হাওড়া, ১৯ জানুয়ারি:- উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালিসিস বিভাগে আগুন। শুক্রবার বিকেলে এসির শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। ওই সময় ডায়ালিসিস বিভাগে জনাকয়েক রোগীর চিকিৎসা চলছিল। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ছুটে আসে দুমকলের ২টি ইঞ্জিন। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। […]
জেলা
অমৃত ভারত প্রকল্পের অধীনে বালি স্টেশনের ব্যাপক পরিবর্তন হচ্ছে।
হাওড়া, ১৮ জানুয়ারি:- অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে হাওড়ার বালি রেলওয়ে স্টেশনের ব্যাপক পরিবর্তন করা হচ্ছে। রেল সূত্রে জানা গেছে স্টেশনের প্ল্যাটফর্মের মেঝে সংস্কার, শেড নির্মাণ ছাড়াও গাড়ি পার্কিং, এলাকার উন্নয়ন, বিদ্যুৎ শক্তি কমানোর জন্য অত্যাধুনিক হাই সুইপ বিএলডিসি ফ্যান এবং গ্লো সাইন বোর্ডের ব্যবস্থা করা হবে। মোট ৬৬ হাজার ৭৪০ বর্গমিটার এলাকায় এই রূপান্তর […]
সকলেই বৃদ্ধ, কেউ বা মৃত,হুগলির এমন ৬৬ জনের কাছে পৌঁছাল প্রাথমিকের নিয়োগপত্র।
হুগলি, ১৮ জানুয়ারি:- অবসরের বয়স পেরিয়ে গেছে, তারা প্রত্যেকেই এখন প্রবীণ নাগরিক। এমন বয়সে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন হুগলির ৬২ জন। আরও চারজনের নামে নিয়োগ পত্র দেওয়া হলেও তাদের মৃত্যু হয়েছে আগেই। আর এনিয়েই সোরগোল পরেছে হুগলিতে। স্কুলে শিক্ষক নিয়োগে দূর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত চলছে রাজ্যে।প্রাক্তন শিক্ষা মন্ত্রী সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারীক […]
জলকষ্টে জেরবার বালি-বেলুড়ের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ।
হাওড়া, ১৭ জানুয়ারি:- পানীয় জলের সমস্যায় ভুগছেন বালি পুরসভা এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। বালি পুরসভা এলাকায় পানীয় জল সরবরাহের জন্য কেএমডিএ এর তত্ত্বাবধানে থাকা পাম্পিং স্টেশনের পাম্প খারাপ হাওয়ায় ব্যাপক জলকষ্টের মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। কলকাতা, উত্তরপাড়া ও হাওড়া পুরসভা থেকে জলের ট্যাঙ্ক দিয়ে জল সরবরাহ করা হচ্ছে। কয়েকদিন ধরে বালি পুরসভার বিএসই গ্রাউন্ড, […]
শ্যামপুরে দিনেদুপুরে জুয়েলারি দোকানে লুট।
হাওড়া, ১৭ জানুয়ারি:- বুধবার দুপুরে হাওড়া শ্যামপুর থানা এলাকার শশাটি বাজারের কাছে একটি সোনার দোকানে দুষ্কৃতিরা দোকান মালিকের মাথায় পিস্তল ঠেকিয়ে লক্ষাধিক টাকার গহনা নিয়ে চম্পট দেয়। জানা গিয়েছে এদিন দুপুর বারোটা নাগাদ ২ জন দুষ্কৃতী বাইকে চেপে আসে। তারা বাংলা ও হিন্দিতে কথা বলতে বলতে দোকানে ঢুকে কিছু রূপোর জিনিস কেনে। পরে আবার ফিরে […]
গতি বাড়বে ট্রেনের, ট্রায়াল রান হলো তরকেশ্বর লাইনে।
হুগলি, ১৭ জানুয়ারি:- শেওড়াফুলি আরামবাগ শাখায় ট্রেনের গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার। ১৫ টি স্টেশন পারি দিতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট। এবার যাত্রীদের সুবিধার্থে সেই ট্রেন ছুটবে ১২০ কিলোমিটার বেগে। যাত্রী ছাড়াই তার সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হলো আজ। তারকেশ্বর থেকে দুপুর ২ টোর সময় চার কামরার একটি ট্রেন শেওড়াফুলি স্টেশনে উদ্দেশ্যে রওনা […]
লোকসভা ভোটের দেওয়াল লেখা শুরু করল বিজেপি, কটাক্ষ তৃনমূলের।
হুগলি, ১৬ জানুয়ারি:- হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার দলের কর্মিদের নিয়ে হুগলি চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু করেন। তাতে প্রার্থীর নাম না থাকলেও দূর্নীতিমুক্ত বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করার পাশাপাশি রাম রাজ্যের লক্ষে ভোট দিতে আবেদন করা হয়েছে। তুষার বলেন, কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা লিখে শুরু করেছিলেন। তারপর রাজ্য […]
আরও এক নির্বাচন দোর গোরায়,বিধানসভা ভোটের কাজের টাকাই মেলেনি,লোকসভায় কি হবে তা নিয়ে সংশয়!
হুগলি, ১৬ জানুয়ারি:- ২০২১ সালের বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য বিভিন্ন স্কুলে বৈদ্যুতিক কাজ করেছিলেন বিদ্যুৎ এর ঠিকাদাররা। নির্বাচনের দিন বুথে আলো পাখা থেকে গণনা কেন্দ্রে বিদ্যুৎ এর কাজ করেছিলেন তারা। প্রায় সাত কোটি টাকার কাজ হলেও এক টাকাও পাননি তারা। এছাড়া পঞ্চায়েত ভোটের প্রায় আড়াই কোটি টাকার কাজ করেছেন ঠিকাদাররা। সেই টাকাও বাকি। […]
চাঁপদানিতে মন্দির উদ্বোধনে পৌরপ্রধান।
প্রদীপ বসু, ১৫ জানুয়ারি:- মকর সংক্রান্তির সন্ধ্যায় মহাসমারহে নব নির্মিত শিব মন্দিরের শুভ উদ্বোধন হয়ে গেল চাপদানি পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের খা পুকুরের আর বি এস রোডের রাস্তার পাশে। ফিতে কেটে মন্দিরের উদ্বোধন করেন পৌর প্রধান সুরেশ মিশ্র। এরপর পৌরপ্রধান মন্দিরে প্রবেশ করে পুরোহিতের সঙ্গে মন্ত্রচারণ করেন। মন্দিরের সামনে হোম যজ্ঞের আয়োজন করা হয়। মঞ্চে […]
রামমন্দির উদ্বোধন উপলক্ষে চুঁচুড়ায় পুজো ও যজ্ঞ করলেন সাংসদ লকেট।
হুগলি, ১৫ জানুয়ারি:- রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে চুঁচুুড়া ষন্ডেশ্বর মন্দিরে পুজো যজ্ঞ করলেন হুগলি সাংসদ। লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেতা কর্মিদের নিয়ে সকালে ষন্ডেশ্বরতলা মন্দিরে আসেন। পুজো করেন।পুজো শেষে গঙ্গার ঘাটে শান্তি কল্যাণ যজ্ঞ সম্পন্ন করেন। সাংসদ বলেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ২২ শে জানুয়ারী, মকর সংক্রান্তির মত পবিত্র দিনে যজ্ঞ করলাম। […]










