এই মুহূর্তে জেলা

জল, রাস্তা, নিকাশির দাবিতে অবরোধ হাওড়ায়।

হাওড়া , ৩ ফেব্রুয়ারি:- খানাখন্দে ভরা রাস্তাঘাট। প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা। এর পাশাপাশি এলাকায় রয়েছে পানীয় জলেরও হাহাকার। রয়েছে জল নিকাশির সমস্যা। এরই প্রতিবাদে আজ সকালে অফিস টাইমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কোনা তেঁতুলতলা পেয়ারাবাগান অঞ্চলের বাসিন্দারা। তাদের দাবি জল চাই, রাস্তা চাই। নিকাশির সমাধান চাই। প্রশাসনের কাছে এই দাবিতে তারা রাস্তা অবরোধ শুরু […]

এই মুহূর্তে কলকাতা

শিলিগুড়ি মহকুমার আমবাড়ি থেকে লক্ষাধিক টাকার চোরাই কাঠ উদ্ধার করল বনকর্মীরা

কলকাতা , ৩ ফেব্রুয়ারি:- মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের আমবাড়িতে অভিযান চালায় বনদপ্তরের ঘোষপুকুর রেঞ্জের কর্মীরা। এরপর সেখানে একটি পিকআপ ভ্যান আটক করে। এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় চোরাই কাঠ। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর কাঠ সহ পিকঅ্যাপ ভ্যানটিকে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা। বনদপ্তর সূত্রে জানা […]

এই মুহূর্তে কলকাতা

এবার আপডেটেড মিড ডে মিল চালু করার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।

কলকাতা , ৩ ফেব্রুয়ারি:- মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মিলের জন্য যে পরিমান খাদ্য আগে বরাদ্দ ছিল সেই খাবার এবার বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে এ নিয়ে। সেখানেই বরাদ্দ খাবার বাড়ানোর কথা উল্লেখ করে জানানো হয়েছে। অনেকেই বলছেন সামনেই ভোট। […]

এই মুহূর্তে কলকাতা

খুব তাড়াতাড়িই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে।

কলকাতা , ২ ফেব্রুয়ারি:- নির্বাচনের দামামা বেজেছে অনেক আগেই। এখন অপেক্ষা শুধু নির্ঘণ্ট প্রকাশের। তবে যেভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব উঠে পড়ে লেগেছেন তাতে এটা স্পষ্ট যে খুব তাড়াতাড়িই নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে। তার কারণ, মঙ্গলবার তিনি রাজ্যের সব জেলাশাসকদের নিয়ে ভিডিও কনফারেন্স করেন এবং সেখান তিনি নির্দেশ দিয়েছেন যে সমস্ত বুথে এখনো […]

এই মুহূর্তে জেলা

‘তোলাবাজ ভাইপো’র পাশাপাশি এবার শুভেন্দুর নিশানায় ‘ম্যাডাম নারুলা’ দুর্নীতি প্রসঙ্গে তীব্র আক্রমণ তৃমমূলকে

দক্ষিণ ২৪ পরগনা, ২ ফেব্রুয়ারি:- দল এবং সরকারের দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দায়ী করে ফের একবার চড়া ভাষায় আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সভায় এসে অভিষেককে নাম না করে তীব্র আক্রমণ করেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া এই নেতা। নাম না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘রানি মৌমাছি’ বলে সম্বোধন […]

এই মুহূর্তে জেলা

আমরা ফুরফুরা শরিফে আসি আবু বক্কর সিদ্দিকির টানে – ফিরহাদ হাকিম।

হুগলি , ২ ফেব্রুয়ারি:- আমরা ফুরফুরা শরিফে আসি আবু বক্কর সিদ্দিকির টানে। একদিকে ছিলেন ঠাকুর রামকৃষ্ণ আরেক দিকে আবু বক্কর সিদ্দিকি। এটা আমাদের বাংলা। ফুরফুরা শরিফের সংস্কৃতি। জয়শ্রী রাম বললে কোনো অসুবিধা নেই। আল্লা বা ভগবানকে ডাকা হয় নিজের মনকে সুদ্ধ করার জন্য। এটাই বাংলা। হুজুররা কোনো এক শ্রেনীর মানুষের জন্য দোয়া চাননা সবার জন্য […]

এই মুহূর্তে জেলা

আব্বাসউদ্দিন সিদ্দিকিকে জোকার বললেন ত্বহা সিদ্দিকি।

হুগলি , ২ ফেব্রুয়ারি:- ফুরফুরায় মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশানের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ফুরফুরা শরিফের পীড় ত্বহা সিদ্দিকি বলেন,ফুরফুরা শরিফে ২০০০ সালে প্রতিষ্ঠা হয়েছিলো। মাত্র পাঁচ হাজার টাকা ছিলো আমার পকেটে।গরীব অসহায় মানুষদের জন্য সেবা করে চলেছি। গরীবদের জন্য একটা এ্যাম্বুলেন্স কিনতে গিয়ে অপমানিত হয়ে ফিরে এসেছিলাম। বাড়ি ফিরে স্ত্রীর হাতের দুটি বালা চেয়ে নিলাম। কোনো […]

এই মুহূর্তে জেলা

ডুমুরজলায় বিজেপির পাল্টা সভা হবে তৃণমূলের , আজ ময়দান পরিদর্শন করলেন অরূপ রায়।

হাওড়া ,২ ফেব্রুয়ারি:- ডুমুরজলায় বিজেপির পাল্টা সভা করবে তৃণমূল। আগামী রবিবার ৭ ফেব্রুয়ারী সেই সভা হবে। এর আগে আজ মঙ্গলবার সকালে সভাস্থল পরিদর্শন করেন দলের হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন দলের সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য, বিধায়ক জটু লাহিড়ী সহ জেলা নেতৃবৃন্দ। কোন জায়গায় সভা হবে সেই স্থান এদিন চূড়ান্ত […]

এই মুহূর্তে জেলা

রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসুচি পালন করলো ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন।

সুদীপ দাস , ২ ফেব্রুয়ারি:- বারংবার জানিয়েও কোনরকম সুরাহা হয়নি। বাধ্য হয়েই গত ২৭শে জানু্যারি কোলকাতায় নবান্ন অভিযানের ডাক দিয়েছিলো ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন। কিন্তু তারপরও সমাধান সূত্র বের হয়নি। মঙ্গলবার তাই সারা রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভ কর্মসুচির পালন করলো এই সংগঠন। হুগলি জেলায় এই অবস্থান বিক্ষোভ কর্মসুচি পালিত হয় চুঁচুড়া ঘড়ির মোড়ে। […]

এই মুহূর্তে জেলা

প্রধানমন্ত্রীর ৬ বছর ও রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর ১০ বছরের কাজ এর খতিয়ান তুলে বিজেপির ছবি প্রদর্শনী শেওড়াফুলিতে

হুগলি , ২ ফেব্রুয়ারি:- দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। পরিবর্তন নাকি প্রত‍্যাবর্তন তা নিয়ে উত্তপ্ত হচ্ছে ভোটবাজার। শাসক বিরোধী উভয়পক্ষ ই কোমড় বেঁধে মাঠে নেমে পড়েছেন। উন্নয়ন নাকি উন্নয়নের নামে ভাঁওতা তা নিয়ে চর্চা চলছে রাজ‍্য জুড়ে। এর ই মধ‍্যে ছবিযুদ্ধ এর আয়োজন করলো হুগলীর শেওড়াফুলি মন্ডলের বিজেপি কর্মীরা। স্টেশন সংলগ্ন পার্কে চলছে ছবির প্রদর্শনী। […]