উলুবেড়িয়া, ৭ জুলাই:- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ সহ একাধিক দাবিতে উলুবেড়িয়ায় বুধবার বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত করল এসইউসিআই (কমিউনিস্ট)। জনজীবনের নানা জ্বলন্ত সমস্যার সমাধানের দাবি জানিয়ে ১-৭ জুলাই রাজ্যজুড়ে প্রতিবাদ সপ্তাহের আহ্বান জানিয়েছে দলের রাজ্য কমিটি। তারই অঙ্গ হিসেবে এফিন উলুবেড়িয়ায় বিক্ষোভ মিছিল হয়। এর নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ জেলা সংগঠক সুখেন মন্ডল। উলুবেড়িয়া শহর জুড়ে বিক্ষোভ মিছিল সংগঠিত হওয়ার পর মহাকুমা অফিসের সামনেও কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন হাওড়া গ্রামীণ জেলা সংগঠক জয়ন্ত খাটুয়া ও অপূর্ব পাল। প্রসঙ্গত উল্লেখ্য, পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে এবং রান্নার গ্যাসের দাম প্রায় হাজার ছুঁই ছুঁই। জয়ন্তবাবু জানিয়েছেন, “করোনা ও দীর্ঘ লকডাউনের কারণে বহু পরিবার কাজ হারিয়ে বর্তমানে নিঃস্ব। এমতাবস্থায় এই জ্বালানী দ্রব্যের মূল্যবৃদ্ধি ও তাকে ভিত্তি করে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ঘটবে। ফলে সাধারণ মানুষের দিন গুজরান খুবই মুশকিল হয়ে পড়বে। তাই পরিবহনের ভাড়া বৃদ্ধি না করে অবিলম্বে পেট্রোল ডিজেল সহ সমস্ত দ্রব্যের মূল্য কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়ে এই বিক্ষোভ মিছিল করছি। দাবি পূরণ না হলে জনগণকে সংগঠিত করে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে এদিন জানিয়েছেন দলের জেলা নেতৃত্ব।
Related Articles
ভীড় এড়াতে হাওড়ায় ঐতিহ্যবাহী শীতলা মায়ের স্নানযাত্রা এবার সরাসরি দেখানো হচ্ছে পুলিশের ফেসবুক লাইভে।
হাওড়া , ২৬ ফেব্রুয়ারি:- উত্তর হাওড়ায় ঐতিহ্যবাহী শীতলা মায়ের স্নানযাত্রা এবার সরাসরি দেখানো হচ্ছে সিটি পুলিশের ফেসবুক লাইভে। করোনা পরিস্থিতিতে ভীড় এড়াতে ঘরে বসেই লাইভ দেখার ব্যবস্থা করেছে হাওড়া সিটি পুলিশ। করোনা বিধি মেনেই এবার উত্তর হাওড়ার অন্যতম ঐতিহ্যবাহী উৎসব শীতলা মায়ের স্নানযাত্রার আয়োজন করা হয়েছে। একাধিক ব্যবস্থা নিয়েছে সিটি পুলিশ।এ বছর করোনা বিধি মেনে, […]
বালির অসুস্থ বৃদ্ধের হাসপাতালেই মৃত্যু।
হাওড়া , ২ জুন:- অসুস্থ বাবা মাকে ঘর থেকে উদ্ধার করতে আর্তি জানিয়েছিলেন মেয়ে। পুলিশ এসে পরিবারের অনুমতি নিয়ে মঙ্গলবার রাতেই ফ্ল্যাটের দরজা ভেঙে দম্পতিকে ( দীপক বল ও তাঁর স্ত্রী রাখী বল ) উদ্ধার করেন। হাসপাতালে ভর্তি করার জন্য পরিবারকে অনেকগুলি অ্যাম্বুলেন্সের নম্বর দিয়ে সাহায্য করা হয় থানা থেকে। কিন্তু অ্যাম্বুলেন্স জোগাড় করা যাচ্ছিল […]
নাম ,ঠিকানা থাকলেও সকলের নজর এড়িয়ে খোলা আকাশের নিচেই পথভোলা পথিক দেবনন্দপুরে।
সুদীপ দাস , ৭ জুলাই:- রোদ , ঝড়, জল , বৃষ্টি টানা কয়েকদিন ধরে এসবকে মাথায় নিয়েই বেঁচে রয়েছেন তিনি। ঠিকানা ব্যান্ডেল দেবানন্দপুরে সরস্বতী নদীর ব্রিজ। কথা বলে বোঝা যায় সত্তরোর্দ্ধ ওই ব্যাক্তি কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছেন। তবে নিজের নাম-ঠিকানা কিন্তু তিনি এককথায় বলছেন। নাম জিজ্ঞাসা করতেই বৃদ্ধের উত্তর রবিলাল মুর্মু। এবং কোথায় থাকেন বলতে […]






