হাওড়া , ৩ ফেব্রুয়ারি:- ‘কাজ চাই, কাজ দাও’ এই দাবি তুলে হাওড়ার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল DYFI কর্মীরা। বুধবার দুপুরে ওই কর্মসূচি নেয় বাম যুব সংগঠন DYFI. পরে সংগঠনের তরফে এক প্রতিনিধি দল হাওড়ার সাব রিজিওনাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের জয়েন্ট ডিরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট এর কাছে ডেপুটেশন জমা দেন। পুনরায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করার দাবি নিয়ে এদিন দুপুরে হাওড়ায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অভিযান করে DYFI. কাজ চাই, কাজ দাও এই দাবি নিয়ে শুরু হয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অভিযান কর্মসূচি। DYFI হাওড়া জেলা কমিটির ডাকে ওই কর্মসূচির ডাক দেওয়া হয়। DYFI এর দাবি, বেকার যুবক যুবতীদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ভাঁওতা না দিয়ে পুনরায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করতে হবে। এদিন DYFI কর্মীরা প্রথমে মিছিল করে হাওড়ার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সামনে আসেন। এরপর তারা ওই অফিসের গেটে তালা লাগিয়ে দেন। এরপর DYFI কর্মীরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে এক প্রতিনিধি দল ডেপুটেশন দেন।
Related Articles
অফিস টাইমে যাত্রীদের সুবিধার্থে পর্যাপ্ত ট্রেন চালানোর জন্য রেলের কাছে অনুরোধ রাজ্যের।
কলকাতা , ৪ নভেম্বর:- নিত্য যাত্রীদের সুবিধার্থে অফিস টাইমে পর্যাপ্ত পরিমাণ লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্য সরকার রেলের কাছে অনুরোধ জানিয়েছে। নবান্নে আজ এই বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠক এ রাজ্যের তরফে এই অনুরোধ জানানো হয়। তবে অফিসটাইম ছাড়া অন্যান্য সময় কত সংখ্যক লোকাল ট্রেন চালানো হবে সেই সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের ওপরে ছেড়ে দেওয়া […]
গাড়িতে আগুন।
হাওড়া , ১২ জুন:- হাওড়ার চামরাইলের গোলাবাড়ি পাম্পের কাছে বাইক বোঝাই একটি ট্রেলারে শনিবার আগুন ধরে যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল গাড়িটি। জানা যায়, গাড়িতেই রান্না করা হচ্ছিল। তখনই সেখানে কোনওভাবে গাড়িতে আগুন লেগে যায়। ঘটনায় হতাহতের খবর নেই। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। Post Views: 469
মানুষের হাতে টাকা দিলেই বাড়বে কেনার ক্ষমতা , বাড়বে জিডিপি , এভাবেই বাজেটের ব্যাখ্যা অর্থমন্ত্রীর।
কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্যের মানুষের হাতে টাকা দিয়ে এবং পরিকাঠামো গড়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থনীতিবিদ কেইন্স–এর তথ্য অনুযায়ী মানুষের হাতে টাকা দিলেই বাড়বে কেনার ক্ষমতা। বাজারে চাহিদা বাড়বে। বাড়বে জিডিপি। এভাবেই এবারের বাজেটের ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। শনিবার নবান্নে তিনি বলেন, ‘কেন্দ্র এই তত্ত্ব মানেনি। কিন্তু […]








