এই মুহূর্তে জেলা

জঙ্গলমহলের পর্যটনের ওপরেও গুরুত্ব দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

পুরুলিয়া , ২০ জানুয়ারি:- জঙ্গলমহলের পর্যটনের ওপরেও গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করে সার্কিট ট্যুরিজমের প্রকল্পের ওপর জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। যাতে আরও বেশি হোটেল, কটেজ তৈরি হয় তার জন্য জেলা প্রশাসনকে হোটেল মালিকদের সংগঠনের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হোম টুরিজমের ওপর জোর দিতে বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, […]

এই মুহূর্তে কলকাতা

শহরে হবে দীর্ঘ সাইকেল পথ , পরিকল্পনা কেএমডিএ-র।

কলকাতা , ২০ জানুয়ারি:- শহরের রাজপথে পরিবেশবান্ধব সাইকেলের চলাচলের ব্যবস্থা গড়ে তুলতে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়েছে। শহরের চৌদ্দটি প্রধান রাস্তাকে যুক্ত করে শহরের ১১৪ টি ওয়ার্ডের একশো কুড়ি কিলোমিটার দীর্ঘ এই সাইকেল পথ তৈরি করতে কে এম ডি এ একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। লকডাউন এর সময় দিল্লি ভিত্তিক একটি সংস্থা কে দিয়ে […]

এই মুহূর্তে কলকাতা

ভার্চুয়াল নয় , নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন উপলক্ষ্যে সশরীরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।

কলকাতা , ২০জানুয়ারি:- ভার্চুয়াল মাধ্যমে নয়। নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানাতে সশরীরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ জানুয়ারি নেতাজী জন্মদিনে তাঁর ঝটিকা সফরের পুরোটাই নেতাজী কেন্দ্রীক। অন্য কোন সরকারি বা রাজনৈতিক কর্মসূচি নেই তাঁর। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে ২৩ জানুয়ারি বিকেল ৩ টেয় দমদম বিমান বন্দরের মাটি […]

এই মুহূর্তে কলকাতা

শহরে পা দিয়েই দফায় দফায় বৈঠকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, কাল বৈঠক রাজনৈতিক দলের সঙ্গে

কলকাতা , ২০ জানুয়ারি:- ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছালো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিকেলে শহরে পা রেখেই কাল বিলম্ব না করে সক্রিয় হয়ে ওঠে কমিশন। পাঁচতারা হোটেলে দফায় দফায় চলে বৈঠক। ভোট পূর্ববর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে তিন দিনের সফরে রাজ্যে এল কমিশনের ফুল বেঞ্চ। এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা, নির্বাচন কমিশনার সুশীল […]

এই মুহূর্তে জেলা

বিধায়ক হিসাবে নিজের ব্যার্থতা স্বীকার করে নিলেন উত্তরপাড়ার বিধায়ক।

হুগলি , ২০ জানুয়ারি:- বিধায়ক হিসাবে নিজের ব্যার্থতা স্বীকার করলেন উত্তরপাড়া বিধায়ক প্রবীর ঘোষাল। বৃহস্পতিবার কোন্নগর স্টেশন লাগোয়া একটি অরাজনৈতিক সংগঠনের ডাকা মঞ্চে কোন্নগরের নৈটি রোডের বেহাল দশা নিয়ে সরকারের কাজের সমালোচনা করেন। বিধায়কের আশংকা বিধানসভা নির্বাচনে তাঁকে হারানোর জন্য দলের একাংশ রাস্তা সংস্কারের কাজ কে বাধা দিচ্ছে। তার অভিযোগ হুগলি জেলার কোন্নগরের একটি ব্যস্ততাম […]

এই মুহূর্তে জেলা

পৌরপসভার গেট আটকে বিক্ষোভ অস্থায়ী শ্রমিকদের।

সুদীপ দাস , ২০ জানুয়ারি:- গতকালের ঘোষনামত পৌরসভার গেট আটকে বিক্ষোভ অস্থায়ী শ্রমিকদের। বন্ধ হুগলি-চুঁচুড়া পৌরসভা। কোন কর্মী ভিতরে ঢুকতে পারলো না। নাজেহাল জন পরিষেবা। প্রসঙ্গত গতকালই প্রয়োজনে নতুন কর্মচারী নেওয়া হবে, পুরসভার অস্থায়ী কর্মচারীদের আন্দোলনকে এভাবেই চ্যালেঞ্জ জানান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এরপরই শ্রমিকদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হলো। বেতন বৃদ্ধির দাবীতে হুগলি-চুঁচুড়া পৌরসভার […]

এই মুহূর্তে কলকাতা

নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের ধূপগুরিতে পথ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

কলকাতা , ২০জানুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের ধূপগুরিতে গতকালের পথ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আজ সকালে এক টুইটে তিনি ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। জলপাইগুড়ির এই পথ দুর্ঘটনা কে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা […]

এই মুহূর্তে জেলা

স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়েও পাচ্ছেনা চিকিৎসা,ডানকুনিতে চোখের জলে আক্ষেপ বৃদ্ধার

হুগলি , ২০ জানুয়ারি:- স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়ে গেছেন ৭২ বছরের বৃদ্ধা শোভনা কর।ডানকুনি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই বৃদ্ধা ও তার পরিবার।ছোট ছেলে আর ছেলের বউকে নিয়ে ছোট পরিবার বৃদ্ধা শোভনা করের। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা থেকে বঞ্চিত এই পরিবার। এই মুহূর্তে বৃদ্ধার ছোট ছেলে অমিত কর কঠিন অসুখে অসুস্থ। বৃদ্ধা নিজেও অসুস্থ কিন্তু […]

এই মুহূর্তে জেলা

মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে হাওড়ায় এসে বাধা পেলেন অগ্নিমিত্রা।

হাওড়া , ১৯ জানুয়ারি:- আমরা এখানে রাজনীতি করতে আসিনি। এক কন্যাহারা মায়ের সাথে দেখা করতে এসেছি। মঙ্গলবার হাওড়ার নাজিরগঞ্জের পোদড়ায় মৃত কলেজ ছাত্রীর বাড়িতে পরিবারের সঙ্গে দেখা এসে বাধা পেয়ে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। পাশাপাশি তিনি অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার লোকজন মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলতে […]

এই মুহূর্তে জেলা

কোচবিহার জেলায় নতুন জেলা কমিটি গঠন করেই ৯ আসনের প্রার্থী দেওয়ার কথা জানাল শিবসেনা

কোচবিহার: ,১৯ জানুয়ারি:- একুশের নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে প্রধান বিরোধী দল হিসেবে বেছে নিয়ে কোচবিহার জেলায় নতুন জেলা কমিটি গঠন করে প্রচারে নামছে চলছে শিবসেনা। ১০০ টিরও অধিক আসনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শিবসেনার প্রার্থী থাকবে এবং বিপুল জনমত পেয়ে তারা বিধানসভায় যাবেন বলে আশাবাদী শিবসেনা নেতৃত্ব।মঙ্গলবার কোচবিহারের একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে এরাজ্যের শিবসেনার রাজ্য […]