কলকাতা , ১ এপ্রিল:- বিধানসভা ভোটের দ্বিতীয় দফাতেও নির্বাচন কমিশনের কাছে বিক্ষিপ্ত ভাবে গোলমালের বেশ কিছু অভিযোগ এসেছে। মূলত যুযুধান দুই প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে। দুই মেদিনীপুর থেকে বুথ দখল, ইভিএম যন্ত্রে গোলমাল , ভোটার ও প্রার্থাদের ভয় দেখানো, বাধাদানের অভিযোগ উঠেছে।কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও অভিযোগ […]
এই মুহূর্তে
ভোটের দিন সকালেই নন্দীগ্রামে উদ্ধার হল এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ।
পূর্ব মেদিনীপুর , ১ এপ্রিল:- ভোটের দিন সকালেই নন্দীগ্রামে উদ্ধার হল এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। আর সেটা ঘিরেই উত্তেজনা ছড়াল ভেকুটিয়া অঞ্চলে। বিজেপির অভিযোগ, তাঁকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি মিঠুন চক্রবর্তীর রোড শো-তে অংশগ্রহন করার পর তাঁকে নানাভাবে হেনস্থাও করা হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকেই। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদলের নেতারা। পূর্ব […]
মিষ্টিতেও ভোটের উত্তাপ লেগেছে হাওড়ায়। মোদী, মমতার মূর্তি বানানো হয়েছে ক্ষীর দিয়ে। সেখানে বাদ যাননি অধীর, বিমান বা আব্বাস সিদ্দিকিরাও।
হাওড়া , ১ এপ্রিল:- হুইল চেয়ারে বসেই প্রচার সারছেন নেত্রী মমতা। নির্বাচনের ময়দানে এমন দৃশ্যের সাক্ষী রয়েছেন সবাই। কিন্তু সেই দৃশ্য এবার ফুটিয়ে তোলা হলো মিষ্টির মাধ্যমে। তাতে বাদ গেলেন না নরেন্দ্র মোদী থেকে আব্বাস সিদ্দিকী, বিমান বসু থেকে অধীর চৌধুরীরাও। দুধ আর ক্ষীর দিয়ে তৈরী হলো সব রাজনৈতিক দলের নেতাদের মূর্তি। যার মধ্যে সব […]
আজ নন্দীগ্রামে হাইভোল্টেজ দিন।
পূর্ব মেদিনীপুর, ১ এপ্রিল:- আজ নন্দীগ্রামে হাইভোল্টেজ দিন। সকাল থেকেই কিছুটা উত্তপ্ত নন্দীগ্রাম। তারই মাঝে সকাল সকাল ভোট দিলেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী। এবারের একুশের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে তিনি বিজেপি প্রার্থী হয়েছেন। এই কেন্দ্র তিনি এবার প্রথমবার ভোট দিলেন। সকালবেলায় তিনি দেরি না করেই বেরিয়ে পড়লেন ভোট দিতে। যদিও ভোট দিতে তিনি বেরোন নিজের কাঁথির বাড়ির […]
উত্তপ্ত কেশপুর।
পশ্চিম মেদিনীপুর , ১ এপ্রিল:-দ্বিতীয় দফার ভোট শুরুর কিছুঘন্টা আগেই উত্তপ্ত কেশপুর। তৃনমূল বিজেপির সংঘর্ষে মৃত্যু তৃনমূল কর্মী। কেশপুর ব্লকের ৪ নং অঞ্চল গোলাড় এলাকার দাদপুর গ্রামের, হরিহর চক ৭৩ নং বুথের তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী প্রাণ হারালেন। নাম-উত্তম দোলই। বয়স প্রায় ৪০-৪৫ (তৃণমূল কংগ্রেসের সম্পাদক)। নিজের বাড়িতে বসেই কাগজ পত্র রেডি করছিলেন পোলিং […]
ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে রাস্তা অবরোধ সি,পি,এমের।
পশ্চিম মেদিনীপুর , ১ এপ্রিল:-সিপিএমের পোলিং এজেন্টকে বসতে না দেওয়া এবং ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে ভোটগ্রহণ শুরুর একটু পরেই পথ অবরোধ করল সিপিএম ২০৭, ২৩৮, ২৩৯, ২০৭, ২৩৮, ২৩৯, ২৪১, ২৪২ নাম্বার বুথে তৃণমূলের দুষ্কৃতীরা ভোটদানে বাধা দেয় বলে সিপিএমের অভিযোগ।এর প্রতিবাদে চকলছিপুরে সিপিএম গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে।কেন্দ্রীয় বাহিনীর জওয়ান […]
কোচবিহারের জন্য কি করেছে মোদী ?” রাসমেলার সভা থেকে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কোচবিহার , ৩১ মার্চ:- আগামী ১০ তারিখ কোচবিহারে চতুর্থ দফার বিধানসভা নির্বাচন। এর আগেও একাধিক হাইভোল্টেজ ব্যক্তিত্ব কোচবিহারে ভোট প্রচারে এসেছেন। আজ বুধবার কোচবিহারের সিতাই বিধানসভায় জগদীশ বর্মা বসুনিয়া ও কোচবিহার দক্ষিণ বিধানসভায় তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক সমর্থনে ভোট প্রচার করতে আসেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে […]
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র ব্যারাকপুর ,উদ্ধার আগ্নেয়াস্ত্র ,পুলিশের লাঠিচার্জ ।
ব্যারাকপুর, ৩১ মার্চ:- মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বুধবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল ব্যারাকপুর প্রশাসনিক ভবন সংলগ্ন এরিয়া। শাসক-বিরোধী দুই রাজনৈতিক দলের সংঘর্ষে বেশ কয়েকজন জখমও হয়েছেন। এমনকি সংঘর্ষের সময় গুলি চলেছে বলেও অভিযোগ উঠেছে।এদিন প্রশাসনিক ভবনের বাইরে থাকা দুই দলে সমর্থকদের মধ্যে স্লোগান ও পাল্টা স্লোগানকে ঘিরে উত্তেজনা চরমে ওঠে। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা […]

