সুদীপ দাস , ১২ জুন:- জমিতে বাদাম তোলার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় জখম ১৭। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে কোলকাতায় স্থানান্তর করা হয়েছে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলীর তারকেশ্বর থানার পিয়াসারা তেতুলতলা এলাকায়। আহতরা সকলেই হুগলীর হরিপালের বাসিন্দা। ঘটনাস্থলে মন্ত্রী বেচারাম মান্না গিয়ে আহতদের চুঁচুড়া সদর হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনকারমত হরিপালের ওই বাসিন্দারা একটই ভ্যানো গাড়িতে করে খানাকুলের বালিপুরে বাদাম তুলতে যায়। বাদাম তুলে ফিরে আসার সময় তারকেশ্বরের পিয়াসারায় একটি চারচাকা গাড়ির সাথে ধাক্কা লেগে ভ্যানোটি উল্টে যায়। ঘটনায় ভ্যানোর চালক সহ সকলেই জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। মন্ত্রীর তদারকিতেই তড়িঘরি সকলকে চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে দুজনকে কোলকাতায় স্থানান্তর করা হয়েছে।
Related Articles
শ্রীরামপুরে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুতে তার বাবা ও দাদাকে আটক করলো পুলিশ।
হুগলি , ১২ আগস্ট:- এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু । মৃতের নাম ফুলা কুমারি (18)। হুগলির শ্রীরামপুরের নিউ মহেশ এলাকার ঘটনা । স্থানীয়দের অভিযোগ কিছুদিন আগেই এই এলাকায় পরিবার টি বাড়ি করে আসে , গতকাল রাতে প্রতিবেশীর সাথে গল্প করার কারণে মেয়েকে বাবা বাড়িতে নিয়ে গিয়ে মারধর করে পরে অসুস্থ হলে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গেলে […]
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটক বোঝাই বাস হরিপালে।
হুগলি, ১৪ ডিসেম্বর:- নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল পর্যটক বোঝাই বাস আহত প্রায় ত্রিশ জন, একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি আজ সকালে হরিপালের ইলাহিপুর এলাকায় ডানকুনি আরামবাগ রাজ্য সড়কে অহল্যাবাই রোডে ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে টুরিস্ট বাসে গত সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের রায়দিঘি থেকে পুরুলিয়ার অযোধ্যায় বেড়াতে গিয়েছিলেন ৬৭ জনের একটি দল। আজ […]
কালনায় শুট আউটে খুন হওয়া ভাগ্নের বাড়ি হুগলিতে।
হুগলি, ২ জুলাই:- সোমবার রাতে কালনায় শুটআউটে খুন হওয়া মিলন সিং ওরফে ভাগ্নার বাড়ি চুঁচুড়ার রবীন্দ্রনগর বিস্তারিকে। যদিও বছর দেড়েক ধরে সেখানে থাকতেন না তিনি। ভাগ্নার স্ত্রী, এক মেয়ে ও ছেলেকে নিয়ে বিস্তারিকের কাছেই পশ্চিম পাড়ায় বছর খানেক আগে একটি পাকা বাড়ি কিনে থাকতে শুরু করেন। গতকাল গভীর রাতেই তাঁরা কালনার উদ্দেশে বেরিয়ে পড়েন। আজ […]








