হাওড়া, ৩ মে:- বর্তমানে করোনা এবং সাইক্লোনের সঙ্কটময় পরিস্থিতিতেও বিজেপি বাংলা বিরোধী চক্রান্ত করে চলেছে। নিয়মিত সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করে চলেছে।বুধবার দুপুরে হাওড়া সদরে তৃণমূল কংগ্রেসের এক সাংবাদিক বৈঠকে বিজেপির এই বাংলা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে দলের তরফ থেকে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস কমিটির দলীয় সদর কার্যালয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন দলের হাওড়া জেলা সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। এদিন অরূপ রায় বলেন, হাওড়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বেড়েছে। জেলার কোভিড হাসপাতালে ভালো চিকিৎসা হচ্ছে। এখন করোনার পর্যাপ্ত টেস্ট হচ্ছে। এই কারণেই পজিটিভ বাড়ছে। অনেক পরিযায়ী বাড়ি ফিরছেন। আমফান মোকাবিলায় প্রশাসন, পুরসভা, সিইএসসি, দমকল ভালো কাজ করেছে। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। আমফানের কারণে পদ্মপুকুরে জলের সমস্যা হয়েছিল। নতুন পুর কমিশনার উদ্যোগ নিয়ে ২৪ ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান করেছেন। পুরবোর্ড না থাকায় কিছু সমস্যা থাকলেও তা মেটানোর চেষ্টা চলছে।
Related Articles
আমফান এর প্রভাব এ দীঘাতেও প্রবল জলোচ্ছাস।
পূর্ব মেদিনীপুর, ২০ মে:- আমফান এর প্রভাব এ দীঘাতে প্রবল জলোচ্ছাস ওড়িশার জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক জেলায় ১০০ – ১১০ কিলোমিটার বেগে ঝড় বইছে। নামখানা, বকখালি, কাকদ্বীপ সুন্দরবন এলাকায় হাওয়ার গতি ধীরে ধীরে বাড়ছে। সঙ্গে জলোচ্ছ্বাসও। বালাসরের চাঁদিপুরে ও শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ‘সুপার সাইক্লোনিক স্টর্ম’ থেকে আমপান এখন ‘এক্সট্রিম লি […]
সরকারের দুই প্রকল্পের পর্যবেক্ষনের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে অ্যাপেক্স কমিটি গঠন হলো।
কলকাতা, ২৮ জুলাই:- পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার প্রকল্প দুটির মসৃন রূপায়ন ও পর্যবেক্ষনের জন্যে রাজ্য সরকার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি অ্যাপেক্স কমিটি গঠন করেছে। প্রকল্পগুলির জন্যে রাজ্য, জেলা ও কলকাতা স্তরে যে তিনটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেইগুলি এই কমিটির অধীনে কাজ করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই অ্যাপেক্স কমিটিতে মুখ্যসচিব […]
বিতর্কের আবহেই রাজভবনে পালিত হলো রবীন্দ্রজয়ন্তী।
কলকাতা, ৮ মে:- এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চলতি বিতর্কের আবহে রাজভবনে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। শুধু তাই নয় সম্বর্ধনা দেওয়া হল রাজভবনের ছয় ‘নিষ্ঠাবান’ কর্মীকে। যেখানে রাজভবনের এক মহিলা কর্মীই রাজ্যপালকে অভিয়ুক্ত করছেন, সেখানে ‘নিষ্ঠাবান’ কর্মীদের পুরস্কারের মধ্যে দিয়ে রাজ্যপাল অন্য় কোনও বার্তা দিতে চাইছেন কিনা সে প্রশ্নও উঠছে। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান […]







