হুগলি, ৭ জুলাই:- হুগলির তারাকেশ্বরে রোড সেফটি অর্গানাইজেশনের ভুয়ো অফিস থেকে গ্রেপ্তার দুই ব্যক্তিকে আদালতে পাঠালো তারাকেশ্বর থানার পুলিশ। ধৃতদের নাম সুমন পাল ও আনন্দ কুমার সরেন। পুলিশ সুত্রে জানা গিয়েছে, সুমন পালের বাড়ি কালনার বিতেরা গ্রামে এবং আনন্দ কুমার সরেনের বাড়ি খানাকুলে। আনন্দ কুমার সরেন খানাকুলের নতিবপুর হাই স্কুলের ভূগোলের শিক্ষক।এমনকি এই ভুয়ো অর্গানাইজেশনের চেয়ারম্যান বিনয় মালিকের বাড়িও তারকেশ্বরের মহেশ পুর এলাকায়। উলেখ্য গত কাল বর্ধমানের মেমরি থেকে চাকরি দেবার নাম করে কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগে রোড সেফটি অর্গানাইজেশন নামে একটি ভুয়ো সংস্থার আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তারকেশ্বরের বৈদ্যপুর এলাকায় ওই সংস্থার একটি অফিসের সন্ধান মেলে। সেখানে হানা দিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাদের চন্দননগর মহুকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক শোরগোল পড়ে।
Related Articles
বিজেপি, সিপিএম ছেড়ে ৫ পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।
মালদা,২ ফেব্রুয়ারি:- বিজেপি, সিপিএম ছেড়ে ৫ পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার সকালে মালদা শহরের স্টেশন রোড এলাকার নূর মেনশন ভবনের তৃণমূলের জেলা সভানেত্রী এবং জেলার যুব সভাপতি অম্লান ভাদুড়ীর হাত ধরেই বিরোধী দলের সদস্যরা তৃণমূলে যোগদান করেন। যার ফলে তৃণমূলের জেলায় শক্তি বৃদ্ধি হলো। যদিও সিপিএম ও বিজেপি’র দাবি যারা তৃণমূল কংগ্রেসে যোগদান […]
অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে আগামীকাল যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩ মে:- মুখ্যমন্ত্রী ট্রেন চড়ে যাত্রা করবেন আর ভিড় হবে না এটা কি হয় নাকি! শেষ কবে মুখ্যমন্ত্রী ট্রেন চড়ে যাত্রা করেছেন সেটা অনেকেরই মনে নেই। আজ অর্থাৎ বুধবার তাকে বহুদিন পর দেখা গেল হাওড়া রেল স্টেশনে, ট্রেন চড়তে। বৃহস্পতিবার তাঁর অভিষেকের ‘নবজোয়ার’ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। সেই অনুষ্ঠানে যোগ দিতেই বুধবার আপ সরাইঘাট […]
বেলুড় মঠে আজ স্মরণানন্দজীর স্মরণসভা, চলছে ভান্ডারা অনুষ্ঠান।
হাওড়া, ৭ এপ্রিল:- আজ বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ প্রয়াত স্বামী স্বামী স্মরণানন্দজী মহারাজের মহাসমাধি উপলক্ষে বিশেষ পূজা, ভজন ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। প্রথামত ভোরবেলায় ঠাকুরের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এরপর হয় বিশেষ পূজা এবং হোম। মঠ সূত্রে জানা গেছে, স্বামী স্মরণানন্দজী মহারাজের মহাসমাধি উপলক্ষে রবিবার ৭এপ্রিল, ২০২৪ (২৪ […]








