হাওড়া , ৬ মার্চ:- ক্রিকেটার মনোজ তিওয়ারির নাম হাওড়ার শিবপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণা হতেই গতকাল শুক্রবার হাওড়ার শিবপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা বিভাস হাজরার সমর্থনে পোস্টার দেখা গিয়েছিল। এরপর আজ শনিবার সকালে মনোজ তিওয়ারিকে বহিরাগত আখ্যা দিয়ে স্থানীয় তৃণমূল নেতা বিভাস হাজরার সমর্থনে হাওড়ার শানপুর মোড়ে বিক্ষোভ দেখান কিছু মানুষ। মহিলারাও সামিল হন সেই বিক্ষোভে। তাঁরা দাবি তোলেন, বিপদেআপদে পাশে পাই, শিবপুর কেন্দ্রে বিভাস হাজরাকে চাই। এই দাবিতে বিক্ষোভ হয়।
Related Articles
ভর্তি হতে না পেরে স্কুলের গেটে তালা ঝোলালো অভিভাবকরা।
হাওড়া , ২৩ ডিসেম্বর:- প্রাথমিক বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বিভাগে ভর্তি না নেওয়ায় অভিভাবকদের বিক্ষোভ হল হাওড়ায়। বুধবার সকালে কোনা হাইস্কুলের সামনে অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, প্রাইমারি বিভাগের তরফ থেকে ছাত্রদের নামের লিস্ট করে উচ্চমাধ্যমিক বিভাগে ভর্তি নেওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু স্কুলের উচ্চমাধ্যমিক বিভাগ সেই লিস্ট ছিঁড়ে ফেলে দেয়। এই নিয়ে এদিন সকালে […]
শপথ নিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
কলকাতা, ১১মে:- কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন তিরুনেলভেলি সুব্বাইয়া শিবঘ্ননম। বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথ বাক্য পাঠ করান। হাই কোর্টের ১ নম্বর কোর্ট রুমে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। প্রকাশ শ্রীবাস্তব অবসর নেওয়ার […]
সাইবার ও জঙ্গি দমনের মতো সমস্যা নিয়ে লখনউতে পুলিশ কর্তাদের সম্মেলন হতে চলেছে।
কলকাতা, ২০ নভেম্বর:- সাইবার অপরাধ, জঙ্গি দমনের মতো দেশের সার্বিক সমস্যা নিয়ে আলোচনা করতে লখনউতে পুলিশ কর্তাদের সম্মেলন চলছে। সমস্ত রাজ্যের পুলিশ প্রধানেরা বৈঠকে রয়েছেন। ওই সম্মেলনে রাজ্যের প্রতিনিধিত্ব করছেন রাজ্য পুলিশের মহানির্দেশক মনোজ মালব্য। আজ ও রবিবার জুড়ে চলা ওই বৈঠকে প্রতিটি রাজ্যের পুলিশের মহানির্দেশক এবং ইনস্পেকটর জেনারেল পদমর্যাদার আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত […]










