আরামবাগ, ১২ জুন:- আবারও মারধরের ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পুড়শুড়া ব্লকের সাঁওতা এলাকায়। জানা গিয়েছে, পুরশুড়ার সাঁওতা এলাকায় ১০০ দিনের কাজের সময় গরু বাঁধতে গিয়ে মারধরের ঘটনায় হাসপাতালে ভর্তি ছিলেন সেখ হাসিবুল হোসেন। চিকিৎসা চলাকালীন মারা যান হাসিবুল। মৃতের ছেলে মারধরের ঘটনার সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ তোলে। এই ঘটনায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা এলাকায়। এই বিষয়ে মৃত ব্যক্তির ছেলে সেখ সম্রাট জানান, আমার বাবা সকালে গরু বাঁধতে গিয়েছিলো। সেই সময় তাকে ঘিরে ধরে মারধর করে উপপ্রধানের লোকজন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, প্রথমে গুরুতর আহত সেখ হাসিবুলকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে সেখান থেকে আরামবাগের একটি বেসরকারি নার্সিং ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। মৃতের পরিবারের দাবী, এই বিষয়ে থানা অভিযোগ দায়ের করবেন। সব মিলিয়ে এই ঘটনায় ব্যাপক রাজনৈতিক চাপান উতর পুড়শুড়া জুড়ে।
Related Articles
কালীপূজায় আতশবাজি নিয়ে মানুষকে সচেতন করতে ফেসবুক লাইভ করলো হাওড়া সিটি পুলিশ।
হাওড়া, ২৩ অক্টোবর:- আসন্ন কালীপুজো এবং দীপাবলি উপলক্ষে আতশবাজি এবং শব্দবাজি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে শনিবার দুপুরে এক ফেসবুক লাইভের আয়োজন করে হাওড়া সিটি পুলিশ। ওই ফেসবুক লাইভের মাধ্যমে আতশবাজি বা শব্দবাজি শুধু নয়, পাশাপাশি হাইওয়ে এবং বিভিন্ন রোডের পথ দুর্ঘটনা সম্পর্কেও মানুষকে সচেতন করা হয়। এদিনের ফেসবুক লাইভে অংশ নেন হাওড়া সিটি পুলিশের […]
কালোবাজারি রুখতে কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের।
কলকাতা, ৮ এপ্রিল:- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কালোবাজারি রুখতে মাঠে নামল প্রশাসন। কলকাতার একাধিক বাজারে শুক্রবার অভিযান চালান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মীরা। শ্যামবাজার, হাতিবাগান, লেক মার্কেট সহ শহরের একাধিক বাজারে গিয়ে ব্যাবসায়ীরদের কাছে গিয়ে শাকসবজি-সহ মাছ মাংস সহ বিভিন্ন জিনিসের দর জানতে চান। মূলত ক্রমাগত জ্বালানীর মূল্যবৃদ্ধির জেরে কয়েকদিন ধরে বেড়েই চলেছে শাকসবজি, ফল মাছ, মাংসের দাম। […]
রেড রোডে ঈদের বিশেষ নামাজ পাঠ এর আয়োজনে যোগ দিলেন মমতা ও অভিষেক।
কলকাতা, ৩ মে:- কোভিড পরিস্থিতিতে দু’বছর পর আজ রেড রোডে ইদের বিশেষ নামাজ পাঠের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ওই সভায় যোগ দেন। মুখ্যমন্ত্রী সমাবেশে উপস্থিত জনতাকে ইদের শুভেচ্ছা জানান।কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারকে নাম না করে তীব্র আক্রমন শানিয়ে তিনি বলেন, দেশে ভেদাভেদের রাজনীতি চলছে। কিন্তু […]











