর সহ গ্রেফতার ২
শিলিগুড়ি , ১ জানুয়ারি:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে অবৈধ বালি বোঝায় দুটি ট্রাক্টর সহ দুজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ ফজরুল(২৮) ও আবু তাহির(২১)। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বিধাননগরে ৩১ নং জাতীয় সড়কের উপর টহলদারি চালাছিল বিধাননগর থানার পুলিশ। এরপর দুটি বালি বোঝায় ট্রাক্টর আটক করে। এবং বৈধ কাগজপত্র দেখাতে […]

