হাওড়া, ৮ জুলাই:- ত্রিপুরায় দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে শনিবার বিজেপির দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হন সুদীপ রাহা, জয়া দত্ত, শর্মিষ্ঠা দেব, দেবাংশু ভট্টাচার্য সহ তৃণমূলের যুব কর্মীরা। এই ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে দক্ষিণ হাওড়ায় তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। ওই মিছিলের নেতৃত্ব দেন হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গোবিন্দ সাহা। ত্রিপুরার ওই বর্বরোচিত ঘটনার তিনি তীব্র নিন্দা করেন। এদিন দক্ষিণ হাওড়ায় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সাঁকরাইল থেকে শালিমার পর্যন্ত ওই প্রতিবাদ মিছিল করা হয়।







