হাওড়া, ১২ জুন:- মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা বেইমানি গদ্দারি করেছে ডোমজুড়বাসীর কাছে তাদের কোনো জায়গা নেই। সলপের পর শনিবার এই পোস্টার দেখা গেল হাওড়ার বাঁকড়ায়। ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেসের নামে এমনই পোস্টার লাগানো হয়েছে বাঁকড়ার বিভিন্ন এলাকায়। হাওড়ার বাঁকড়ায় মুন্সীডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় কারও নাম উল্লেখ না করে দলবদলুদের সম্পর্কে ওই পোস্টার দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই পোস্টার দেখা গিয়েছিল হাওড়ার সলপে। আবারও নতুন করে ব্যানার-পোস্টার পড়েছে বাঁকড়া এলাকায়। গতকালই বিজেপি ছেড়ে পুরনো দলে ফিরেছেন মুকুল রায়। এই অবস্থায় রাজীব বন্দ্যোপাধ্যায় সহ আরও কয়েকজনের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা তৈরি হয়েছে। এই অবস্থায় ফের হাওড়ায় পোস্টার পড়েছে।
Related Articles
বাড়ির ছাদ থেকে ফুল ছুঁড়ে পুলিশকে অভিনন্দন টিকিয়াপাড়ায়।
হাওড়া,৩ মে:- রবিবার হাওড়ার টিকিয়াপাড়ায় ছবিটা যেন ছিল ঠিক অন্যরকম। কদিন আগেই যেখানে পুলিশের উপর আক্রমণ হয়েছিল, সেখানেই এদিন ছিল উলট-পুরাণ। এলাকার মানুষ বাড়ির ছাদে, বারান্দায়, ব্যালকনিতে দাঁড়িয়ে পুলিশের গায়ে পুষ্পবৃষ্টি করলেন। পুলিশকে লক্ষ্য করে ফুল ছুঁড়ে পুলিশ কর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করলেন তারা। এদিন ওই এলাকার শান্তি-কমিটি ও লকডাউন সোলজারদের নিয়ে এসিপি(সেণ্ট্রাল) অলোক […]
তামিলনাড়ু থেকে নকল এনএসসি সার্টিফিকেট থেকে টাকা তুলতে এসে ধরা পড়ল পুলিশের জালে।
হুগলি , ৪ মার্চ:- নকল ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ভাঙাতে এসে শ্রীরামপুর থেকে হাতে নাতে পাকড়াও তামিলনাড়ুর দুই বাসিন্দা। এদিন শ্রীরামপুর বড় পোস্ট অফিসে আসে তামিলনাড়ুর দুই বাসিন্দা। তারা পোস্ট ওফিসে এসে সেভিং সার্টিফিকেট ভাঙাতে চায়। সেই সার্টিফিকেট দেখে সন্দেহ হয় পোস্টমাস্টারের। এরপর পরীক্ষা করে দেখা যায় ওই ব্যক্তিদের আনা নাস্যানাল সেভিং সার্টিফিকেট সম্পূর্ণ জাল। এরপরেই […]
ফের পুলিশের নজর এড়িয়ে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়লো ‘মানসিক ভারসাম্যহীন’ যুবক।
হাওড়া, ২৩ নভেম্বর:- ফের পুলিশের নজর এড়িয়ে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়লো যুবক। এরপর অনেক চেষ্টায় তাকে নামানো হয়। বুধবার বিকেল নাগাদ দমকলে খবর আসে ব্রিজের মাথায় উঠে পড়েছে মানসিক ভারসাম্যহীন এক যুবক। হাতে গোনা কয়েকজন পথচলতি মানুষ ব্রিজের উপর প্রথম তাকে দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশকে। পুলিশ এবং দমকল ছুটে আসে। কলকাতা পোর্ট […]







