এই মুহূর্তে জেলা

পালানোর চেষ্টা, দৌড়ে আসামীকে ধরল আরপিএফ।

হাওড়া, ১৩ জুলাই:- মঙ্গলবার দুপুরে হাওড়া আদালতে তোলার সময়ে আরপিএফের হাত থেকে পালানোর চেষ্টা করে এক অভিযুক্ত। তাকে ধরতে পিছন পিছন দৌড়ায় আরপিএফ। জেলাশাসকের অফিসের কিছুটা আগেই বাসস্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়ের সামনে দৌড়ে গিয়ে ওই অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলা সম্ভব হয়। এরপর তাকে হাওড়া আদালতে তোলা হয়। সূত্রের খবর, রেলের আইন ভাঙার কেসে ওই অভিযুক্তকে […]

এই মুহূর্তে জেলা

জেলার প্রথম স্থানে থাকা রিষড়া পৌরসভা দুয়ারে ভ্যাকসিনেও নজির গড়লো।

strong>তরুণ মুখোপাধ্যায়, ১৩ জুলাই:- করোনা টিকা করণে হুগলি জেলার পুরসভা গুলির মধ্যে প্রথম স্থানে থাকা রিষড়া পৌরসভা এবার দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি পালন করে এক অনন্য নজির সৃষ্টি করল। এই পুরসভার এক, তিন, আট এবং নয় নম্বর ওয়ার্ডের বয়স্ক বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা তাদের ভ্যাকসিন দিয়ে এলো। এক নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মায়া গুপ্তা, তিন নম্বর […]

এই মুহূর্তে জেলা

এক টাকায় ব্যাগ ভর্তি বাজার হাওড়ায় তৃণমূলের উদ্যোগে।

হাওড়া, ১৩ জুলাই:- মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে শিবপুর কেন্দ্র তৃনমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক চন্দন কান্তি চক্রবর্তী ও তৃণমূল নেতা সৌমেন ব্যানার্জীর উদ্যোগে মঙ্গলবার সকালে বালিটিকুরী মুক্তরাম হাইস্কুলে। এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য “এক টাকায় ব্যাগ ভর্তি বাজার” কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে দেড় হাজার পরিবারের হাতে এদিন আলু-পেঁয়াজ থেকে শুরু করে সবজি, […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় ধৃত ভূয়ো মানবাধিকার কর্মীর আসল পরিচয়!

সুদীপ দাস, ১৩ জুলাই:- হুগলীর ইমামবাড়ার কাছে ইমামবাজার ১ম লেন, পচাপুকুর ধারে পৈতৃক ভিটে চুঁচুড়ায় ভূয়ো মানবাধিকার সংগঠন চালানোয় ধৃত রঞ্জন সরকারের। বাবা আয়কর দপ্তরের প্রাক্তন অধিকর্তা। ব্যান্ডেল ডন বস্ক কনভেন্ট স্কুলের মেধাবী ছাত্র রঞ্জন কোলকাতার একটি কলেজ থেকে বানিজ্য বিভাগে স্নাতক লাভ করে। ছোটবেলা থেকেই বিলাসবহুল জীবন পছন্দ করা রঞ্জনের উচ্চাকাঙ্খা ছিলো আকাশ ছোঁয়া। […]

এই মুহূর্তে জেলা

এবার থেকে অনলাইনে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছানোর উদ্যোগ নিলো প্রশাসন।

আরামবাগ, ১৩ জুলাই:- অনলাইনের মাধ্যমে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলো প্রশাসন। এদিন তাই আরামবাগের রবীন্দ্রভবনের রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেলো। প্রশাসনিক সুত্রে জানা গিয়েছে, রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতা মুলক। যদি আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক না হয় তাহলে পরবতী কালে রেশনে খাদ্য সামগ্রী […]

এই মুহূর্তে জেলা

ভুয়ো সিবিআই কাণ্ডে দৃতকে দিল্লি থেকে আনা হলো হাওড়ায়।

হাওড়া, ১৩ জুলাই:- ভুয়ো সিবিআই-কান্ডে দিল্লি থেকে ধৃত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে হাওড়ায় আনা হলো। আজ সকালে দিল্লি রাজধানী স্পেশাল এক্সপ্রেসে তাকে নিয়ে আসা হয় হাওড়ায়। আজই তাকে তোলা হবে হাওড়া জেলা আদালতে। জগাছা থানার তরফ থেকে হাওড়া আদালতে ধৃতের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হবে। সিবিআই অফিসার হিসেবে ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা কান্ডে অভিযুক্ত এই শুভদীপ […]

এই মুহূর্তে জেলা

মমতাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, রথ টানতে এসে জগন্নাথদেবের কাছে প্রার্থনা অরূপের।

হাওড়া , ১২ জুলাই:- “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। সেই মনস্কামনা যাতে সফল হয় প্রভু জগন্নাথদেবের কাছে এই প্রার্থনা করি।” সোমবার বিকেলে হাওড়ার বেলগাছিয়ায় ‘কে’ রোডে রথের দড়িতে টান দিয়ে প্রভু জগন্নাথদেবের কাছে এই কামনা করলেন মন্ত্রী অরূপ রায়। এর পাশাপাশি সারা বিশ্ব যাতে আগামী দিনে করোনামুক্ত হয় এবং সকলে যাতে সুস্থ […]

জেলা এই মুহূর্তে

পরিস্থিতির জেরে রথে নয় , তারকেশ্বরের ইসকনে টোটোয় চেপে ভক্তের বাড়ি গেলেন জগন্নাথ।

মহেশ্বর চক্রবর্তী , ১২ জুলাই:- করোনা অতিমারি প্রভাব এবার রথযাত্রাতেও দেখা গেলো। করোনা পরিস্থিতির জেরে রথে নয়, টোটোয় চেপে ভক্তের বাড়ি গেলেন ভগবান জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা।এই দৃশ্য দেখা গেলো হুগলি জেলার তারকেশ্বরের ইসকনে। জানা গিয়েছে ভক্তের বাড়িতে সাতদিন ধরে পূজা অর্চনার মধ্য দিয়ে চলবে রথ যাত্রার অনুষ্ঠান। তারকেশ্বরের বাস স্ট্যান্ড সংলগ্ন ইসকন মন্দির […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় ভূয়ো মানবাধিকার সংগঠনের আরও এক কর্ণধার পুলিশের জালে।

সুদীপ দাস, ১২ জুলাই:- ভূয়ো মানবাধিকার সংগঠনের কর্ণধার সনাতন রায়চৌধুরীর ন্যায় আরও এক প্রতারক পুলিশের জালে। ধৃতের নাম রঞ্জন সরকার। হুগলীর চুঁচুড়া থানার হৃষিকেশ পল্লীতে বিগত কয়েকবছর ধরে একটি বাড়ির দোতলা ভাড়া নিয়ে ছিলো রঞ্জনের অফিস। সেই অফিসেই আনাগোনা ছিলো রঞ্জনের। মাঝেমাঝেই দেহরক্ষী পরিবর্তন করতো রঞ্জন। পাশাপাশি একাধিক চারচাকা ও দামী বাইক দেখা যেত সেই […]

এই মুহূর্তে জেলা

রথে নয় সাংসদের কোলে করেই মাসির বাড়ি পৌঁছল নারায়ণ শিলা।

হুগলি, ১২ জুলাই:- গত বছরের মতো এবারেও মাহেশের রথের চাকা গড়ালো নাম রাজপথে। পরিবর্তে মাহেশে মূল মন্দির থেকে জগন্নাথ দেবের প্রতিরূপ হিসেবে নারায়ন শিলাকে পদব্রজে নিয়ে আসা হল জগন্নাথ মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে মাসির বাড়িতে। মাসির বাড়ি পর্যন্ত নারায়ণ শিলা কোলে করে নিয়ে গেলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। সোমবার বিকেলে চারটে নাগাদ মাহেশ জগন্নাথ […]