হুগলি , ২১ জানুয়ারি:- গতকাল চন্দননগরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তালডাঙ্গা থেকে সার্কাস মাঠ পর্যন্ত একটি শোভাযাত্রা করে। সেই শোভাযাত্রায় পা মেলায় বহু বিজেপি নেতা কর্মী।আর বিজেপির সেই শোভাযাত্রা থেকেই ওঠে বিতর্কিত গোলি মারো স্লোগান। মিছিলে দেখা যায় বিজেপি যুব মোর্চা হুগলি জেলা সাংগঠনিক সভাপতি সুরেশ সাউ এর নেতৃত্বে গোলি মারো স্লোগান তুলছেন বিজেপির অন্য নেতা কর্মীরা। মিছিলে বিজেপির এই বিতর্কিত স্লোগানের সার্কাস মাঠের জনসভায় বিজেপি সাংসদ অর্জুন সিং জানান গোলি মারো স্লোগানের সংস্কৃতি বিজেপি দলের না। এরপর এই বিতর্কিত স্লোগানের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে বিভিন্ন রাজনৈতিক মহলে। এরপরেই নড়েচড়ে বসে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ ।রাতেই এই বিতর্কিত গোলি মারো স্লোগান তোলার জন্য হুগলি জেলা বিজেপি যুব মোর্চার সাংগঠনিক সভাপতি সুরেশ সাউ, ব্যান্ডেল মন্ডল যুব মোর্চার সভাপতি প্রভাত গুপ্ত, ও স্বাস্থ সেলের কনভেনর রবিন ঘোষকে গ্রেফতার করে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। আজকে তাদের আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।
Related Articles
মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত কর্মচারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৫ মে:- মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের পর দিন আন্দোলনের নামে কাজের সময় মিটিং মিছিল করা ওই কর্মীদের সার্ভিস বুকে কেন দাগ পড়বে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে কো অর্ডিনেশন কমিটির কর্মীদের মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার এখন কর্মচারীদের পারফরম্যান্স […]
কালবৈশাখী আর শিলাবৃষ্টিতে ভেঙে পড়ল গাছ বিদ্যুতের খুঁটি।
হুগলি, ১৭ এপ্রিল:- চন্দননগর বাগবাজার কুঠির মাঠ এলাকায় কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়ে একটি বড় রাধাচুরা গাছ। রাস্তা বন্ধ হয়ে যায়। একটি বিদ্যুতের খুটিও ভেঙে পড়ে। কুঠির মাঠে মেয়র একাদশ ও সিএবি একাদশের প্রদর্শনী ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে। Post Views: 326
২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৭৯ জন করোনায় সংক্রমিত।
কলকাতা , ৩০ অক্টোবর:- রাজ্যে একদিনে করোনায় সংক্রমিত চার হাজারের বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৭৯ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট তিন লাখ ৬৯ হাজার ৬৭১ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে তিন লাখ ২৫ হাজার ৮৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা থেকে […]










