হাওড়া , ৪ ফেব্রুয়ারি:- লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও দেশবেচার বাজেটের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে হাওড়ায় এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় বামফ্রন্ট ও তাদের সহযোগী কংগ্রেস। শিবপুর কাজিপাড়া মোড় থেকে হাওড়া ময়দান পর্যন্ত ওই প্রতিবাদ মিছিল হয়। বামফ্রন্ট, তাদের সহযোগী ও জাতীয় কংগ্রেসের হাওড়া জেলা নেতৃত্ব ওই মিছিলে অংশ নেন। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় ওই মিছিল হয়। সিপিআইএম হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদার বলেন, “১৬টি বাম দল এবং জাতীয় কংগ্রেস যৌথভাবে আমরা ঠিক করি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা একসঙ্গে প্রতিবাদ জানাবো। আমরা স্থির করি এক সপ্তাহ ধরে এই কর্মসূচি চলবে। সেইমতো আমরা আজ হাওড়ার শিবপুর কাজীপাড়া মোড় থেকে হাওড়া ময়দান সেন্ট্রাল লাইব্রেরী পর্যন্ত মিছিল করেছি। কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি থাকবে এই অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি তারা যেন রোধ করে।”
Related Articles
মাস্ক এর কালোবাজারি রুখতে বৈদ্যবাটি পৌরসভার নজরদারি।
হুগলি,১৮ মার্চ:- মুখ্যমন্ত্রীর নির্দেশ করোনা মোকাবিলায় সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। কোন রকম গাফিলতি চলবে না। বিশেষ করে ভাইরাসের মোকাবিলায় ডাক্তারদের নির্দেশ মুখে মাস্ক পড়তে হবে ও স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধুতে হবে। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে ব্যাপক কালোবাজারি চালাচ্ছে একদল ব্যাবসায়ী। এর বিরুদ্ধে অভিযানে নামে শেওরাফুলি বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান […]
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হাওড়াতেও বিক্ষিপ্ত অশান্তি।
হাওড়া,১৪ ডিসেম্বর:- নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবারের পর শনিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে হাওড়াতেও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। এদিন সকাল থেকে হাওড়া বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। নলপুর, বাউরিয়া, বাঁকড়া নয়াবাজ, সাঁকরাইল সহ বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করা হয়। এর জেরে ভোগান্তির শিকার হন রেলযাত্রীরা। এর পাশাপাশি হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে এদিন […]
রয়কৃষ্ণা আর উইলিয়ামকে ছেড়ে দেওয়া মোহনবাগানের পক্ষে বড়ো ভুল, মন্তব্য দীপেন্দু বিশ্বাসের।
হাওড়া, ১২ সেপ্টেম্বর:- রয়কৃষ্ণা আর উইলিয়ামকে ছেড়ে দেওয়া মোহনবাগানের পক্ষে বড়ো ভুল। আমরা আমরা সর্বশক্তি দিয়ে এবার ডুরান্ড জেতার চেষ্টা করব। রবিবার সকালে হাওড়ার বেলুড়ে এক ছোটদের ফ্রি ফুটবল কোচিং সেন্টারে এসে ওই মন্তব্য করেন দীপেন্দু বিশ্বাস। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “রয়কৃষ্ণা আর উইলিয়ামকে ছেড়ে দেওয়া মোহনবাগানের পক্ষে বড়ো ভুল হয়েছে। রয়কৃষ্ণার গুরুত্বটা শনিবারের […]







