কলকাতা , ২১ জানুয়ারি:- বৃহস্পতিবার রাজ্য সরকার আরও দুটি নতুন পুরসভা তৈরীর উদ্যোগ নিল। এদিন মন্ত্রিসভার বৈঠকে জলপাইগুড়ির ফালাকাটা এবং ময়নাগুড়ি পুরসভা তৈরির প্রস্তাব অনুমোদন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্ত্রিসভার বৈঠকের পর জানান, ফালাকাটা ও ময়নাগুড়িকে অনেকদিন ধরেই আলাদা পুরসভা হিসাবে স্বীকৃতি দেওয়ার চিন্তাভাবনা হচ্ছিল। পাশাপাশি এদিন হাওড়া পুরসভা থেকে বালি পুরসভাকে আলাদা করার প্রস্তাবও রাজ্য মন্ত্রিসভা অনুমোদন করেছে। মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভায় বিল আকারে নিয়ে এসে বালিকে হাওড়া পুরসভা থেকে আলাদা করা হবে। বালি পুরসভার মানুষের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাঁরা অনেকদিন ধরেই ওই দাবি জানাচ্ছিলেন।
Related Articles
জটু লাহিড়ীর পর বিজেপিতে যোগ দিলেন সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার।
হাওড়া , ৬ মার্চ:- জটু লাহিড়ীর পর বিজেপিতে যোগ দিলেন প্রার্থী হতে না পারা হাওড়ার সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার। দলের প্রার্থী হিসেবে টিকিট না পেয়ে সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী। সেই পথেই হেঁটে একইভাবে বিজেপিতে যোগ দেওয়ার কথা জানালেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার। সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দারও দল ও […]
এই মুহুর্তে ভালো থাকার উপায় দিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা।
কলকাতা,১৩ এপ্রিল:- মুসুরির ডাল এবং নিম পাতাতেই ভালো থাকা যায়। একদম ঘরোয়া টোটকা দিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা। শিল্পী হৈমন্তী শুক্লা একটি ভিডিও বার্তায় ভাইরাস জনিত রোগের প্রতিষেধক হিসেবে একটি বিশেষ ধরনের টোটকার কথা বলেছেন।কি সেই টোটকা? এই টোটকার মধ্যে রয়েছে রাতে ভেজানো মুসুরির ডাল এবং নিম পাতা, এই দুটোে এক সঙ্গে বেটে […]
পুরোহিত ভাতাতেও দুর্নীতি ! তালিকায় সাহা , ঘোষ , বিশ্বাসদের নাম
কলকাতা , ১৪ অক্টোবর:- আমফানের ক্ষতিপূরণ দুর্নীতি নিয়ে এখনও ব্যতিব্যস্ত তৃণমূল। ক্ষতিপূরণ নিয়ে মুপ পোড়ায় দলকে সংযত হওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেও এবার পুরোহিত ভাতার তালিকাতেও ধরা পড়ল একই রকম দুর্নীতি।নদীয়া থেকে আরম্ভ করে দক্ষিণ ২৪ পরগণা পুরোহিত বাতার তালিকায় শাসক দলের ঘনিষ্ঠদের নাম জ্বলজ্বল করছে বলে অভিয়োগ। এমনকি […]






