পূর্ব মেদিনীপুর, ১ এপ্রিল:- আজ নন্দীগ্রামে হাইভোল্টেজ দিন। সকাল থেকেই কিছুটা উত্তপ্ত নন্দীগ্রাম। তারই মাঝে সকাল সকাল ভোট দিলেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী। এবারের একুশের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে তিনি বিজেপি প্রার্থী হয়েছেন। এই কেন্দ্র তিনি এবার প্রথমবার ভোট দিলেন। সকালবেলায় তিনি দেরি না করেই বেরিয়ে পড়লেন ভোট দিতে। যদিও ভোট দিতে তিনি বেরোন নিজের কাঁথির বাড়ির থেকেই।এরপর কালো স্করপিও গাড়ি করে ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দেন. যদিও ভোটকেন্দ্রে তিনি তার গাড়ি নিয়ে যাননি। ভোটকেন্দ্রের আগেই একটি পেট্রল পাম্পের কাছে নিজের গাড়ি রেখে বাইকে চেপেই তিনি পৌঁছলেন ভোটকেন্দ্রে। এরপর নন্দনায়েক প্রাথমিক স্কুলে পৌঁছলেন। সেখানে ইতিমধ্যেই সাধারণ মানুষ লাইন দিয়ে আছে ভোট দেওয়ার জন্য। শুভেন্দু অধিকারী নিজে ও ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ালেন। অবশ্য অনেক আম জনতা তাকে ভোট দিতে এগিয়ে দিলো। এরপর শুভেন্দু অধিকারী ভোট দিয়ে নিজে বাইরে বেরিয়ে ভিকট্রি দেখালেন। এছাড়াও সাধারণ অমানুষের সাথে কথা বললেন।যাতে তাদের ভোট দিতে সমস্যা না হয় সেইদিকটা ও তার নজরে ছিল।
Related Articles
উঠতি ব্যবসায়ীদের মূলধন জোগাতে উদ্যোগি রাজ্য।
কলকাতা, ১১ আগস্ট:- উঠতি ব্যবসায়ীদের মূলধন জোগাতে রাজ্য সরকার ভবিষ্যত ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩০০ কোটি টাকার ঋণ বন্টনের সিদ্ধান্ত নিয়েছে। ১০ হাজারের বেশি ক্রেডিট কার্ড প্রাপককে বিভিন্ন বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এই ঋণ দেওয়া হবে বলে নবান্নে সরকারি সূত্রে জানা গেছে। আগামী ২৩ আগস্ট কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উঠতি ব্যবসায়ীদের হাতে […]
মমতার আরোগ্য কামনায় যজ্ঞ হাওড়ায়।
হাওড়া , ১২ মার্চ:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে এবার যজ্ঞ হল হাওড়ায়। হাওড়ার শলপে আজ শুক্রবার সকালে এই যজ্ঞ করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষের নেতৃত্বে এদিন সকালে এই যজ্ঞ অনুষ্ঠিত হয়। কল্যাণবাবু জানান, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন। তিনি বাংলার মানুষের জন্য […]
জমল না নাইটশো , আবুধাবিতে রোহিটের মুম্বই রাজ।
স্পোর্টস ডেস্ক , ২৪ সেপ্টেম্বর:- গতবারের চ্যাম্পিয়নদের সামনে ধরাশায়ী কেকেআর। ৪৯ রানে জিতে আইপিএল এ প্রথম জয় মুম্বই এর। হিটম্যান মুম্বই অধিনায়ক এর দাপুটে ব্যাটিং এর সামনে দাঁড়াতেই পারল না কেকেআর এর বোলাররা। কেকেআর দলের সাড়ে ১৫ কোটির সর্বাধিক দামি ক্রিকেটারকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। ৫৪ বলে বিধ্বংসী ৮০ রানের […]









