হাওড়া , ২৭ জানুয়ারি:- হাওড়ার বালিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বালি বাজার এলাকায়। বালি ঘোষপাড়ার বাসিন্দা ওই বৃদ্ধের নাম বাসুদেব ঘোষ। তাঁকে ধাক্কা মারে ৫১ নম্বর রুটের একটি বেসরকারি বাস। আহত অবস্থায় তাঁকে বেলুড়ের শ্রমজীবী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘটনার তদন্তে নামে বালি থানার পুলিশ। ঘাতক বাসটিকে আটক করে তদন্ত শুরু হয়েছে।
Related Articles
আগামী সপ্তাহেই জি-২০ সম্মেলনের বৈঠক কলকাতায়।
কলকাতা, ৬ জানুয়ারি:- আগামী সপ্তাহেই জি-২০ সম্মেলনের প্রথম বৈঠক বসছে কলকাতায়। আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতিতে ৯ থেকে ১১, তিনদিন চলবে বৈঠক। ধারে ও ভারে এমন বৈঠক সাম্প্রতিক কালে হয়নি রাজ্যে। ফলে বৈঠক আয়োজনে জোর কদমে প্রস্তুতি শুরু করছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গেছে, ৯ তারিখ বৈঠকের উদ্বোধন হবে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। সেখানে থাকার কথা মুখ্যমন্ত্রী […]
এরাজ্যে নভেল করোনা ভাইরাসে কোন আক্রান্তর খবর নেই – মুখ্যমন্ত্রী।
কলকাতা,১১ মার্চ :- রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মোট তিনজন এখন বেলেঘাটা আইডি হসপিটালে পর্যবেক্ষণে রয়েছেন। তবে এখনো পর্যন্ত এরাজ্যে নভেল করোনা ভাইরাসে নিশ্চিত ভাবে কোন আক্রান্তর খবর নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন করোনাভাইরাস নিয়ে অনেকেই নিজের মতো করে প্রচার করছেন। বাজারেও এর প্রভাব পড়েছে। খাসির মাংসের দাম […]
ঘুসুড়ি নস্করপাড়ায় তিরুপতি জুটমিলে ভয়াবহ আগুন।
হাওড়া,৮ জানুয়ারি:- হাওড়ায় মালিপাঁচঘড়ার ঘুসুড়ি নস্করপাড়ায় তিরুপতি জুটমিলে বুধবার দুপুরে ভয়াবহ আগুন লাগে। দুপুর সওয়া ১২টা নাগাদ মিলের স্টোর ডিপার্টমেন্টে এই আগুন লাগে বলে জানা যায়। দমকলের তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। দমকলের ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। Post Views: 392







