বাঁকুড়া, ৫ মার্চ:- এবার বালির খাদানে বালি কাটতে গিয়ে প্রাচীন সূর্য মূর্তি বেরিয়ে এল আর এই মূর্তি দেখে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার নারিচা সর্বমঙ্গলা বালি ঘাটে। পুলিশ সূত্রে জানতে পারা যায়, দুপুর 2:30 নাগাদ নারিচা সর্বমঙ্গলা বালির ঘাটে বালি কাটছিল শ্রমিকরা সেই সময়ে হঠাৎ সূর্য মূর্তি বেরিয়ে আসে । খবর দেওয়া হয় পাত্রসায়ের থানার পুলিশকে। তড়িঘড়ি পাত্রসায়ের থানার ওসি সাইফুল শেখের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়ের থানার পুলিশ এবং মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন । টেরাকোটা পাথরের এই মূর্তিটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এই মুহূর্তে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিষ্ণুপুর আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবনের কিউরেকার তুষার সরকার এটি দ্বাদশ শতকের মূর্তি বলেই জানান তিনি।
Related Articles
মুর্হুমুর্হু কপ্টারের শব্দ, ইউক্রেন থেকে বাড়ি ফিরেও আতঙ্কিত অনীক!
সুদীপ দাস, ৪ মার্চ:- গত ২৪ ফেব্রুয়ারী রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালায়। কালে দিনে তা যুদ্ধের আকার ধারন করে। দেশ দখলের উদ্দেশ্যে রাশিয়া ইউক্রেন সহ পার্শ্ববর্ত্তী এলাকায় আঘাত হানতে শুরু করে। রুশ সেনার অবিরাম বোমা বর্ষনে ইউক্রেনের আকাশ বারুদের গন্ধে ভরে ওঠে। হঠাৎ এই যুদ্ধ পরিস্থিতিতে চিন্তিত হয়ে পড়েন কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে চিকিৎসাশাস্ত্র […]
শূন্যে ফায়ারিং-এর ভিডিও ভাইরাল তৃণমূল নেতার, চাঞ্চল্য রিষড়ায়!
হুগলি, ২৮ জানুয়ারি:- শূন্যে ফায়ারিং করছেন তৃণমূল নেতা। যেই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় রাজ্য রাজনীতি। রাতে কোন অনুষ্ঠানের ওই ভিডিওতে দেখা যাচ্ছে সাদা সাফারি পরিহিত রিষড়ার ৫নম্বর ওয়ার্ডের তৃণমূল কো-অর্ডিনেটর জাহিদ হাসান খান ডান হাত উপরে তুলে রিভলবার থেকে গুলি চালাচ্ছেন। মোট ৪ রাউন্ড গুলি চালানোর শব্দ শোনা যাচ্ছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করিনি […]
ট্রাক ও অ্যাম্বুলেন্স এর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক মহিলার ও আশঙ্কাজনক ৩ ।
দ:২৪পরগনা , ১৬ আগস্ট:- ট্রাক ও অ্যাম্বুলেন্স এর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক মহিলার ও আশঙ্কাজনক ৩ । ঘটানাটি দক্ষিণ 24 পরগনার কুলপি থানা এলাকার বেলপুকুর মোড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোগী নিয়ে ডায়মন্ড হারবার এর দিকে আসছিল টি এম্বুলেন্স অপরদিকে গ্যাস বোঝাই একটি ট্রাক কাকদ্বীপের দিকে যাচ্ছিল। বেলপুকুর মোড়ের কাছে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে […]










