সুদীপ দাস , ২ জানুয়ারি:- আবারও এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে পুকুর ভরাটের বিরুদ্ধে সরেজমিনে হাজির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন চুঁচুড়া থানার অন্তর্গত দেবানন্দপুরের চন্দনপুর এলাকায় একটি সুবিশাল জলাশয় ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক। তিনি নিজেই ডেকে নেন ব্যান্ডেল ফাঁড়ির আধিকারিককে। সেই জলাশয়ের সামান্য কিছু অংশে জল দেখা গেলেও বাকি অংশ মাটি দিয়ে ভরাট হয়ে গেছে। তড়িঘড়ি তিনি বিষয়টি খতিয়ে দেখে পুলিশকে আইনানুগ ব্যাবস্থা নিতে বলেন। এলাকাবাসীদের সাথে কথা বলে বিধায়ক বলেন যারা পুকুর ভরাট করছে তাঁরা বেশীরভাগই গুন্ডা-মস্তান। তাই স্থানীয়রা প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন। তাই আমি এলাকাবাসীদের কাছে আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার থেকে যদি কোন অন্যায় হয় তাহলে যেন তাঁরা আমাকে ফোনে জানায় আমি ব্যাবস্থা নেব। পুকুর ভরাটের বিরুদ্ধে বিধায়কের একের পর এক পদক্ষেপে খুশি চুঁচুড়া বিধানসভা এলাকার বহু মানুষ থেকে দলীয় কর্মীরাও।
Related Articles
আজও তাপসী মালিকের হত্যাকারীরা অধরাই থেকে গেলো , আক্ষেপ বাবা মনোরঞ্জন মালিকের।
হুগলি,১৮ ডিসেম্বর:- মেয়ের মৃত্যু তদন্তে এখনও কোনো কিনারা হল না। মুখ্যমন্ত্রী, পুলিশ ও প্রশাসন সব আমাদের থাকা সত্বেও আজও দোষীদের সাজা হল না। দলের উদ্যোগে ঘটা করে শহীদ দিবস অনুষ্ঠান পালন করা হলেও সেই বিষয়ে নেই কোনও উত্তাপ। সিঙ্গুরের শদীহ তাপসী মালিকের ১৪ তম মৃত্যু বার্ষিকী তে এই আক্ষেপ বাবা মনোরঞ্জন মালিকের। দিদির উপর অনেক […]
ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণেই, জানালো রাজ্য।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম নবান্ন থেকে আজ ডেঙ্গু নিয়ে এক উচ্চপর্যয়ের বৈঠক করেন। বৈঠকে সমস্ত জেলার জেলাশাসক ও স্বাস্থ্যকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের পরে স্বাস্থ্য সচিব সাংবাদিকদের বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে এখন প্রায় দেড় হাজার […]
জাতীয় শিক্ষানীতি এবং কোভিড নিয়ে প্রস্তাব আনতে চাইলেও তা খারিজ করে দেওয়ায় সমালোচনা বিরোধীদের।
কলকাতা , ৯ সেপ্টেম্বর:- জাতীয় শিক্ষানীতি এবং কোভিড নিয়ে বিধানসভায় একটি প্রস্তাব আনতে চাইলেও তা খারিজ করে দেওয়ায় বিরোধী কংগ্রেস ও বাম পরিষদীয় দল রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছে। আজ বিধানসভায় এক যৌথ সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন জনস্বার্থ বিরোধী জাতীয় শিক্ষানীতি এবং করনা নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যৌথভাবে অধিবেশনে একটি প্রস্তাব […]







