আরামবাগ , ১২ জুন:- ডেঙ্গু নিয়ে সচেতনতা শিবির ও প্রশিক্ষণ শিবির আরামবাগ পৌরসভায়।এদিন আরামবাগ পৌরসভায় স্বাস্থ্য বিভাগের কর্মী ও সাফাই বিভাগের কর্মীদের নিয়ে এদিন প্রশিক্ষণ শিবির হয়। উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী ও চিকিৎসক থেকে শুরু করে সাফাই ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। জানা গিয়েছে, রাজ্যে বর্ষা আসার বার্তা আসার সঙ্গে সঙ্গেই পৌরসভাগুলি ডেঙ্গু […]
জেলা
করোনা আক্রান্তদের সেবায় রেড ভলেন্টিয়ার্সদের হাতে অভূতপূর্ব দান রাজারহাটের কিশোরের।
হাওড়া , ১২ জুন:- রাজারহাটের বিশেষ চাহিদাসম্পন্ন বালক সাইন সিনহা তার ১৩ তম জন্মদিনটি চিরস্মরণীয় করে রাখল তার কীর্তির মধ্য দিয়ে। নিজের পছন্দের সাইকেল কেনার জন্যে জমানো টাকা এদিন সে তুলে দিলো করোনা আক্রান্তের সেবায় রেড ভলেন্টিয়ার্সদের হাতে। অনেকদিন ধরেই বালক সাইনের ইচ্ছে মোটা চাকার একটা সাইকেল চালিয়ে ঘুরে বেড়ানোর। সেই লক্ষ্যেই নিজের পিগি ব্যাঙ্কে […]
একই ষাঁড়ের গুঁতোয় মৃত্যু তিনজনের।
হুগলি, ১১ জুন:- হুগলী জেলার চন্দ্রহাটি এলাকায় ষাঁড় গরুর গুতোয় মৃত্যু তিন জনের। পুলিশ সূত্রে জানা যায় আজ বেলার দিকে ঐ এলাকার বাসিন্দা লক্ষী ভান্ডারীকে আচমকা বাড়ীর ভিতর ঢুকে ষাঁড় গরুটি গুতোঁয়। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি।পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার মৃত বলে ঘোষনা করেন। এর আগে এলাকার তিলক […]
জমি বিবাদের ঘটনায় খুন এক ব্যক্তি।
হাওড়া, ১১ জুন:- জমি বিবাদের জেরে বাঁশের আঘাতে জখম এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ার নলপুর সারপাড়ায়। জানা গেছে, সেখানকার একজনের জমিতে পাড়ার ছেলেরা এবার সরস্বতী পুজো করেছিল প্যান্ডেল করে। এরপর পুজোর কয়েক মাস পার হয়ে যাবার পরেও সেই প্যান্ডেল খোলা হয়নি। অভিযোগ, সেই জমিতে ক্লাব করার চেষ্টা চালায় পাড়ার ছেলেরা। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে […]
হাওড়ায় ফের বহুতলে আগুন।
হাওড়া , ১১ জুন:- হাওড়া নেতাজি সুভাষ রোডের পর আবারও হাওড়ার বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এবার অগ্নিকান্ডের ঘটনা ঘটল গোলাবাড়ি থানা এলাকার হরদত চামারিয়া রোডে। শুক্রবার দুপুরে ওই এলাকার একটি বহুতলের সাততলার একটি ফ্ল্যাটের কিচেন রুমে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে […]
সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে চুন তৈরি করেও লাভের মুখ দেখতে পাননা তামলি সম্প্রদায়ের সদস্যরা
জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর , ১১ জুন:- দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ১নং ওয়ার্ডের কাদিঘাট এলাকায় দীর্ঘ ১০০ বছরের বেশি সময় ধরে প্রাকৃতিক উপায়ে ঝিনুক থেকে চুন প্রস্তুত করছেন তামলি সম্প্রদায়ের ৫ পরিবারের সদস্যরা। এই সদস্যদের চুন তৈরি করে রুজিরোজগার হয়। এই বিষয়ে সঞ্জয় তামলি নামে এক চুন প্রস্তুতকারী জানান, সরকারি নিয়ম অনুযায়ী চুনের উপর ঋণ […]
চিকিৎসার গাফিলতিতে রুগীর মৃত্যুকে কেন্দ্র করে হসপিটাল ভাঙচুর কোন্নগরে।
হুগলি, ১১ জুন:- মর্মান্তিক পরিণতি! ভাঙা হাত ঠিক করতে রোগীকে অজ্ঞান করার ইনজেকশন দেওয়ায় রোগী মৃত্যুর অভিযোগকে ঘিরে তুলকালাম কোন্নগর। কোন্নগর কাঁসারি পুকুরের বাসিন্দা বছর ৪০ এর গৃহবধূ পুতুল সাহা আজ সকালে বাড়ির কল পাড়ে বাসন মাজতে গিয়ে বাঁ হাতের কব্জিতে চোট পায় বলে পরিবারের লোকেদের দাবি। চিকিৎসক সুমিত মিত্রের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে […]
বেদখল হওয়া পার্টি অফিস উদ্ধার করে আর,এস,পি কে উপহার চুঁচুড়ার তৃণমূল বিধায়কের।
সুদীপ দাস, ১০ জুন:- বিরোধীদল আরএসপি তাদের পার্টি অফিসটি বাড়ির মালিক দরজা জানালার সামনে দেয়াল তুলে বন্ধ করে দিয়েছিলেন কয়েকদিন আগে। সবচেয়ে প্রাচীন এই পার্টি অফিসটি একটা সময় স্বাধীনতা সংগ্রামীদের আখড়া ছিল।মাস্টারদা সূর্যসেন যিনি এই পার্টি অফিসে আসতেন। আর সেটি সামান্য ভাড়া বাকি থাকার কারনে বাড়ির মালিক দরজার সামনে ইট গেঁথে বন্ধ করে দিয়েছিল। আগেই […]
রাজস্ব বাড়াতে তৎপর পুরসভা। আজ উচ্চ পর্যায়ের বৈঠক হলো হাওড়া পুরসভায়।
হাওড়া, ১০ জুন:- রাজস্ব বাড়াতে আগামী দিনে বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে হাওড়া পুরসভা। বৃহস্পতিবার বিকেলে এক উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের পুলিশের সহযোগিতাও চাওয়া হয়েছে। হাওড়া পুর এলাকায় অবৈধ পার্কিং, হোর্ডিং থেকে শুরু করে লকডাউনে রাস্তার ধারে গজিয়ে ওঠা বাজার প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে পুলিশি সাহায্য […]
খানাকুলে বজ্রাঘাতে মৃতদের পরিবারের পাশে অভিষেক বন্দোপাধ্যায়।
আরামবাগ, ১০ জুন:- আবারও শোকাছন্ন আরামবাগ মহকুমার খানাকুল। বৃহস্পতিবার বিকালে বজ্রপাতে আবার মৃত্যু খানাকুলের কিশোরপুর দুই নম্বর অঞ্চলের চুয়াডাঙ্গা এলাকার এক যুবকের। মৃতের নাম অভিজিৎ সর্দার ( ৩৫)। বাবার নাম বাসুদেব সর্দার। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন বিকেলবেলা মাঠে কাজ করার সময় হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়।সামান্য বৃষ্টিপাত শুরু হয়। হঠাৎ প্রচন্ড শব্দে বজ্রপাত […]

