হুগলি , ৫ মার্চ:- এবারের বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে আর প্রচার করবো না,সিঙ্গুরে তৃণমূল দলের টিকিট না পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এবারের বিধানসভা ভোটে সিঙ্গুরের টিকিট পেয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরোধী বলে পরিচিত বেচারাম মান্না। আবার হরিপালে টিকিট পেয়েছেন বেচারাম মান্নার স্ত্রী করবী মান্না। কিন্তু বয়েস বারার কারণে টিকিট পাননি প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেন সিঙ্গুরের মাস্টারমশাই। এদিন তিনি বলেন এবারের ভোটে দলের হয়ে প্রচার করবেন না। এবং তিনি দু একদিনের মধ্যে আদৌ তিনি আগামী দিনে কি করবেন সেটা জানিয়ে দেবেন। প্রার্থী ঘোষনার দিনের তৃণমূলের তাল কাটলো আন্দোলনের জমি সিঙ্গুরে।
Related Articles
সরকারি স্কুল বন্ধ রেখে স্কুলের মাঠে মেলা চলার অভিযোগ কানাইপুরে।
হুগলি,২৫ জানুয়ারি:- স্কুলের দিনে সরকারি স্কুল বন্ধ রেখে স্কুলের মাঠে চলছে মেলা। শনিবার এই ছবি ধরা পড়লো কোন্নগরের কানাইপুরের বড়বহেরা স্কুলের মাঠে। স্কুল বন্ধ রেখে মেলা করার অনুমতি দেয়ার ঘটনায় স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে উঠছে প্রশ্ন। শুক্রবার থেকে স্কুলের মাঠে শুরু হয়েছে একটি মেলা,প্যান্ডেল করে ঘিরে ফেলা হয়েছে পুরো স্কুল। স্কুল বন্ধ রেখে কিভাবে মাঠে মেলা […]
ছবছর বয়সেই ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট চুঁচুড়ার বর্ণালীর।
হুগলি, ১৮ মে:- যে বয়সে হাত পায়ে চঞ্চলতা থাকে, সেই বয়সে হাত পায় সঠিক দিশায় ব্যবহার করে ‘ব্ল্যাক বেল্ট’ চুঁচুড়ার বর্ণালী চন্দ। প্যাঁচ পয়জার ক্যারাটের পরিভাষায় যাকে কাতা বলা হয়, মাত্র ছয় বছর বয়সে সেই দশটি কাতা শিখে দেশের মধ্যে ক্ষুদে ব্ল্যাক বেল্টের অধিকারী হয়েছে সেন্ট টমাস স্কুলের ক্লাস টুয়ের ছাত্রী বর্ণালী। বাবার হাত ধরে […]
বেহালা কান্ডের পর স্কুলে স্কুলে ট্রাফিক সচেতনতা চন্দননগর কমিশনারেটের।
হুগলি,৭ আগস্ট:- বেহালা কান্ডের পর তৎপর প্রশাসনের ট্রাফিক শাখা, দুদিনে আটজনের অ্যাক্সিডেন্টে মৃত্যু, তাই চন্দনগর কমিশনারের ট্রাফিক শাখার পক্ষ থেকে, স্কুলে স্কুলে ট্রাফিক সচেতনামূলক অনুষ্ঠান করা হচ্ছে, আজ একেবারে জি টি রোড সংলগ্ন অনুকুল স্কুলে ট্রাফিক ইনচার্জ মানদাতা সাউয়ের উদ্যোগে অত্যাধুনিক ভিডিওগ্রাফির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হলো, যেহেতু এই স্কুল একেবারে জিডি রোড সংলগ্ন, এবং […]








