হাওড়া , ২৭ জানুয়ারি:- গুলিবিদ্ধ দলীয় কর্মীকে দেখতে হাওড়ার শ্রী জৈন হাসপাতাল ও রিসার্চ সেন্টারে ভর্তি থাকা গুলিবিদ্ধ দলীয় কর্মীকে বুধবার বেলায় দেখতে যান বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা সাংসদ অর্জুন সিং। দলীয় কর্মীকে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, ঠাকুরের আশীর্বাদে গুলিবিদ্ধ প্রমোদ দুবে বেঁচে গিয়েছেন। তবে যারা গুলি চালিয়েছে, তারা বহাল তবিয়তে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ওরা পতাকা উত্তোলন করছে এবং থানায় বসে থাকছে। পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয়। তার অভিযোগ, স্থানীয় বিদায়ী কাউন্সিলর অভিষেকের কাছে টাকা-পয়সা পাঠায়। তাই ওকে পুলিশ ধরছে না। প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি হাওড়ার বেলুড়ে এমসিকেভি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি কর্মীরা। অভিযোগ, অবরোধ চলাকালীন তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে ও গুলি চালায়। একটা গুলি এসে প্রমোদ দুবের পায়ে গুলি লাগে। তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে শ্রী জৈন হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।
Related Articles
আজ রবিবার ২মে ভোটগণনা। চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে হাওড়াতেও।
হাওড়া , ২ মে:- আজ রবিবার ২মে ভোটগণনা। চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে হাওড়াতেও। জেলায় মোট ১৬টি বিধানসভা কেন্দ্রের জন্য মোট ১২টি ভোটগণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে এইসব কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হবে। প্রথমে হবে পোস্টাল ব্যালটের গণনা। তারপর ইভিএমের গণনা হবে। প্রশাসন থেকে জানানো হয়েছে, প্রত্যেক ভোটগণনা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে […]
সমাজ সচেতনতায় ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করতে এগিয়ে এলো চন্দননগর পুলিশ কমিশনারেট।
হুগলি, ১৩ ডিসেম্বর:- সমাজ সংস্কারে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে এই সমাজের যে সমস্ত বয়স্ক মানুষ জন যারা আছেন সেই সব মানুষদের বিপদে এবং দরকারে তাদের সাহায্য করা যায় সেই বিষয়টি তাদের দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে বর্তমান সমাজে প্রায় দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অনেক অন্যায় ও অসামাজিক কাজকর্ম হয় সেই […]
চার চারটি খুনের আসামী নবীন’কে ট্রানজিট রিমান্ডে বিহার নিয়ে গেল টাস্ক ফোর্স।
হাওড়া , ২৫ নভেম্বর:- বিহার থেকে ফেরার চার খুনের দাগি আসামী নবীন’কে ট্রানজিট রিমান্ডে শুক্রবারই বিহার নিয়ে গেল ওই রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। নবীন কুমার ঝা নামের বিহারের কুখ্যাত ওই অপরাধীকে এদিন হাওড়া জেলা আদালতে তোলা হয়। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার জগাছা থানা এলাকার কোনা এক্সপ্রেসওয়ের ট্রাক টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিন রাজ্যের […]








