ব্যারাকপুর, ১২ জুন:- খড়দহ পুরসভার উদ্যোগে শুরু হল দুয়ারে ভ্যাকসিন প্রকল্প। শনিবার দুপুরে পুরসভা চত্বরে অভিনব এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খড়দহ পুরসভার ইও সুসান্ত মন্ডল, পুর প্রশাসক নিলু সরকার ছাড়াও প্রশাসক মন্ডলীর সদস্য সুকন্ঠ বনিক,শ্যামল দেব,অনিমেষ মজুমদার, তাপস দাসগুপ্ত সহ অন্যান্যরা। এদিন পুরসভার ইও সুসান্ত মন্ডল বলেন, রাজ্য সরকারের দেখানো পথ অনুসরণ করেই আমাদের এই ভ্রাম্যমাণ ভ্যাকসিন পরিষেবা শুরু হল। মুলত খড়দহ পুরাঞ্চলের সুপার স্প্রেডার সহ প্রবিন ও শারীরিক ভাবে অসক্ত মানুষদের কাছে ভ্রাম্যমাণ এই ভ্যাকসিনেশন পরিষেবা পৌঁছে দেওয়া হবে। তাছাড়া ভ্রাম্যমাণ দুয়ারে ভ্যাকসিন প্রকল্পে বাড়ি বাড়ি যাবে পুরসভার চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। এদিন খড়দহ পুরসভার এই উদ্যোগকে শাধুবাদ জানান বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি বলেন,এই ধরনের উদ্যোগ রীতীমত প্রশংসনিয়। এটি একটি অভিনব কৌশল। তার আশা আগামী দিনে খড়দহ পুরসভা এই উদ্যোগকে অনুসরণ করবে অন্যান্য পুরসভারগুলি। এদিন মুকুল রায়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে বিধায়ক রাজ বলেন, উনাকে দলে ফিরিয়ে আনার বিষয়টি সম্পূর্ণ উচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত। তবে মুকুল রায়ের দীর্ঘ রাজনৈতিক অভিঞ্জতা দলের কাজে আসবে বলে আশা করছি।
Related Articles
বাড়ি থেকে পালিয়ে এসে হাওড়া স্টেশন থেকে উদ্ধার দুই কিশোরী।
হাওড়া,২১ ফেব্রুয়ারি:- বাড়ি থেকে পালিয়ে আসা দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে উদ্ধার করল রেল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রুটিন টহলের সময় হাওড়া স্টেশনের ১০/১১ নং গেটের সামনে থেকে এদের উদ্ধার করা হয়। পরে এদের তুলে দেওয়া হয় পরিবারের হাতে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ হাওড়া স্টেশন এলাকায় রুটিন টহলে বেড়িয়েছিলেন রেল পুলিশের […]
হিন্দমোটরের বিভিন্ন জায়গায় প্রবীর ঘোষালের নামে পড়লো পোষ্টার।
হুগলি , ২ ফেব্রুয়ারি:- এবার গোষ্ঠীদ্বন্ধের ছায়া বিজেপিতে?হিন্দমোটরের বিভিন্ন জায়গায় প্রবীর ঘোষালের নামে পড়লো পোষ্টার। গত পরশু দিন ডুমুরজলায় রাজীব ব্যানার্জির সাথে বিজেপিতে যোগ দেন উত্তরপাড়ায় প্রাক্তণ বিধায়ক প্রবীর ঘোষাল। উত্তরপাড়ার প্রাক্তণ বিধায়ক বিজেপিতে যোগ দিতেই হিন্দমোটর কোন্নগরের নিচু তলার বিজেপি কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।প্রবীর ঘোষালের নামে হিন্দমোটরের বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছে। সেই পোষ্টারে […]
চাঁপদানির মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়াই লক্ষ্য পুরপ্রধানের
হুগলি, ১৮ নভেম্বর:- অনেক নতুন সরকারি হাসপাতাল গড়ে উঠেছে, কিন্তু চালু হাসপাতাল বন্ধ হয়ে গেলেও তার খোলার কোনো সম্ভাবনা সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। প্রায় চার বছর হয়ে গেছে চাপদানির টিবি হাসপাতাল বন্ধ রয়েছে। ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সাধারণ মানুষ খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে। পাশে রয়েছে ইএসআই হাসপাতাল যেখানে সব সময় ভিড় করে […]







