এই মুহূর্তে জেলা

দাহ করার জন্য প্যাকেট খুলতেই অন্যের দেহ , কাঠগোড়ায় বেসরকারী হসপিটাল।

সুদীপ দাস , ৫ মার্চ:- যেকোনো মৃত্যু মর্মান্তিক তার থেকেও বড় মর্মান্তিক দাহ করতে গিয়ে যদি দেখা যায় দেহটি মৃত পরিবারের নয় সেটা আরো মর্মান্তিক। এমনই ঘটনা ঘটেছে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে। দুর্গাপুরের বাসিন্দা ৮০ বছরের পরেশ সামন্ত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল আজ থেকে 15 দিন আগে সেখানে তার ব্রেইন টিউমার অপারেশন হয়। […]

এই মুহূর্তে জেলা

বেলুড়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য।

হাওড়া , ৫ মার্চ:- “প্রার্থী হিসেবে আর নয় বহিরাগত ব্যক্তিত্ব। আর নয় অরাজনৈতিক লোক। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবার বালির প্রার্থী হোক।” দলের প্রার্থী ঘোষণার আগে এমনই পোস্টার দেখা গেল হাওড়ার বালি বিধানসভা কেন্দ্র এলাকায়। নিচে লেখা, “বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।” বৃহস্পতিবার রাতে এমনই পোস্টার দেখা যায় বেলুড়ের রঙ্গোলি মলের সামনে। পথচলতি […]

এই মুহূর্তে জেলা

প্রার্থী তালিকা ঘোষণা হলেই হুগলি জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল মাথাচাড়া দিতে পারে।

হুগলি , ৫ মার্চ:- প্রার্থী তালিকা ঘোষণা হলেই ফের হুগলি জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল মাথাচাড়া দিতে পারে। বাড়তে পারে কর্মী অসন্তোষও। এমনই মনে করছে জেলার রাজনৈতিক মহলের একাংশ। সূত্রের খবর, গত লোকসভা ভোটের অনেক আগে থেকেই হুগলিতে তৃণমূলের নেতাদের গোষ্ঠী কোন্দল রাজ্য নেতৃত্বকে চিন্তায় রেখেছিল। ‘স্টিয়ারিং কমিটি ‘কোর কমিটি’ করে,পর্যবেক্ষক বদল করেও সে কোন্দল থামানো […]

এই মুহূর্তে জেলা

জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়া পুর এলাকায়।

হাওড়া , ৪ মার্চ:- পুরনিগমের পানীয় জলের পাইপ লাইন মেরামতের কাজ হবে। এর জন্য হাওড়া পুরনিগম এলাকায় আগামী ১৭ মার্চ দুপুর থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। এই ব্যাপারে হাওড়া পুরনিগমের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে আগামী ১৭ মার্চ বুধবার দুপুর ১২টা থেকে পরের দিন […]

এই মুহূর্তে জেলা

কোচবিহারে বাম-কং জোটের আসন রফা চূড়ান্ত , এক নজরে সম্ভাব্য প্রার্থী তালিকা ।

কোচবিহার , ৪ মার্চ:- ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যের প্রধান দুই শক্তিশালী দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির পাশাপাশি তৃতীয় শক্তি বাম কংগ্রেসের ধর্মনিরপেক্ষ জোটও ময়দানে গা ঘামাতে নেমে পড়েছেন। যে যার মত করে প্রচার করছেন এলাকায় এলাকায়। পাশাপাশি চলছে প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজও। কোচবিহারে বাম- কংগ্রেস ধর্মনিরপেক্ষ জোট গতকালই তাঁদের আসন চূড়ান্ত করে […]

এই মুহূর্তে জেলা

দল ছেড়ে যারা বিজেপিতে গেছেন , অনেক উপঢৌকন নিয়ে গেছেন , মন্তব্য অরূপের।

হাওড়া , ৪ মার্চ:- দল ছেড়ে যারা বিজেপিতে গেছেন, তারা অনেক উপঢৌকন নিয়ে গেছেন, কিন্তু তাঁদের পিছনে লেজও যায়নি। আমাদের দলে কাউকে ডাকতে হচ্ছেনা। অন্য দল ছেড়ে খোলা মনে নিজেরা স্বতঃস্ফূর্ত হয়ে এসে আমাদের দলে যোগদান করছেন। বৃহস্পতিবার হাওড়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন হাওড়া সদরের চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। রাজীব সহ দলবদলুদের […]

এই মুহূর্তে জেলা

প্যারীমোহন কলেজ প্রথম বর্ষের স্নাতক স্তরের ৪৪ জন ছাত্র-ছাত্রী ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার আগে চরম সমস্যার সম্মুখীন।

হুগলি , ৪ মার্চ:- উত্তরপাড়া রাজা প্যারীমোহন কলেজ প্রথম বর্ষের স্নাতক স্তরের ৪৪ জন ছাত্র-ছাত্রী ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার আগে চরম সমস্যার সম্মুখীন। কলেজের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে জানা যায় কৌভিড পরিস্থিতিতে এই শিক্ষাবর্ষে ৬২৫ জন ছাত্র-ছাত্রী প্রথম বর্ষে ভর্তি হয়। অনলাইনে তাদের ক্লাস শুরু হলেও কিছু ছাত্র-ছাত্রীর মোবাইলে মঙ্গলবার মেসেজ আসে অবিলম্বে তারা যেন প্রয়োজনীয় ডকুমেন্টস […]

এই মুহূর্তে জেলা

গোঘাটে চারটি তাজা বোমাসহ গ্রেপ্তার ১।

হুগলি , ৪ মার্চ:- গোঘাটে চারটি তাজা বোমাসহ গ্রেপ্তার ১। পুলিশ সূত্রে জানা গেছে গোঘাট দু’নম্বর ব্লকের পশ্চিম পাড়া অঞ্চলের ভাতসালা থেকে সুন্দরপুর যাওয়ার পথে রাত্রি প্রায় ১১ টার সময় টহলরত পুলিশের সন্দেহ হওয়া এক ব্যক্তি কে জিজ্ঞাসাবাদ করে তারপরে এই ব্যক্তির কাছ থেকে একটি লাইলনের ব্যাগ থেকে উদ্ধার হয় চারটি তাজা বোমা পুলিশ আটক […]

এই মুহূর্তে জেলা

গোঘাটে গৃহবধুর গলা কাটা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।

হুগলি , ৪ মার্চ:- গোঘাটের বেতমনি মল্লিক পাড়া এলাকায় এক গৃহবধুর গলা কাটা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। গৃহবধুর নাম পূর্নিমা মল্লিক। গতকাল রাতে স্বামী-স্ত্রী একঘরে ছিলো। আজ সকালে স্ত্রীর গলা কাটা দেহ এবং স্বামী জগন্নাথ মল্লিককে হাত কাটা এবং দেহ ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার হয়। তাদের একটি ৫বছরের শিশু কন্যা বর্তমান। কি কারণে এমন ঘটনা […]

এই মুহূর্তে জেলা

দার্জিলিংয়ের ম্যাল রোডের একটি হোটেলে আগুন,ব্যাপক চাঞ্চল্য

দার্জিলিং , ৪ মার্চ:- বৃহস্পতিবার দার্জিলিংয়ের চৌরাস্তার কাছে ম্যাল রোডে প্রাচীন হোটেল কাম রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন হোটেল রেস্তোরাঁ থেকে ধোয়া দেখতে পান স্থানীয়রা। এই দেখে তরীঘরী খবর দেন দমকলকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল […]