হুগলি , ২৬ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম হীরালাল পাল কলেজের নব নির্মিত ভবনের উদ্বোধন হলো। আর সেই অনুষ্ঠানে ডাক পেলেন না স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল। আমন্ত্রণ পত্রে তার নাম টাই নেই। এদিন কলেজের ভবনের উদ্বোধন করেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী। সাংসদ অবশ্য বিধায়কের আমন্ত্রণ প্রসঙ্গে বলেন কলেজ কাকে বলবেন আর কাকে বলবেন না সেটা কলেজের বিষয়। আর কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা নবগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি অপূর্ব মজুমদার বলেন বিধায়ককে আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু তিনি আসেন নি। আর এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিধায়ক প্রবীর ঘোষাল অবশ্য কলেজের বিষয়ে বলেন তাকে কেউ আমন্ত্রণ জানায়নি এমনকি আমন্ত্রণ পত্রেও তার নাম নেই বলে আক্ষেপ করেন বিধায়ক প্রবীর ঘোষাল।
Related Articles
মুখ্যমন্ত্রীর হিন্দুত্ববাদ নিয়ে হাওড়ায় আক্রমণ দিলীপের, পাল্টা কটাক্ষ অরূপের।
হাওড়া, ৩০ মার্চ:- রামনবমীর অনুষ্ঠানে হাওড়ায় এসে মুখ্যমন্ত্রীর হিন্দুত্ববাদ নিয়ে আক্রমণ দিলীপের। দিলীপ ঘোষ উচ্ছৃঙ্খল লিডার বলে পাল্টা কটাক্ষ অরূপের। মুখ্যমন্ত্রী কতটা হিন্দুত্ববাদী তা বোঝা যায় তার সিদ্ধান্তে। বৃহস্পতিবার হাওড়ায় এক রামনবমী কর্মসূচিতে যোগ দিয়ে এমনই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। প্রসঙ্গত এবার রামনবমীতে রাজনৈতিক তরজা অব্যাহত বঙ্গ রাজনীতিতে। এদিন […]
পড়ুয়ার অভাবে বন্ধ হওয়া স্কুলগুলি পুনরায় চালু করতে নতুন নীতি রাজ্যের।
কলকাতা, ২০ সেপ্টেম্বর:- পড়ুয়ার অভাব সহ বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাওয়া স্কুল পুনরায় চালু করতে রাজ্য সরকার নতুন নীতি তৈরি করতে চাইছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একথা জানিয়েছেন। তিনি বলেন, বন্ধ স্কুলগুলো খোলার জন্য সরকার নতুন করে নীতি আনবে। অনেকে বলেছেন, বিভিন্ন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এটা নিয়ে শিক্ষা দফতর সমীক্ষা করছে। […]
বালি থেকে শুরু করে ঘুসুড়ি; এলাকায় হাসপাতাল, বাজার, সরকারি অফিস সর্বত্র স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করা হল।
হাওড়া,৪ এপ্রিল:- করোনা সতর্কতা হিসাবে স্যানিটাইজেশন করা হল হাওড়ার বালি বাজারে। এছাড়াও বিডিও অফিস, জয়সোয়াল হাসপাতাল, সত্যবালা আইডি হাসপাতালেও জীবাণুমুক্ত করার কাজ হল। এই সকল এলাকায় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন। তাই সেখান থেকে যাতে না করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে তারজন্যই এই ব্যবস্থা করা হয় বালি দমকলের তরফ থেকে। শনিবার সকাল থেকেই ওইসব এলাকায় […]








