হাওড়া, ৭ জুলাই:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে অভিনব প্রতিবাদ রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার। রতনপুরের বাড়ি থেকে সাইকেল চালিয়ে তিনি রওনা দেন বিধানসভার উদ্দেশ্যে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে বিধানসভায় যান তিনি। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ করেন তিনি। সাইকেলেও প্ল্যাকার্ডে লেখা ছিল প্রতিবাদের ভাষা। হাওড়ার বালির ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তা দেখতে কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের ভীড় জমে যায়। ডোমজুড়ে বিধায়ক কল্যান ঘোষ সাইকেল চালিয়ে প্রতিবাদে সামিল হোন! বালিতে স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের নেতা ষষ্ঠী গাইন!
Related Articles
ভাতা বাড়লো ডব্লিউবিসিএস অফিসারদের।
কলকাতা, ১৬ জুন:- মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত ভাতা বাড়ল ডব্লিউবিসিএস অফিসারদের।এই মর্মে বুধবার নির্দেশিকা জারি হয়েছে। তবে সব ডব্লিউবিসিএস অফিসারদের জন্য এই নির্দেশিকা প্রযোজ্য নয়। শুধুমাত্র ডব্লিউবিসিএস অফিসারদের মধ্য থেকে যাঁরা সাবডিভিশনাল অফিসার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে কর্মরত রয়েছেন তাঁদের জন্যই এই বিশেষ ভাতা কর্জকর হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডব্লিউবিসিএস অফিসারদের নিয়ে আয়োজিত […]
হুডখোলা জিপে চেপে মানুষের আশীর্বাদ নিয়ে মনোনয়ন জমা দিলেন বৈদ্যবাটির রবিনহুড।
তরুণ মুখোপাধ্যায়,৮ ফেব্রুয়ারি:- দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে হুডখোলা জিপে চেপে বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুবীর ঘোষ তার মনোনয়নপত্র জমা দিলেন শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে। এদিন তিনি শেওড়াফুলির মা নিস্তারিণীর মন্দিরে পুজো দিয়ে সকাল-সকাল মনোনয়নপত্র জমা দিতে হাজির হন শ্রীরামপুর কোর্টে। যেহেতু নির্বাচন বিধি অনুযায়ী পাঁচ জনের বেশি মানুষকে নিয়ে মনোনয়ন যাওয়া যাবে […]
দেশ বিরোধী পোস্ট ! মগড়ায় গ্রেফতার যুবক।
হুগলি, ১৫ মে:- ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে দেশ বিরোধী বক্তব্য সামাজিক মাধ্যমে বলা লেখা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে। তারপরেও দেশবিরোধী বক্তব্য সমাজ মাধ্যমে পোস্ট করে গ্রেফতারের ঘটনা ঘটেছে। হুগলির বলাগর পান্ডুয়ায় দুইজন এর আগে গ্রেফতার হয়েছেন। এবার মগড়া থানা গ্রেফতার করল মহঃ ওয়াকিল নামে এক যুবককে। বাঁশবেড়িয়া কলবাজারে […]









