হুগলি , ২৬ জানুয়ারি:- বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও এই ওয়ার্ডের কনভেনার ও জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক সুবীর ঘোষের উদ্যোগে ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এক বসে আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রাজ মাঠে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি বলেন গত ২৩ জানুয়ারি ভিক্টরিয়াতে প্রধানমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রী কে জয় শ্রীরাম […]
জেলা
শিল্পী নারায়ণ দেবনাথ পদ্মশ্রী সম্মানে ভূষিত।
হাওড়া , ২৬ জানুয়ারি:- হাওড়ার শিবপুরের বাসিন্দা প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ এ বছরে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা-ভোঁদা’, ‘নন্টে-ফন্টে’র স্রষ্টা শিল্পী নারায়ণ দেবনাথের নাম কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মানে স্থান করে নিয়েছে।সোমবার দুপুরে দিল্লি থেকে তাঁর বাড়িতে ফোন আসে। তখনই শিল্পীর পরিবার এই খবর জানতে পারেন। নারায়ণ দেবনাথ এই মুহূর্তে বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে […]
মোদী-মমতাকে তুলোধনা করলেন বাম নেতা সেলিম
বাঁকুড়া:, ২৫ জানুয়ারী:- যে আম্বানীর বিরুদ্ধে কৃষকরা লড়াই করছেন সেই মুকেশ আম্বানীর এক হাতে মোদি, অন্য হাতে মমতা। আবার এক পকেটে বিজেপি,অন্যটাতে তৃণমূল। তাই এই দুই রাজনৈতিক দলের কৃষক স্বার্থে কথা নেই,’সোমবার বাঁকুড়ার ইন্দাসে দলের এক কর্মী সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে এমনটাই দাবী করলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এদিন মহম্মদ সেলিম আরো […]
পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য সুখবর। সর্বসাধারণের জন্য বেলুড় মঠ খুলবে ১০ ফেব্রুয়ারী।
হাওড়া , ২৫ জানুয়ারী:- পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য সুখবর। সর্বসাধারণের জন্য বেলুড় মঠ খুলতে চলেছে আগামী ১০ ফেব্রুয়ারী থেকে। সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে একথা জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। তিনি বলেন, আগামী ১০ ফেব্রুয়ারী থেকে বেলুড় মঠের প্রধান ফটক খোলা থাকবে পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য। সকালে সাড়ে ৮টা থেকে […]
এ এক আজব পাঠশালা, গাছের নিচে চাকরি প্রার্থীদের নিয়ে ক্লাস করাচ্ছেন পুলিশ আধিকারিক চন্দন দাস
কোচবিহার:,২৫ জানুয়ারী:- কোচবিহার জেলার সীমান্তবর্তী মহকুমা মেখলিগঞ্জ। সম্প্রতি মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্ব নিয়ে পৌঁছেছেন চন্দন দাস। তারপর থেকেই বেশকিছু অভিনবত্ব দেখা যাচ্ছে মহাকুমার ক্ষেত্রে। সোমবার জামালদহ তুলসী দেবী হাই স্কুলের মাঠে একটি গাছের নিচে ব্ল্যাকবোর্ড সহকারে দেখা গেল চন্দন বাবুকে। সামনে খোলা মাঠে বসে আছে কয়েক জন ছাত্র-ছাত্রী। তারা সকলেই চাকরিপ্রার্থী। একসময় কোচবিহারে ডিএসপি ট্রাফিকের […]
প্রবীরদার মুখ্যমন্ত্রীর কাছ থেকে যা কিছু পাওয়ার সবই পাওয়া হয়ে গেছে তাই উনি অন্য দলে যাচ্ছেন -ফিরহাদ হাকিম।
হুগলি , ২৫ জানুয়ারী:- প্রবীরদার এমএলএ সিপ করা হয়ে গেছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে যা কিছু পাওয়ার সবই পাওয়া হয়ে গেছে এখন হয়তো তাই উনি অন্য দলে যাচ্ছেন। আর আজকে কেন উনি মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত হননি সে ব্যাপারে আমি কি করে বলব। এই ভাবেই তৃণমূল বিধায়ক ঘোষালের মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত নিয়ে তার বক্তব্য ব্যক্ত করলেন মন্ত্রী […]
দুয়ারে সরকার প্রকল্পে পরিষেবা না পেলে , কর্মীদের ছাড়া হবে না হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত প্রধান।
হাওড়া, ২৫ জানুয়ারী:- দুয়ারে সরকার প্রকল্পের কাজে ঢিলেঢালা ভাব। বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম নেই শিবিরে আসা কর্মীদের কাছে। দলের কোন্দলে কাজ হচ্ছে না। এমনই অভিযোগ তুললেন ডোমজুড়ের জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। বারে বারে শিবিরের দিন জানিয়েও না আসার ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ। তাই এবারে কাজ শেষ না হলে কর্মীদের ছাড়া হবে না হুঁশিয়ারি দিলেন […]
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বিশেষ তল্লাশি হাওড়া স্টেশনে।
হাওড়া, ২৫ জানুয়ারী:- প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বিশেষ তল্লাশি হাওড়া স্টেশনে। গোলাবাড়ি থানা, জি আরপি, আরপিএফ, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে হাওড়া স্টেশনে তল্লাশি চালানো হল। ৭২তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সারা দেশ নিরাপত্তার মোড়কে মুড়ে দেওয়া হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ রেল স্টেশন তথা পূর্ব ভারতের প্রবেশদ্বার হাওড়া স্টেশনেও সোমবার একযোগে তল্লাশি অভিযান চালানো হয়।
আমি জেলে থাকবো , কিন্তু বিজেপির কাছে মাথা নত করব না -মমতা বন্দ্যোপাধ্যায়।
হুগলি , ২৫ জানুয়ারী:- জেলে থাকবো তাও ভাল কিন্তু বিজেপির কাছে মাথা নত করব না। এই ভাষাতেই পুড়শুড়ার জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর অভিযোগ, বিজেপি কখনো বলছে বাংলার মেরুদণ্ড ভেঙে দেব। কখনো বলছে দেখে নেব। কখনো বলছে হয় ঘরে থাকো না হলে জেলে থাকো। বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেন, আমি জেলে […]
আমাকে বন্দুক দেখালে আমি বন্দুকের সিন্দুক দেখাই পুড়শুড়ার সভা থেকে হুঙ্কার মমতার।
হুগলি , ২৫ জানুয়ারী:- যারা অনেক টাকা করছে তারা বিজেপিতে পালিয়ে যাচ্ছে, বিজেপির ওয়াশিং মেশিনে সাদা হয়ে যাচ্ছে। তবে যারা যাচ্ছ যাও আগামী দিনে তৃণমূল আর তোমাদের আর নেবে না, বলে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হুগলির পুড়শুড়ার সেকেন্দারপুরে তৃণমূলের দলীয় সভায় থেকে একথা বলেন তিনি পাশাপাশি তিনি জানান নেতাজির অনুষ্ঠানে কয়েকটা […]

