হাওড়া , ৭ আগস্ট:- গ্যাস লিকের জেরে আতঙ্ক ছড়ালো হাওড়ার বালিতে। শুক্রবার রাতে আচমকাই বালির নিবেদিতা সেতু ও বিবেকান্দ সেতুর নিচে থেকে তীব্র গন্ধ বের হতে থাকলে পাশে থাকা বিওএসি গ্রাউন্ডের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বালি থানা ও বালি দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। জানা যায়, ব্রিজের নিচে […]
জেলা
কলকাতা পুলিশের লোগো ও আইপিএস দের ছবি ব্যাবহার করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দ্বাদশ শ্রেণীর ছাত্র।
হাওড়া , ৬ আগস্ট:- কলকাতা পুলিশের লোগো, ইন্টারনেট থেকে নেওয়া উচ্চপদস্থ আইপিএস অফিসারদের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগে বালির নিশ্চিন্দা থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয় অঙ্কিত সিং নামের ওই যুবক। নিজের ভুয়ো পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার রাতেই বালির নিশ্চিন্দা থানা এলাকার পূর্ব সাঁপুইপাড়া থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার […]
কোভিড বিধি মেনেই আরামবাগের প্রাচীন বারোয়ারি কালি পূজা অনুষ্ঠিত হবে।
মহেশ্বর চক্রবর্তী , ৬ আগস্ট:- কোভিড প্রোটোকল মেনে হুগলি জেলার আরামবাগ শহরের প্রাচীন ঐতিহ্যবাহি আরামবাগ বাড়োয়ারি কালি পুজো অনুষ্ঠিত হবে। এমনটাই জানান মন্দির কর্তৃপক্ষ। আজ ৭ই আগস্ট, বাংলার ২১ শে শ্রাবণ, হুগলির আরামবাগের পুরাতন সবজি বাজারের মন্দির এ অনুষ্ঠিত হবে শ্রী শ্রী রক্ষা কালী মায়ের পুজা। যেটা আরামবাগ বারোয়ারি কালি পূজা হিসেবে পরিচিত। এই পুজো […]
খানাকুলের বন্যা দুর্গত মানুষের পাশে গৌরহাটি রামকৃষ্ণ মঠ।
মহেশ্বর চক্রবর্তী , ৬ আগস্ট:– এবার হুগলির খানাকুলের বন্যা দুর্গত মানুষের পাশে গৌরহাটি রামকৃষ্ণ মঠ। জল থই থই চারপাশ। মাঝে মধ্যে দ্বীপের মতো জেগে রয়েছে কিছু কিছু ঘর। অবশ্য ঘর নয়, বরং কাঠামো বলাই সঙ্গত। কারণ, চাল নেই। ভেঙে পড়েছে মাটির দেওয়াল। পাকার বাড়িগুলো বন্যার জলের মধ্যে সামান্য জেগে রয়েছে। আর সেই মর্মান্তিক দৃশ্য দেখতে […]
লিলুয়ায় দুঃসাহসিক চুরি , ঘটনায় পরিচিতদের হাত থাকার অভিযোগ পরিবারের।
হাওড়া, ৬ আগস্ট:- মৃত রেলকর্মীর ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় হাওড়ার লিলুয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গত জুন মাসে করোনায় মৃত্যু হয় অবসরপ্রাপ্ত ওই রেলকর্মীর। লিলুয়ায় তাঁদের ফাঁকা বাড়িতে ওই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত জুন মাসে ওই অবসরপ্রাপ্ত রেলকর্মী কোকিল চন্দ্র পাঁজার ( ৬৪ ) মৃত্যুর পর তাঁর স্ত্রী সুদীপ্তা ও ছোট মেয়ে সুস্মিতা উত্তরপাড়ায় […]
জয়েন্ট এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম খরদার পাঞ্চজন্য।
খরদা , ৬ আগস্ট:- খরদা ডাঙ্গাপাড়া বড়তলা অঞ্চলের বাসিন্দা পাঞ্চজন্য দে চলতি বছর জয়েন্ট এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিং বিভাগে পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করেছে রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছেলে বলেই পরিচিত পাঞ্চজন্য। তার এই সাফল্যে খুশি পরিবার সহ তার স্কুলের শিক্ষকরা। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনো কোনো কিছু ঠিক করেনি পাঞ্চজন্য। তবে […]
অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ এবার ডানকুনিতে গ্রেফতার বিহারের মুঙ্গেরের এক বাসিন্দা।
চিরঞ্জিত ঘোষ , ৬ আগস্ট:- অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ এবার ডানকুনিতে গ্রেফতার বিহারের মুঙ্গেরের এক বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের আধিকারিকরা অভিযান চালায়। একটি বাস থেকে মুঙ্গেরের ওই বাসিন্দাকে গ্রেফতার করা হয়। ডানকুনি টোল প্লাজা থেকে ৬টি অস্ত্র ও কার্তুজ-সহ তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি নাইন এমএম কারবাইন […]
সাতসকালেই নয়ানজুলিতে যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনা। মৃত ১।
হাওড়া, ৬ আগস্ট:- শুক্রবার সাতসকালেই নয়ানজুলিতে যাত্রীবাহী মিনি বাস উল্টে দুর্ঘটনা ঘটল। হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার ঘটনা। পুরাশ হাওড়া রুটের ওই মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে যায়। আহত হন বেশ কয়েকজন বাস যাত্রী। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধারে ছুটে আসেন আশেপাশের গ্রামের স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ। হাওড়া […]
অয়েল ট্যাঙ্কার মালিকদের সংগঠনের ডাকা ধর্মঘটের জের, হাওড়াতেও প্রভাব।
হাওড়া , ৬ আগস্ট:- অয়েল ট্যাঙ্কার মালিকদের সংগঠনের ডাকা ধর্মঘটের ফলে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে শহরের পেট্রোল এবং ডিজেল সরবরাহ। বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ার মৌড়ীগ্রামে ইন্ডিয়ান অয়েল ডিপোতে ট্যাঙ্কার মালিকরা পেট্রোল এবং ডিজেলের গাড়িতে রিফিলের কাজ বন্ধ রেখেছেন। এরফলে হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ার একাংশে তেল সরবরাহ করা […]
বাম আমলের জল যন্ত্রনার সমাধান না হওয়ায় ক্ষোভ স্থানীয় মানুষের।
হুগলি, ৫ আগস্ট:- বাম আমলের জল যন্ত্রনার এখনও সমস্যার সমাধান না হওয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ স্থানীয় মানুষের।অতিবৃষ্টির জেড়ে হুগলির আরামবাগের সুর্যসেন পল্লীর বাসিন্দাদের নাজেহাল অবস্থা। পুরোপুরি রাস্তায় ড্রেনের নোংরা জল জমে প্রান ওষ্ঠাগত অবস্থা তাদের। হুগলির আরামবাগ পৌরসভার সূর্যসেন পল্লীর পাঁচ নম্বর ওয়ার্ড পুরো জলমগ্ন। রাস্তার জল ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যে। অভিযোগ অল্প বৃষ্টি হলে […]











