হাওড়া, ১২ জুলাই:- ভুয়ো সিবিআই-কান্ডে অবশেষে পুলিশের জালে শুভদীপ বন্দোপাধ্যায়। দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সিবিআই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। গতকাল মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে হাওড়া সিটি পুলিশের একটি দল দিল্লিতে রওনা দেন। দিল্লি পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে। আজ দিল্লি আদালতে তাকে তোলা হবে। এরপর ট্রানজিট রিমান্ডে […]
জেলা
রথের পূর্ণলগ্নে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি পড়লো চন্দননগরে।
সুদীপ দাস, ১২ জুলাই:- পূজো নিয়ে অনিশ্চয়তার মাঝে রথ যাত্রার পূর্ণ লগ্নে চন্দননগরের ঐতিহ্যমন্ডিত জগদ্ধাত্রী পুজোর ঢাকের কাঠি পরলো। এবছর হীরকজয়ন্তী বর্ষে পদার্পণ করেছে চন্দননগরের মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো। অন্যান্য বছর পুজোর একটু দেরিতে কাজ শুরু হলেও এ বছর তাদের পুজো হীরকজয়ন্তী বর্ষে পদার্পণ করায় কোভিডকে থোড়াই কেয়ার করে মহাসমারোহে রথের দিন খুঁটি […]
রীতি মেনেই গোঘাটে ধান রোপন করলেন রামকৃষ্ণ মঠের মহারাজরা।
মহেশ্বর চক্রবর্তী, ১২ জুলাই:- রীতি মেনে হুগলির গোঘাটের লক্ষ্মীজোলাতে ধান রোপন করলেন কামারপুকুর মঠ ও মিশনের মহারাজরা। লক্ষীজোলা নামটা কমবেশি অনেকেই তা জানেন, আবার অনেকেই জানেন না। কি এই লক্ষীজোলা? তার ইতিবৃত্ত জানতে গেলে একটু পিছনে ফিরে তাকাতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে তার বাল্যবন্ধু শুখলাল গোস্বামী এক বিঘা দশ ছটাক জমি […]
দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর সকাল থেকে খুলে গেল শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল।
হুগলি, ১২ জুলাই:- দীর্ঘ তিন বছরের উপর বন্ধ থাকার পর আজ সকাল থেকে শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল আবার খুলে গেল। কাজ ফিরে পেল প্রায় চার হাজার কর্মী। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে তৃণমূল সরকার কায়েম হবার পর বন্ধ কল-কারখানাগুলি খোলার ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যাপারে শ্রমমন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী […]
হাওড়ার চিন্তামণি দে রোডে বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটল।
হাওড়া, ১২ জুলাই:- হাওড়ার চিন্তামণি দে রোডে বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটল। রবিবার রাতে ওই ঘটনা ঘটে। ঘটনায় আহত হন মহিলা সহ বেশ কয়েকজন। চিকিৎসা করতে এলে ফের হামলা চালানো হয় হাওড়া জেলা হাসপাতালে। হাসপাতালে ভিতরেই চলে ভাঙচুর। ইটবৃষ্টি শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের স্টাফরা। খবর […]
ফের আগুন হাওড়ায়।
হাওড়া, ১২ জুলাই:- ফের আগুন হাওড়ায়। আজ ভোররাতের ঘটনা। সালকিয়া বাঁধাঘাটের বার্নিং ঘাট সংলগ্ন একটি তুলোর গোডাউনে ওই আগুন লাগে। খবর পেয়ে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে হতাহতের খবর নেই। কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই ওই আগুন লাগে। […]
কাঠ বা লোহা নয় , ফাইবারের রথে চেপে তিন বিগ্রহ যাবে মাসির বাড়ি হুগলির রাজহাটে।
সুদীপ দাস, ১২ জুলাই:- কাঠ বা লোহা নয়, সম্ভাব্য এই প্রথম ফাইবারের রথের দড়িতে টান পরতে চলেছে। সৌজন্যে রাজহাটের উদ্যোগপতি প্রসূন কুমার মিত্র। এবছর তাঁর ফাইবার কারখানায় তৈরী হচ্ছে ফাইবারের রথ। যা রাজহাট রথযাত্রা সমিতিতে পৌঁছে যাবে। গাছ বাঁচাতে রথে কাঠের বিকল্পের কথা মাথায় আসে প্রসূনবাবুর। পাশাপাশি রাজহাট রথযাত্রা সমিতির নতুন রথের দরকার। এই খবর […]
করোনা থাবায় ৬২৫ বছরের মাহেশের রথযাত্রা , সকাল থেকেই চলছে পুজোপাঠ।
হুগলি, ১২ জুলাই:- করোনা পরিস্থিতিতে এ বছর হচ্ছে না মাহেশে ৬২৫ বছরের রথযাত্রা। টান পড়বে না রথের রশিতে। ঘুরবে না রথের চাকা। তবে নিয়মমেনে হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো অর্চনা। আজ থেকে ৬২৫ বছর আগে সর্বত্যাগী সন্ন্যাসী স্বামী ধ্রুবানন্দ মাহেশের যে রথের প্রবর্তন করেছিলেন তা আজও আবহমান কাল জুড়ে হয়ে আসছে মাহেশ ধামে। প্রতিবছর এই […]
আজ গড়াবে না রথের চাকা। হাওড়ার রায়বাড়ির জগন্নাথদেবের পুজোর আয়োজন এবার রথেই।
হাওড়া, ১২ জুলাই:- হাওড়ায় ওলাবিবিতলার রায়বাড়ির প্রতিষ্ঠিত জগন্নাথদেবের মন্দিরে প্রতিদিনই নিয়ম মেনে সকাল সন্ধ্যা নিত্যসেবা হয় প্রভু জগন্নাথদেবের। আর প্রতি বছর পুণ্য রথযাত্রার দিন শ্রীশ্রীজগন্নাথ,বলরাম ও সুভদ্রার সেই মূর্তি নিয়ে ওলাবিবিতলার পল্লীবাসীরা রথযাত্রা বের করেন। রথের রশিতে টান দেন মানুষ। তবে গত বছর থেকেই করোনা পরিস্থিতিতে সরকারি বিধি নিষেধের জেরে সেই নিয়মে ছেদ পড়েছে। তাই […]
অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত পঞ্চায়েত সদস্যা।
হাওড়া, ১১ জুলাই:- অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক পঞ্চায়েত সদস্যা। হাওড়ার নিশ্চিন্দা থানার অন্তর্গত পূর্ব আনন্দনগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, স্থানীয় এক গৃহবধূকে দুষ্কৃতীদের গালিগালাজ ও কটুক্তি করা নিয়ে ওই পঞ্চায়েত সদস্যা প্রতিবাদ করেছিলেন। এর জেরে এদিন সকালে তাঁদের দোকান ভাঙচুরের পাশাপাশি ওনার স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ। তিন […]

