এই মুহূর্তে জেলা

বিভাসের সমর্থনে হাওড়ায় বিক্ষোভ।

হাওড়া , ৬ মার্চ:- ক্রিকেটার মনোজ তিওয়ারির নাম হাওড়ার শিবপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণা হতেই গতকাল শুক্রবার হাওড়ার শিবপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা বিভাস হাজরার সমর্থনে পোস্টার দেখা গিয়েছিল। এরপর আজ শনিবার সকালে মনোজ তিওয়ারিকে বহিরাগত আখ্যা দিয়ে স্থানীয় তৃণমূল নেতা বিভাস হাজরার সমর্থনে হাওড়ার শানপুর মোড়ে বিক্ষোভ দেখান কিছু মানুষ। মহিলারাও সামিল […]

এই মুহূর্তে জেলা

সায়ন্তিকা ব্যানার্জির নামে দেওয়াল লিখন শুরু।

বাঁকুড়া, ৬ মার্চ:- বাঁকুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী হচ্ছেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা ময়দানে নেমে পড়েছেন। শুক্রবার রাতেই সময় নষ্ট না করে বাঁকুড়া শহরের জুনবেদিয়া এলাকায় সায়ন্তিকা ব্যানার্জির নামে দেওয়াল লিখন শুরু করলেন তারা। জুনবেদিয়া অঞ্চল তৃণমূল […]

এই মুহূর্তে কলকাতা

কোথাও কান্না , কোথাও জ্বলল আগুন প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভে আরো বড়সর ভাঙ্গনের ইঙ্গিত তৃণমূলে।

কলকাতা , ৫ মার্চ:- কেউ ভেঙে পরলেন কান্নায়, কেউ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই উগরে দিলেন ক্ষোভ। কেউ আবার ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসাবে বেছে নিলেন সোশ্য়াল মিডিয়ার দেওয়াল। কোন নেতা আবার টিকিট না পেয়ে গোঁসা ঘরে খিল দিয়েছেন।রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাদের অনুগামীরা ।এই ছিল শুক্রবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার দিনে রাজ্যের সার্বিক […]

এই মুহূর্তে জেলা

গৌতম চৌধুরীকে দল প্রার্থী করায় উত্তর হাওড়ায় দলীয় কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

হাওড়া , ৫ মার্চ:- দাবি উঠেছিল উত্তর হাওড়ায় তৃণমূল নেতা গৌতম চৌধুরীকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হোক। সেই নিয়ে উত্তর হাওড়ায় পোস্টার পড়েছিল। আজ গৌতম চৌধুরীর নাম প্রার্থী হিসাবে ঘোষণা হতেই উত্তর হাওড়ায় দলীয় কর্মীদের উন্মাদনা দেখা যায়। শুরু হয় আবির খেলা। দেওয়াল লিখন শুরু হয়। দলের তরফে এদিন প্রার্থী ঘোষণার পরই উত্তর হাওড়ায় দেওয়াল […]

এই মুহূর্তে জেলা

মনোজ তিওয়ারি প্রার্থী হতেই শিবপুরে তৃণমূল নেতা বিভাস হাজরার সমর্থনে পোস্টার।

হাওড়া , ৫ মার্চ:- ৮০ বছরের ঊর্ধ্বে যাদের বয়স, এবারের নির্বাচনে এমন বিধায়কদের প্রার্থী করেনি দল। এই কারণে হাওড়া শিবপুর কেন্দ্রের বর্তমান বিধায়ক জটু লাহিড়ীর নাম তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে। সেই জায়গায় তরুণ প্রজন্মের মুখ হিসেবে ভারতের প্রাক্তন জাতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিকে হাওড়া শিবপুর কেন্দ্রে প্রার্থী করেছে দল। এরপরই হাওড়া শিবপুর বিধানসভা এলাকার […]

এই মুহূর্তে জেলা

নবীন প্রবীনের ভারসাম্য রেখেই হুগলির ১৮ কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হুগলি , ৫ মার্চ:- নবীন প্রবীনের ভারসাম্য রেখেই হুগলির ১৮ কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণার পরেই দেখা যায় উত্তরপাড়া,চাঁপদানি,তারকেশ্বর, পান্ডুয়া, বলাগড়,সিঙ্গুর, হরিপাল সহ আরামবাগ মহকুমায় তিন কেন্দ্রের প্রার্থী বদল করেছেন নেত্রী।উত্তরপাড়ায় তারকা প্রার্থি কাঞ্চন মল্লিক, চাঁপদানীতে যুব সংগঠনের নতুন মুখ অরিন্দম গুই,পান্ডুয়াতে রত্না দে নাগ,তারকেশ্বরে রামেন্দু সিংহ […]

এই মুহূর্তে জেলা

তৃণমূলের ভোট প্রচারে যাবোনা টিকিট না পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য

হুগলি , ৫ মার্চ:- এবারের বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে আর প্রচার করবো না,সিঙ্গুরে তৃণমূল দলের টিকিট না পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এবারের বিধানসভা ভোটে সিঙ্গুরের টিকিট পেয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরোধী বলে পরিচিত বেচারাম মান্না। আবার হরিপালে টিকিট পেয়েছেন বেচারাম মান্নার স্ত্রী করবী মান্না। কিন্তু বয়েস বারার কারণে টিকিট পাননি […]

এই মুহূর্তে জেলা

পাত্রসায়ের বালির খাদানে উঠে এলো প্রাচীন সূর্য মূর্তি ।

বাঁকুড়া, ৫ মার্চ:- এবার বালির খাদানে বালি কাটতে গিয়ে প্রাচীন সূর্য মূর্তি বেরিয়ে এল আর এই মূর্তি দেখে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার নারিচা সর্বমঙ্গলা বালি ঘাটে। পুলিশ সূত্রে জানতে পারা যায়, দুপুর 2:30 নাগাদ নারিচা সর্বমঙ্গলা বালির ঘাটে বালি কাটছিল শ্রমিকরা সেই সময়ে হঠাৎ সূর্য […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের ১০% বুথে থাকছে বুথ অ্যাপ

কলকাতা , ৫ মার্চ:- বুথের গতিবিধি নিয়ন্ত্রণ করবে বুথ অ্যাপ। কমিশন সূত্রে খবর, নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি দপ্তরের নোডাল অফিসাররা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দের সাথে এক বৈঠকে বসেন। সেখানে আলোচনা হয় যে পুরনো যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলি সংশোধন করে ভোটে ব্যবহার করা এবং তার সাথে রাজ্যে নির্বাচনে প্রথম ব্যবহৃত বুথ অ্যাপ কে ব্যবহার […]

এই মুহূর্তে কলকাতা

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ।

কলকাতা, ৫ মার্চ:- তৃনমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দলনেত্রী মমতা ব্যানার্জি আজ কালীঘাটে তার নিজের বাসভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন উত্তরবঙ্গের কার্সিয়াং, কালিম্পং ও দার্জিলিং বাদে ২৯১টি আসনে তৃনমূল কংগ্রেস লড়াই করবে। এরমধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ৫০, তপশিলী জাতি ৭৯ ও তপশিলী উপজাতি প্রার্থী রয়েছেন ১৭ জন। পাহাড়ের তিনটি আসনে […]