হাওড়া , ৫ মার্চ:- ৮০ বছরের ঊর্ধ্বে যাদের বয়স, এবারের নির্বাচনে এমন বিধায়কদের প্রার্থী করেনি দল। এই কারণে হাওড়া শিবপুর কেন্দ্রের বর্তমান বিধায়ক জটু লাহিড়ীর নাম তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে। সেই জায়গায় তরুণ প্রজন্মের মুখ হিসেবে ভারতের প্রাক্তন জাতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিকে হাওড়া শিবপুর কেন্দ্রে প্রার্থী করেছে দল। এরপরই হাওড়া শিবপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরার সমর্থনে পোস্টার চোখে পড়েছে। ওই পোস্টারে ওয়ার্ডের নাগরিকবৃন্দের থেকে লেখা হয়েছে, শিবপুর কেন্দ্রে কাজের মানুষ বিভাস হাজরাকে চাই। ইতিমধ্যেই তৃণমূলের দলীয় প্রার্থী ঘোষণার পর বিভাস হাজরার সমর্থনে এই পোস্টারে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Related Articles
জয়পুরে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল নয় , নির্দেশ হাইকোর্টের।
কলকাতা, ১১ মার্চ:- রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য জমা পড়া মোট ২২২ টি মনোনয়ন পত্রের মধ্যে ১৩ টি বাতিল হয়েছে। গতকাল জমা পড়া মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হয়।রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন,পদ্ধতিগত ত্রুটির কারণে ওই মনোনয়নপত্র গুলি বাতিল করা হয়েছে। এদিকে, পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমারকে […]
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটক বোঝাই বাস হরিপালে।
হুগলি, ১৪ ডিসেম্বর:- নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল পর্যটক বোঝাই বাস আহত প্রায় ত্রিশ জন, একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি আজ সকালে হরিপালের ইলাহিপুর এলাকায় ডানকুনি আরামবাগ রাজ্য সড়কে অহল্যাবাই রোডে ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে টুরিস্ট বাসে গত সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের রায়দিঘি থেকে পুরুলিয়ার অযোধ্যায় বেড়াতে গিয়েছিলেন ৬৭ জনের একটি দল। আজ […]
এবার কি পদ্ম শিবিরে উত্তরপাড়ার বিধায়ক অভিমানী প্রবীর ঘোষাল!
হুগলি , ২৫ জানুয়ারী:- এবার কি তাহলে পদ্ম শিবিরে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল?এই প্রশ্নই আজ সব থেকে চর্চিত হুগলি জেলার রাজনীতিতে। আজ পুরশুরায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সভায় থাকছেন না উত্তরপাড়ার অভিমানী বিধায়ক প্রবীর ঘোষাল। বেশকিছুদিন ধরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বেসুরো ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সভায় অনুপস্থিতি একপ্রকার […]









