হুগলি, ৬ জুলাই:- রান্নার গ্যাস ৮৫০ পেট্রোল গতকালই সেঞ্চুরি হাঁকিয়েছেন ফলে সাধারণ মানুষ আজ দিশেহারা। একে করোনার মহামারী তার উপর কাজ বন্ধ কিভাবে সংসার চালাবে কিভাবে ক্ষুধা মেটাবে সেই চিন্তায় জেরবার মধ্যবিত গরিব্ মানুষেরা। যেভাবে কেন্দ্রীয় সরকার প্রতিদিন পেট্রোপণ্যের দাম বাড়িয়ে চলেছে তা এককথায় নজিরবিহীন। তারই প্রতিবাদে আজ উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি […]
জেলা
৬ দিন পেরিয়ে গেলেও এখনও অমিল বেসরকারি বাস , মিনিবাস। ভোগান্তি যাত্রীদের।
হাওড়া, ৬ জুলাই:- গণপরিবহন চালু হবার পর ৬ দিন পেরিয়ে গেলেও এখনও অমিল বেসরকারি বাস, মিনিবাস। ভোগান্তি যাত্রীদের। গত বৃহস্পতিবার থেকে অন্যান্য বিষয়ের সঙ্গেই গণ পরিবহণও চালু হয়েছিল। কিন্তু এরপরেও বেসরকারি বাস, মিনিবাস রাস্তায় সেভাবে নামেনি। এর জেরে প্রায় রোজই চরম ভোগান্তির শিকার হচ্ছেন আমজনতা। জ্বালানির টানা দাম বৃদ্ধির জেরে সমস্যাকেই এরজন্য দায়ী করেছেন বেসরকারি […]
দুর্নীতির অভিযোগে নিজের দলের প্রধানের বিরুদ্ধেই অনাস্থা আনলেন সদস্যরা।
আরামবাগ, ৫ জুলাই:- আট লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন পঞ্চায়েত সদস্যরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পুড়শুড়া ব্লকে। এদিন হুগলির পুরশুড়া চিলাডাঙ্গী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ মোট ১৪ জন সদস্য পুরশুড়ার সমষ্টি উন্নয়ন অধিকারীক অচিন্ত্য ঘোষের কাছে বেশ কিছু সমস্যা নিয়ে চিলাডাঙ্গী গ্রামপঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে হাজির হন। পাশাপাশি উপস্থিত […]
যুবতীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে গ্রেপ্তার যুবক আরামবাগে।
আরামবাগ, ৫ জুলাই:- একজন যুবতির সাথে অশালীন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে কোটে পাঠালো আরামবাগ থানার পুলিশ। ধৃতের নাম রাজু হালদার। বাড়ি আরামবাগের চাঁদুর এলাকায়। অভিযোগ ছেলেটি নাকি মেয়েটিকে প্রায় টোন মারা থেকে শুরু করে ওড়না ধরে টানাটানি করে। অভিযোগের ভিত্তিতে আরামবাগ থানার পুলিশ যুবকটিকে গ্রেফতার করে। এদিন তাকে আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয়। […]
বালিতে জাতীয় ক্যারাটে খেলোয়াড়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য।
হাওড়া, ৫ জুলাই:- জাতীয় ক্যারাটে খেলোয়াড় ও ইউটিউবার এক নাবালিকা স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ার বালিতে। রবিবার রাতে নিজের বাড়িতেই আত্মহত্যা করে পামেলা অধিকারী (১৪) নামের বালি গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণীর ওই ছাত্রী। মৃত ছাত্রীর মায়ের অভিযোগ, তার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। মেয়েকে তার দুই বন্ধু ব্ল্যাকমেল করত। তারাই তাকে হত্যা করেছে। বালি […]
পেট্রোলের সেঞ্চুরিতে মিষ্টিমুখ তৃণমূলের।
হুগলি, ৫ জুলাই:- সপ্তাহের প্রথম দিনই পেট্রোল সেঞ্চুরি হাঁকালো। পিছিয়ে নেই ডিজেলও। এই পরিস্থিতিতে মোদী সরকারকে তুলোধনা করলো হুগলী জেলা তৃণমূল লিগাল সেল। সেলের প্রাক্তন সভাপতি তথা আইনজীবি মলয় মজুমদার এদিন চুঁচুড়ার একটি পেট্রোল পাম্পে এসে সাধারন মানুষদের মিষ্টি মুখ করালো। পাশাপাশি দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখানো হলো। এদিন মোদীর প্রতিকৃতিতে […]
রাজ্য সরকারের কাছে ভাড়া বৃদ্ধির দাবি বাস চালক মালিকদের।
হাওড়া, ৫ জুলাই:- গত কয়েক মাসে ডিজেলের দাম লাগাতার বৃদ্ধি পেয়েছে। লিটার প্রতি ডিজেলের দাম অনেকটাই বেড়েছে। আর সেকারণে যাত্রী ভাড়া বৃদ্ধি না হওয়ায় ক্ষতি হচ্ছে বলে অভিযোগ হাওড়ার বাস চালক মালিকদের। এমনিতেই করোনার জেরে বাসে যাত্রী সংখ্যাও তলানিতে এসে ঠেকেছে। রাজ্য সরকারের কাছে তাই ভাড়া বাড়ানোর দাবিতে সরব হয়েছেন বাস চালক মালিকরা। তাদের দাবি, […]
আশঙ্কাই সত্যি হলো , সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুললো গোন্দোলপাড়া জুট মিলে।
সুদীপ দাস, ৫ জুলাই:- আশঙ্কাই সত্যি হলো। ফের বন্ধ হয়ে গেল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল। মিল কর্তৃপক্ষ গেটে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দিল। কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক। কয়েকদিন ধরে ঝামেলা চলছিল ব্যাচিং ডিপার্টমেন্টে। কোম্পানির দাবি ৭০০ বেল্ট প্রোডাকশন দিতে হবে। শ্রমিকেরা জানিয়েছিল গোডাউন থেকে মাল দিলে ৫০০ বেল্ট দিতে হবে। আর লরি […]
বৃষ্টিতে গঙ্গার সীমানার পাঁচিল ধসে চাঞ্চল্য শ্রীরামপুরে।
হুগলি ,৪ জুলাই:- সকাল থেকে কয়েক ঘন্টা মুষলধারে বৃষ্টিতে গঙ্গার সীমানা পাঁচিল ধসে চাঞ্চল্য ছড়াল। রবিবার শ্রীরামপুরের নেহেরু নগর কলোনিতে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গঙ্গা তীরবর্তী বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের দাবী দুপুরের দিকে বৃষ্টি কমতেই হঠাৎই ধ্বস নামে। বেশ কয়েক জনের বাড়িতে পাঁচিল ভেঙে পড়ে। এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা […]
আরামবাগ বাস স্ট্যান্ডে হাতে গোনা বাস , বাসস্ট্যান্ড দখল অটো- টোটোর।
হুগলি, ৪ জুলাই:- বাসস্ট্যান্ডে হাতে গোনা কয়েকটি দুরপাল্লার বাস আর লোকাল বাস চলছে। নাজেহাল অবস্থা বাসযাত্রীদের। টোটো ও অটো চালকেরা তাই এক প্রকার বাসস্ট্যান্ড দখল নিয়েছে বলা যায়।এই দৃশ্য দেখা যাচ্ছে হুগলির আরামবাগ বাসস্ট্যান্ডের।এই সুযোগকে কাজে লাগাচ্ছে টোটো, অটো ও মারুতি চালকেরা। যে যেমন পাচ্ছে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছেন তারা। করোনা পরিস্থিতিতে মানুষ এমনিতেই […]

