হাওড়া , ২০ জানুয়ারি:- বুধবার রাতে হাওড়ার দাশনগরে গেঞ্জির কাপড় তৈরির একটি কারখানায় ভয়াবহ আগুন আগে। দীপ ট্রেডিং নামের ওই কারখানায় সুতো থেকে কাপড় তৈরির কাজ হত। এর পিছন অংশেই ছিল হোমিওপ্যাথি ওষুধের শিশি তৈরির কারখানা। আগুন ভয়াবহ আকার নেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। বালিটিকুরির হাওড়া ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ওই কারখানায় এদিন রাতে আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
Related Articles
তৃণমূলের ইস্তাহারের ব্যাখ্যা দিলেন চাঁপদানির তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইন।
হুগলি , ২১ মার্চ:- দশ বছরে উন্নয়ন তো আছে। সেই সঙ্গে আগামী দিনে ক্ষমতায় এলে রাজ্যবাসীর জন্য বিনামূল্যে আজীবন রেশন সহ একাধিক সুযোগ সুবিধা সহ ইস্তাহারের ব্যাখা দিলেন চাঁপদানী কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইন। ছিলেন চাঁপদানী শহর তৃণমূলের সভাপতি বিনয় কুমার। অরিন্দম বলেন ১০ দফা কর্মসূচির মাধ্যমে রাজ্যের সার্বিক উন্নয়ন করা হবে। Post Views: 344
সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য খানাকুলে।
খানাকুলঃ, ২ ডিসেম্বর:- দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির খানাকুলে। প্রায় পাঁচ কোটি টাকার সোনা রুপার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতিদের। স্থানীয় সুত্রে জানা গেছে, দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে খানাকুল বাজারে। বুধবার রাতে খানাকুল বাজারে শুভঙ্কর সামন্তের সোনার দোকানের তিনটি তালা ভেঙে গ্যাসকাটার দিয়ে লকার কেটে সোনা রুপার গহনা ও নগদ টাকা মিলিয়ে […]
দুর্গাপুজোর প্যান্ডেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য কানাইপুরে।
হুগলি, ১৫ অক্টোবর:- হুগলি জেলার কোন্নগর এর কানাইপুর এলাকায় দুর্গা পূজোর প্যান্ডেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মণ্ডপের আসে পাশে অনেক বাড়ি ও বাজার রয়েছে। তাই অগ্নিকাণ্ড যদি বড় হতো ভয়ংকর পরিস্থিতি তৈরি হতো বলে মনে করছে সকলে। কানাইপুর ছোট বাজার এলাকায় নৈটি রোডের উপর একটি পুজো কমিটির তৈরি হওয়া মণ্ডপে আগুন লাগিয়ে […]








