বাঁকুড়া, ৬ মার্চ:- বাঁকুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী হচ্ছেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা ময়দানে নেমে পড়েছেন। শুক্রবার রাতেই সময় নষ্ট না করে বাঁকুড়া শহরের জুনবেদিয়া এলাকায় সায়ন্তিকা ব্যানার্জির নামে দেওয়াল লিখন শুরু করলেন তারা। জুনবেদিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেওয়াল লিখন শুরু হলো। সায়ন্তিকা ব্যানার্জিকে প্রার্থী হিসেবে পেয়ে দারুণ খুশি দলীয় কর্মী সমর্থকরা। রুপোলি পর্দায় বাংলার মানুষকে আনন্দ দিলেও বাস্তবে ভোটের ময়দানে সাধারণ মানুষকে খুশি করে আগামী দিনে তিনি জয়লাভ করতে পারবেন কিনা তার জন্য অপেক্ষা করতে হবে দোসরা মে পর্যন্ত। জুনবেদিয়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদীপ পাল জানান, প্রার্থী কে হল সে বিষয়ে আমাদের মাথা ব্যাথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একজন অনুগত সৈনিক হিসেবে আমরা ভোটের লড়াই করব এবং বিধানসভা নির্বাচনে আমরা 100% জয়লাভ করবো ।
Related Articles
চোলাই মদের ঠেক ভেঙে আগুন ধরালেন মহিলারা, উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ২৪ জুন:- হাওড়ার জগৎবল্লভপুরের শঙ্করহাটিতে চোলাই মদের ঠেক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন এলাকার মহিলার। এদিন এলাকা জুড়ে ৬-৭টি চোলাই ঠেকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে চলছিল এইসব মদের ঠেক। বার বার অভিযোগ জানিয়েও মেলেনি কোনও সুরাহা। এরই প্রতিবাদে আজ সোমবার সকালে এলাকার মহিলারা ব্যাপক […]
বাংলাদেশের ক্রিকেটারদের জন্য চালু কোভিড-19 অ্যাপ।
স্পোর্টস ডেস্ক , ২৬ জুন:- করোনায় বন্ধ ক্রিকেট। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- মাশরাফি বিন মোর্তাজা, নাসিফ ইকবাল এবং নাজমুল ইসলাম অপু। ফলে ক্রিকেটারদের জন্য় এবার বাড়তি সতর্কতা নিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরবন্দি ক্রিকেটারদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে সর্বক্ষণ মনিটারিং করার জন্য এবার প্রযুক্তির সাহায্য নিচ্ছে বিসিবি। ক্রিকেটারদের জন্য থাকছে করোনা অ্যাপ! বিসিবি-র […]
ভুয়ো ডিগ্রি ব্যবহার করে প্রতারণা , হাওড়ায় চিকিৎসক ধৃত।
হাওড়া ,১০ জুন:- ভুয়ো ডিগ্রি ব্যবহার করে নিজেকে চর্মরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে চেম্বার খুলে বসা এক ‘চিকিৎসক’কে গ্রেপ্তার করল হাওড়ার ব্যাঁটরা থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে হাওড়ার দেশপ্রাণ শাসমল রোড থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় ধৃতের নাম এ কে রায় বলে পুলিশ জানিয়েছে। দেশপ্রাণ শাসমল রোডে তিনি চেম্বার চালাতেন। দিন কয়েক আগে এক মহিলা চোখের […]









