সুদীপ দাস , ২ জানুয়ারি:- নগদের সাথে সোনা-দানা সহ সাধের পালংখো নিয়ে চম্পট দিলো চোরবাবাজি। বাদ পড়েনি শিমূল তুলোয় মোড়া মখমল গদি সন্নিত বিছানাও। শনিবার বিকেলে বাড়িতে ঢুকেই মাথায় হাত পেশায় রেল কর্মী অলোক কুমার যাদবের। চক্ষু চড়কগাছ চুঁচুড়া থানার আকনা নতুনপাড়া এলাকার বাসিন্দাদের। চুরি নিয়ে তরজা শুরু তৃণমূল বিজেপির। আকনা নতুনপাড়া এলাকার বাসিন্দা গৌরী […]
এই মুহূর্তে
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটাদের ফেরানোর আর্জি জানাবো প্রধানমন্ত্রীকে – মুকুল রায়।
হুগলি , ২ জানুয়ারি:- বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে টাটা কারখানা নিয়ে আসার প্রতিশ্রুতি দিলেন বিজেপি সর্বভারতীয় নেতা মুকুল রায়। ক্ষমতায় এসে সিঙ্গুরবাসী নিয়ে প্রধান মন্ত্রীকাছে দরবার করে সিঙ্গুরে শিল্প প্রতিষ্ঠা করবো। শনিবার সিঙ্গুর রেল গেট সংলগ্ন ময়দানে বিজেপির জনসভায় এ কথা বলেন মুকুল রায়। সভায় উপস্থিত ছিলেন হুগলী সাংসদ লকেট চট্টোপাধ্যায়, হুগলী জেলা […]
দলীয় কর্মীদের নিয়ে আরামবাগে বৈঠক করলেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী ।
হুগলি, ২ জানুয়ারি:- দলীয় কর্মীদের ও বুদ্ধিজীবীদের নিয়ে আরামবাগে বৈঠক করলেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌরয। পরে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি । সাংবাদিক বৈঠকের পর আরামবাগ গৌরহাটি এলাকায় গৃহ সম্পর্ক অভিযান করেন।আরামবাগ পান্তশালা হোটেলে চলে এই বৈঠক।এদিন তিনি সাংবাদিকদের বলেন আগামী বিধানসভা নির্বাচনে 200 আসন নিয়ে ক্ষমতায় আসবো বাংলায়।পাশাপাশি তিনি বলেন শুভেন্দু […]
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা মেজিয়া সৌর বিদ্যুৎ প্রকল্প এলাকায়।
বাঁকুড়াঃ ,২ জানুয়ারি:- ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বাঁকুড়ার মেজিয়া সৌর বিদ্যুৎ প্রকল্প এলাকায়। শনিবার দুপুরে ঐ এলাকায় জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের তরফে জমা রাখা পাইনে হঠাৎই আগুন লেগে যায়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মেজিয়া থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। শেষ পাওয়া খবর পর্যন্ত দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ […]
ভোটের আগে নিরাপত্তার দিকে নজর দিতে রাজ্যে আরো ২ কোম্পানি অধাসেনা
কলকাতা , ২ জানুয়ারি:- ভোটের আগে রাজ্যে আসা ভিভিআইপিদের নিরাপত্তার দিকে নজর দিতে রাজ্যে আরো ২ কোম্পানি অধাসেনা মোতায়েন করা হয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত ওই বাহিনী রাজ্যেই থাকবে। দুর্গাপুর ও খড়গপুরে এই বাহিনীর জওয়ানদের রাখা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। যখন যেখানে প্রয়োজন পড়বে ওই বেস ক্যাম্প থেকে বাহিনীকে সেখানে পাঠানো হবে। […]
বর্ষবরণের রাতে ও নিউইয়ারে সক্রিয় পুলিশ। আইনভঙ্গ করে হাওড়ায় পুলিশের জালে ৪৪।
কলকাতা ,২ জানুয়ারি:- বর্ষবরণের রাতে ও নিউইয়ারে সক্রিয় ছিল পুলিশ। আইনভঙ্গ করে হাওড়ায় সিটি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৪৪ জন। বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিন উৎসবে মেতে ওঠেন সকলে। বৃহস্পতিবার বর্ষবরণের রাতে ও শুক্রবার পয়লা জানুয়ারি নিউ ইয়ারে হাওড়া শহরে যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য হাওড়া সিটি পুলিশ এবার বেশ […]
কম্পিউটারাইজ আসন সংরক্ষণ কেন্দ্র বেলুড় মঠ থেকে তুলে নেওয়া হলে অসুবিধার আশঙ্কা।
হাওড়া , ২ জানুয়ারি:- গত ৪০ বছর ধরে চলে আসা রেলের কম্পিউটারাইজড আসন সংরক্ষণ কেন্দ্র বেলুড় মঠ থেকে তুলে নেওয়া হতে পারে। মৌখিকভাবে এমন কথা জানা গেলেও রেলের দাবি এনিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, যাই সিদ্ধান্ত নেওয়া হোক তা মঠের সন্ন্যাসীদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। যদিও শনিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই […]
হঠাৎই অসুস্থ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
কলকাতা ,২ জানুয়ারি:- হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার সকালে জিম করতে গিয়ে ঘটে বিপত্তি। সকালে জিম করতে গিয়ে হঠাৎই মাথা ঘুরে পড়ে যান তিনি। তৎক্ষণাৎ তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শুরু হয়। হাসপাতাল সূত্রে খবর, একটি মৃদু হার্ট অ্যাটাক হয়েছে সৌরভের। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি […]
আগামী সপ্তাহে চারদিনের সফরে দক্ষিন ২৪ পরগনা যাচ্ছেন মুখ্যমন্ত্রী
কলকাতা , ২ জানুয়ারি:- আগামী সপ্তাহে চারদিনের সফরে দক্ষিন ২৪ পরগনা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ তারিখ তিনি কলকাতা থেকে হেলিকপ্টারে পৌঁছাবেন নামখানা। সেখানে সেদিন তিনি যোগ দেবেন একটি প্রশাসনিক বৈঠকে। পরেরদিন তিনি যাবেন সাগরদ্বীপে। ৮ তারিখ সেখানে চলতি বছরের গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন তিনি। ৯ তারিখও তাঁর সেখানে থাকার কথা। ১০ তারিখ তিনি […]
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
কলকাতা , ২ জানুয়ারি:- গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। করোনা আবহের মধ্যে শুরু হতে চলেছে এবারের মেলা। আগামী ৯ ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এই মেলা চলবে ১৬ ই জানুয়ারি পর্যন্ত। কোভিড পরিস্থিতির কথা ভেবে অন্যান্য বারের মতো এবারের গঙ্গাসাগর মেলায় ভিড় হবে ধরে নিয়ে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ জোর […]

