সুদীপ দাস ,৩ জুন:- কলকাতা গামী অফিস যাত্রীদের সুখবর দিয়ে আজ থেকে চালু হলো চুঁচুড়া-ধর্মতলা বাস পরিষেবা। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে আজ এই বাস সকাল সাড়ে সাতটায় প্রথম এই বাস ছাড়ার কথা থাকলেও ৮টার পর বাসটি কোলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। জিটি রোড ধরে বালি হয়ে ডানলপ, সিঁথি, শ্যামবাজার, এম.জি রোড হয়ে এই বাস এসপ্লানেড অবধি […]
জেলা
তুফানগঞ্জে করোনা আক্রান্ত ব্যাক্তি বাড়িতেই থাকছেন, তার জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ক্ষুব্ধ বাসিন্দাদের।
কোচবিহার, ২ মে:- করোনা পজেটিভ হওয়ার পরেও এলাকা থেকে আক্রান্তকে নিয়ে যাওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষভ দেখাল স্থানীয় বাসিন্দারা । মঙ্গলবার সকাল থেকে তুফানগঞ্জের ধলপল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তুফানগঞ্জ-আলিপুরদুয়ার রোডে ওই অবরোধ শুরু হয়। দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা ধরে ওই অবরোধ চলায় ক্ষুব্ধ পথ চলতি মানুষের সাথে অবরোধকারীদের […]
মামার বাড়িতে বেড়াতে এসে রহস্যজনকভাবে একটি নয়ানজুলিতে মৃতদেহ উদ্ধার হলো এক যুবকের।
সুদীপ দাস, ২ মে:- মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে এসে রহস্যজনকভাবে একটি নয়ানজুলিতে মৃতদেহ উদ্ধার হলো এক যুবকের। মৃত ওই যুবকের নাম আমির সেখ(২৭)। আমির মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা। লকডাউনের আগে পান্ডুয়া থানার বৈঁচিগ্রামে মাকে নিয়ে বেড়াতে আসে আমির। কিন্তু লকডাউনে আর নাগপুরে ফিরে যেতে পারেনি তাঁরা। তবে দিনকয়েক আগে বৈঁচিগ্রামের তারাগুনাতে মাকে নিয়ে পিসীর বাড়িতে […]
হাওড়ায় ঘূর্ণিঝড় বিপর্যস্তদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ট্রাফিক পুলিশের কর্মীরা।
হাওড়া,২ মে:- ঘূর্ণিঝড় আমফানে’র তান্ডবের পর কয়েকদিন কেটে গেলেও এখনও খোলা আকাশের নিচেই দিন কাটছে সাঁতরাগাছি বস্তির বেশ কিছু বাসিন্দার। প্রায় একশ ঘর বাসিন্দার অনেকেরই ঘরের ছাদ উড়ে গিয়েছিল আমফানের তান্ডবে। এরপর থেকেই ছাদহীন ঘরেই দিন কাটছিল সাঁতরাগাছির ওই বস্তির বাসিন্দাদের। অসহায় মানুষগুলো ছুটে এসেছিলেন হাওড়া কোনা ট্রাফিক গার্ডের অফিসে। নিজেদের অসহায় অবস্থার কথা জানিয়েছিলেন […]
বিদ্যুৎ , মোবাইলহীন মাটির ঘরে চাঁদমনির চাঁদে ওঠার হাতছানি।
সুদীপ দাস, ২ মে:- দুই শিক্ষকের উদ্যোগে বলিউড সঙ্গীত জগৎ এ পা দিল আদিবাসী কিশোরী চাঁদমনি হেমব্রমের । ভাইরাল হওয়া নেহা কক্করের “ও হামসাফার “গান গাওয়া চাঁদমনি হেমব্রম এবার পা রাখল বলিউড সঙ্গীতের দুনিয়ায় । সৌজন্যে দুই শিক্ষক ।দূর্গাপুর নিবাসী চিরন্জিত ধীবর ও হুগলীর শ্যাম হাঁসদা । শিক্ষক শ্যাম হাঁসদা সহ পুরো টিম সাহায্য করেছেন এই […]
স্থানীয় স্কুলগুলিতে বহিরাগত পরিযায়ীদের কোয়ারেন্টাইন কেন্দ্র করা নিয়ে স্থানীয়দের বাঁধা নদিয়ায়।
নদিয়া, ২ জুন:- নদিয়ার শান্তিপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের সীতানাথ গোস্বামী লেনে অবস্থিত দুর্গামনি গার্লস প্রাথমিক এবং হাইস্কুল। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিযায়ী শ্রমিকদের জন্য খুলে দেওয়া হয়েছে সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলি। যদিও এখনও কোন পরিযায়ী শ্রমিক এসে পৌঁছায়নি, তবুও এলাকাবাসী আতঙ্কিত হচ্ছেন। তাদের বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে কেনো ? প্রায় প্রতিটা ওয়ার্ডে তিন-চারটে করে প্রাথমিক […]
বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। চাঞ্চল্য।
হাওড়া,২ মে:- মঙ্গলবার দুপুরে হাওড়ার বালি ব্রিজ থেকে এক যুবক গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।এদিন ওই ঘটনার তদন্তে নেমে বালি থানার পুলিশ একটি ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভিতর থেকে একটি মোবাইল ফোন এবং কিছু কাগজপত্র উদ্ধার হয়। সেই কাগজ এবং মোবাইল ফোনের সূত্র ধরে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে বরানগরের কেবি সরণির বাসিন্দা ওই যুবক। […]
পঙ্গপালের তাণ্ডব কি এবার বাঁকুড়ার বিষ্ণুপুরেও ?
বাঁকুড়া ,২ মে:- এবার কী পশ্চিমবঙ্গেও কী পঙ্গপালের হানা? পঙ্গপালের তাণ্ডব কি এবার বাঁকুড়ার বিষ্ণুপুরেও? এখন এই খবরে তোলপাড় নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘ভাইরাল’ এই ছবি। ঝাড়গ্রাম ও বাঁকুড়ার ঝাড়খণ্ড লাগোয়া জঙ্গলে ইতিমধ্যেই পঙ্গপাল জাতীয় পতঙ্গের দেখা মিলছে বলে দাবি।স্থানীয় এক বাসিন্দা বলেন এমনিতেই আমরা করোনাভাইরাস নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি , তার ওপর এই […]
নিয়ম ভেঙেই অটোয় তোলা হচ্ছে দুজনের বেশি যাত্রী , ভাড়াও নেওয়া হচ্ছে দ্বিগুন।
দ:২৪পরগনা ,২ মে:- সরকারের দেয়া নির্দেশিকা যে বাক্সবন্দী করে রেখেছেন অটো চালকরা তা জেলায় ঘূরলেই পরিষ্কার। গড়িয়া থেকে বারুইপুর আর বারুইপুর থেকে গড়িয়া চিত্রটা একই। অটোর ভিতরে দুজনের বেশি যাত্রী একেবারে গায়ে গায়ে ঠেসে বসে আছেন। সরকারি নিয়ম বিধি মেনে যাত্রী তোলা তো হচ্ছেই না উল্টে এই তিন চাকার জানে একলপ্তে ভাড়া হয়ে গিয়েছে দ্বিগুণ। […]
ফের কোচবিহারে নতুন করে আক্রান্ত ২৯ , জেলায় আক্রান্তের সংখ্যা ১১৬।
কোচবিহার,২ মে:- কোচবিহার জেলায় নতুন করে ২৯ জনের শরীরে মিলল করোনা সংক্রমণ। যার ফলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৬। তার মধ্যে গতকাল নেগেটিভ রিপোর্ট আসে ২৬ জন করোনা আক্রান্ত রোগীর।জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে, কোচবিহারে প্রথম যে ৩২ জনের শরীরে করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল, দ্বিতীয় দফায় তাদের লালা রস পরীক্ষার জন্য পাঠানো হলে […]

