হুগলি, ২৮ ডিসেম্বর:- শাসকের আগেই বিরোধী! সোমবার নির্বাচন ঘোষনা হতেই হুগলীর চন্দননগর পুরনিগম এলাকায় শাসক তৃণমূলের আগেই দেওয়াল লিখনে নেমে পরলো রাজ্যের বিরোধী ফল বিজেপি। প্রার্থী ঘোষনা না হলেও মঙ্গলবার সকালে চন্দননগরের ২২নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনে নেমে পরে বিজেপি। বিজেপির হুগলী সাংগঠনিক যুবমোর্চার সভাপতি সুরেশ সাউয়ের নেতৃত্বে দেওয়াল লিখন শুরু হয় ওই ২২নম্বর ওয়ার্ডের কালীমন্দির […]
জেলা
বামেদের পুরসভা অভিযান হাওড়ায়।
হাওড়া, ২৮ ডিসেম্বর:- হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করার বিলে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সইয়ের বিষয় ঘিরে জটিলতার কারণে হাওড়া বাদে বাকি চারটি পুরসভায় ( আসানসোল, চন্দননগর, শিলিগুড়ি ও বিধাননগর ) আগামী ২২ জানুয়ারি নির্বাচনের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। হাওড়ার ভোট নিয়ে জট থাকায় সেখানে পুরভোটের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হাওড়ায় […]
দর্শনার্থীদের চলন্ত গাড়িতে আগুন , ভস্মীভূত গাড়ী।
গোঘাট, ২৮ ডিসেম্বর:- দর্শনার্থীদের চলন্ত গাড়িতে আগুন। আগুনে ভস্মীভূত গাড়ী। এলাকায় চাঞ্চল্য। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও গোঘাট থানার পুলিশ। অগ্নিদগ্ধ চলন্ত গাড়ি দেখতে উৎসাহী জনতার ভিড়। প্রায় আধঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম দমকল। সূত্রের খবর সোনামুখী থেকে একটি মারুতি গাড়ি জয়রামবাটি হয়ে কামারপুকুর এর দিকে আসছিলো। জানা গিয়েছে গাড়ির মধ্যে […]
স্ত্রীর মাথায় হাতুড়ির আঘাত স্বামীর , ঘটনাস্থলেই মৃত্যু স্ত্রীর।
হাওড়া, ২৮ ডিসেম্বর:- রাগের মাথায় স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত। ঘটনাস্থলেই মৃত্যু হলো স্ত্রীর। এদিকে, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আটক করেছে অভিযুক্ত স্বামীকে। মঙ্গলবার সকালে হাওড়ার মালিপাঁচঘড়ার শ্রীরাম ঢ্যাং রোডে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুইটি সাউ (২৮)। স্বামী শুভম সাউ (৩০)। শুভমবাবু নিজেরই অ্যাপ নির্ভর গাড়ি চালাতেন। সম্প্রতি আর্থিক […]
শ্রমিক অসন্তোষে ফের বন্ধ হয়ে গেল শ্যামনগর নর্থ জুট মিল।
হুগলি, ২৮ ডিসেম্বর:- আবার শ্রমিক অসন্তোষে বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল। কাজ হারালো প্রায় সাড়ে চার হাজার শ্রমিক। স্পিনিং ডিপার্টমেন্টে ঝামেলা চলছিল। কোম্পানি ১১২ ফ্রেম নতুন মেশিন আনার পর শ্রমিক সংখ্যা কমিয়ে দেওয়ায় শ্রমিক ম্যানেজমেন্ট এর সংগে বাদানুবাদ চলতে থাকে। এই মেশিন চালাতে দুজন শ্রমিকের প্রয়োজন। কিন্তু ম্যানেজমেন্ট বলছে একজন শ্রমিক চালাবে। হাইস্পিড […]
নতুন বছরে রিষড়ার মানুষকে চমকপ্রদ উপহার দিতে চলেছে পৌরসভা।
তরুণ মুখোপাধ্যায়, ২৭ ডিসেম্বর:- রিষড়াবাসীর কাছে সুখবর, নুতন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই শহরের নাগরিকরা পেতে চলেছেন একটি অত্যাধুনিক সুবিধাযুক্ত হাসপাতাল। এ ব্যাপারে রিষড়া পৌরসভার মুখ্যপ্রশাসক বিজয় সাগর মিস্র জানান, বাম জমানার সময়কাল থেকে এখানকার বাঙ্গুর পার্ক এলাকায় পুরসভা পরিচালিত মাতৃ সদনটি অত্যন্ত অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর […]
নচিকেতার জীবনমুখী গানে ভাসলো আরামবাগবাসী।
আরামবাগ, ২৭ ডিসেম্বর:- নচিকেতার সুরে ভাসলো আরামবাগবাসী। আরামবাগ উৎসবের দ্বিতীয় দিনে স্টেজে সংগীত পরিবেশন করেন নচিকেতা চক্রবর্তী। এদিন সন্ধ্যায় আরামবাগ বয়েজ মাঠে অনুষ্ঠিত উৎসব প্রারঙ্গে একের পর এক জীবনমুখী ও প্রেমের গান পরিবেশন করেন তিনি। নচিকেতার গান শুনতে আরামবাগ শহরে আসেন প্রায় ছয়টি জেলার মানুষ। এই বিষয়ে আয়োজক কমিটির এক সদস্য বলেন বিকাল ৩টে বাজতেই […]
সাংবাদিক সম্মেলন করে আন্তর্জাতিক গোঁসাই পরবের দিন ঘোষণা।
হুগলি, ২৭ ডিসেম্বর:- উৎসব মুখর বাঙালী। ডিসেম্বর মাস থেকেই উৎসবে সামিল রাজ্যবাসী।হুগলি জেলায় আরামবাগ উৎসব, আরামবাগ গ্রন্থমেলার পর আন্তর্জাতিক গোঁসাই পরবের কাউন ডাউন শুরু। এদিন রীতিমতো সাংবাদিক সম্মেলন করে আন্তর্জাতিক গোঁসাই পরবের দিন ঘোষনা করলেন মেলা কমিটির সদস্যরা।আরামবাগের একটি বেসরকারি লজে সাংবাদিক বৈঠকে বলা হয় ২৭শে জানুয়ারি আন্তর্জাতিক গোঁসাই পরবের উদ্বোধন হবে এবং এই পরব […]
বিধায়কের নেতৃত্বে পুরভোটের দেয়াল লিখন শুরু শান্তিপুরে।
নদীয়া, ২৭ ডিসেম্বর:- রাজ্য নির্বাচন কমিশনের হাইকোর্টের দেওয়া হলফনামা অনুযায়ী আগামী ২৭শে ফেব্রুয়ারি শান্তিপুরের পৌর নির্বাচন। স্বভাবতই পৌর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই লড়াইয়ের ময়দানে নামতে দেখা গেছে সিপিএমকে। এবার লড়াইয়ের ময়দানে তৃণমূল, সোমবার শান্তিপুর ১৩ নম্বর ওয়ার্ডে দেওয়াল দখল ও দেওয়াল লিখন কর্মসূচি করল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নিজেই। যদিও শান্তিপুর ১৩ নম্বর ওয়ার্ড বিধায়কের নিজের […]
আগামী ২২শে জানুয়ারী চন্দননগর পুরনিগমে নির্বাচন।
সুদীপ দাস , ২৭ ডিসেম্বর:- আগামী ২২শে জানুয়ারী চন্দননগর পুরনিগমে নির্বাচন। হুগলীর জেলার একটি মাত্র পুরনিগম হলো এই চন্দননগর। চন্দননগর পুরনিগমে মোট আসন সংখ্যা ৩৩টি। একদা বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই পুরনিগম ২০১০ সালে তৃণমূল দখল করে। ২০১৫ সালে ২য় বার দখল করার পর শুরু থেকেই গোষ্ঠী কোন্দল নিয়ে চাপানউতোর শুরু হয় পুরনিগমে। দুবছরের […]











