এই মুহূর্তে জেলা

তৃণমূলের কপাল ভালো যে ঘটনার সময় আমি ওখানে ছিলাম না – অর্জুন সিংহ।

ব্যারাকপুর , ১ এপ্রিল:- তৃণমূলের কপাল ভালো যে ঘটনার সময় আমি ছিলাম না। বৃহস্পতিবার পুত্র পবন সিংয়ের সঙ্গে শোভাযাত্রা সহকারে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে এমটাই মন্তব্য করলেন সাংসদ অর্জুন সিং। বুধবার প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে এসে শুভ্রাংশু রায়ের ওপর হামলা প্রসঙ্গে এদিন সাংসদ অর্জুন হুশিয়ারি শুরে বলেন,তৃণমূলের কপাল ভালো ছিল যে ঘটনার সময় আমি […]

এই মুহূর্তে জেলা

খেলা হবে , ২২০-২৩০টা আসনে জিতবে তৃণমূল , হাওড়ায় প্রচারে এসে চ্যালেঞ্জ অনুব্রত’র।

হাওড়া , ১ এপ্রিল:- বিধানসভা ভোটে বাংলায় তৃণমূল কংগ্রেস ২২০-২৩০টা আসনে জিতবে বলে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অনুব্রত মন্ডল। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম চৌধুরীর সমর্থনে সালকিয়া হাউস সংলগ্ন শ্রীরাম ঢ্যাং রোডে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল। তিনি বলেন, “কোনও চিন্তা করবেন […]

এই মুহূর্তে জেলা

প্রশাসনিক ভবনে এসে মনোনয়ন দাখিল করলেন বিজেপির পবন,ফাল্গুনী,সুনীল ও শীলভদ্র

ব্যারাকপুরঃ, ১ এপ্রিল:- বৃহস্পতিবার দুপুরে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে একে একে নিজেদের মনোনয়ন পত্র জমা দিলে ভাটপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন পুত্র পবন সিং, নৈহাটি কেন্দ্রের বিজেপি পার্থী ফাল্গুনী পাত্র, নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি পার্থী সুনীল সিং ও খড়দহ বিধানসভা কেন্দ্রের বিজেপি পার্থী শীলভদ্র দত্ত। এদিন কাঁকিনাড়া ফলহারি মন্দিরে পুজো দিয়ে বর্নময় শোভাযাত্রা সহকারে হুড খোলা […]

এই মুহূর্তে কলকাতা

কোভিডের জন্য কড়াকড়ি, মাস্ক ছাড়া মেট্রোতে উঠলেই জরিমানা ২০০ টাকা

কলকাতা, ১ এপ্রিল:- রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের প্রেক্ষিতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ তাদের যাত্রীদের কোভিড বিধি মেনে চলার বিষয়ে আবার কড়াকড়ি আরোপ করেছে। যাত্রীদের বিধি মেনে চলতে লাগাতার প্রচারের পাশাপাশি শাস্তির ব্যবস্থাও করা হয়েছে। মাস্ক ছাড়া মেট্রোয় ওঠার ক্ষেত্রে জরিমানার নির্দেশ কার্যকর করল মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এখন থেকে মাস্ক ছাড়া মেট্রোয় উঠলেই জরিমানা গুনতে হবে […]

এই মুহূর্তে জেলা

চন্ডিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সোহমের গাড়ি ভাঙচুর , অভিযোগের তীর বিজেপির দিকে।

চন্ডীপুর , ১ এপ্রিল:- চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের কেন্দুয়া ৪৯ নং বুথ এলাকায় তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। সোহমের গাড়িও ভাঙচুর করা হয়। সঙ্গে শেখ আজিমুল হোসেনের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। এদিন সকালেই চন্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার […]

এই মুহূর্তে জেলা

ভোট গ্রহণ ঘিরে সকাল থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম , কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল।‌

পূর্ব মেদিনীপুর , ১ এপ্রিল:- বৃহস্পতিবার ভোট গ্রহণ ঘিরে সকাল থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম। বিভিন্ন এলাকা থেকেই বিক্ষিপ্ত গণ্ডগোলের অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে সুষ্ঠভাবে ভোট পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল। ‌মহিলা ভোটারদের সঙ্গে ‘‌খারাপ আচরণ’‌ করা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসক দল। তৃণমূল […]

এই মুহূর্তে কলকাতা

সংযুক্ত মোর্চার তরফে ইলেকশন কমিশনে রবিন দেব।

কলকাতা, ১ এপ্রিল:- সংযুক্ত মোর্চার তরফে ইলেকশন কমিশনে এসেছেন রবিন দেব। তিনি বলেন আমরা গত কাল আশ্বস্ত ছিলাম, কিন্তু আজ দেখা যাচ্ছে ভোটাররা ভোট দিতে পারছে না। একদিকে চিপ মিনিস্টার বসে আছেন অন্যদিকে প্রধান মন্ত্রী ভাষণ দিচ্ছেন। কেশপুরে সাংবাদিকদের মারধর করা হয়েছে। পুলিশকেও কেন্দ্রের হয়ে রাজ্যের হয়ে কাজ করেছে। বিষ্ণুপুরের থানার ও সি বদল চেয়েছি। […]

এই মুহূর্তে জেলা

লকেটের সমর্থনে চুঁচুড়ায় রোড শো মহাগুরুর।

সুদীপ দাস , ১ এপ্রিল:- একদিকে রাজ্যের একাধিক জায়গায় যখন ২য় দফার নির্বাচন চলছে, তখন আগামী দফাগুলিতে যেখানে যেখানে নির্বাচন হবে সেই সমস্ত জায়গায় জোরকদমে চললো প্রচার। হুগলীর চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর সমর্থনে বৃহস্পতিবার রোড শো করলেন প্রখ্যাত অভিনেতা তথা সদ্য বিজেপিতে যোগদান করা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুর সওয়া তিনটে নাগাদ চুঁচুড়ার […]

এই মুহূর্তে জেলা

কেশপুরে BJP প্রার্থীর গাড়ি ভাংচুর সহ আক্রান্ত সংবাদমাধ্যমের কর্মী,অভিযোগের তির তৃণমূলের দিকে

পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল:-দ্বিতীয় দফার নির্বাচনের সকাল থেকে কার্যত উত্তেজনার ছবি উঠে আসছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রে,এবার বিজেপির প্রার্থীর গাড়ি ভাংচুর সহ আক্রান্ত পার্থী সহ সংবাদমাধ্যমের কর্মীদের তির তৃণমূলের দিকে,ঘটনায় ব্যাপক উত্তেজনা কেশপুরের গুণহারা এলাকায়,ঘটনাস্থলে এসে পৌঁছায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার সহ বিশাল পুলিশবাহিনী, গ্রেফতার করা হয় ১৭ জনকে,তবে এখনো পর্যন্ত বিজেপি […]

এই মুহূর্তে কলকাতা

বৃহস্পতিবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চার জেলার ৩০টি আসনে মোট ৩৭.৪২ শতাংশ ভোট পড়েছে।

কলকাতা , ১ এপ্রিল:- বৃহস্পতিবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চার জেলার ৩০টি আসনে মোট ৩৭.৪২ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের অ্যাপ অনুযায়ী এই তথ্যই পাওয়া যাচ্ছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভোট চলছে দ্বিতীয় দফায়। এরমধ্যে সবচেয়ে আলোচিত আসন হল নন্দীগ্রাম। এই বিধানসভায় ভোট পড়েছে ৩৪.১২ শতাংশ। কমিশনের […]