কোচবিহার , ২০ মার্চ:- মহিলা পুলিশদের কাজের গতি বাড়াতে একটি বেসরকারি স্কুটি প্রস্তুত কারক সংস্থা ৫০ টি স্কুটি প্রদান করল কোচবিহারে। শুক্রবার কোচবিহার পুলিশ লাইনে লেডি পুলিশের হাতে এই ৫০ স্কুটি তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও পুলিশ সুপার ডা: সন্তোষ নিম্বালকর। এ প্রসঙ্গে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন ৮ মার্চ ছিল বিশ্ব […]
জেলা
অদ্ভূত মাকড়সাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানে।
পূর্ব বর্ধমান,২০ মার্চ:- অদ্ভূত মাকড়সাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুর সংলগ্ন পলশা গ্ৰামে । মাকড়সার পেটের দিকে নাকি দেবী কালীর মুখের ছাপ ! তা দেখতেই ভীড় বাড়ছে ওই গ্ৰামেরি বাসিন্দা বসন্ত রায়ের বাড়িতে।প্রতিদিনকার মতই শুক্রবার সকালে বাড়িতে যখন ঝাঁট দেওয়া হচ্ছিলো সেসময়ই মাকড়সাটির দেখা মেলে ।মাকড়সাটি উল্টে যেতেই দেখা যায় কালীর মুখের মত ছাপ এমনটাই […]
করোনা ভাইরাসে মৃত্যুর কথা জানিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রাজ্যে প্রথম গ্রেপ্তার।
পূর্ব বর্ধমান,২০ মার্চ:- করোনা ভাইরাসে মৃত্যুর কথা জানিয়ে, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে রাজ্যে প্রথম গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। পূর্ব বর্ধমানের মেমারিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে অর্পিতা পাল নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি ফেক খবর পোস্ট করা হয়। যার জেরে জনমানসে প্রভাব পড়ে । স্থানীয় এক ব্যক্তি ইদ্রিস আলী দফাদার […]
করোনা সতর্কতায় পথে নেমে মাস্ক বিলি করলেন রাজ্যের মন্ত্রী রবি।
কোচবিহার , ২০ মার্চ:- করোনা সংক্রমণ ঠেকাতে শুক্রবার কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় মাক্স বিলি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এইদিন তিনি কোচবিহার পিল খানা এলাকায় মাক্স ও স্যানিটাইজার বিলি করেন। রবীন্দ্রনাথ ঘোষ বলেন,করোনা ভাইরাস গোটা বিশ্বকে যেভাবে আতঙ্কিত করে তুলেছে তাতে মানুষ বিভ্রান্ত। এঅবস্থায় রাজ্যে সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা […]
করোনার সচেতনতায় রিষরা পৌরসভা , পৌরপ্রধান এর নেতৃত্বে বিনামূল্যে বিতরণ করা হলো মাস্ক।
তরুণ মুখোপাধ্যায় , ২০ মার্চ:- মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সকলকে করোনার ভয়াবহ বিপদ রুখে দাঁড়াতে হবে। সরকার এর বিরুদ্ধে যেমন একদিকে সচেতনা বারবার চেষ্টা করছে তেমনি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত বিভাগ তাদের পরিকাঠামো দিয়ে কিভাবে রোখা যায় তার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। তারই অঙ্গ হিসেবে এদিন সন্ধেয় রিষড়া পৌরসভার পক্ষ থেকে এখানকার পশ্চিম রেলপাড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে পুরপ্রধান বিজয় […]
করোনার সতর্কতা হিসাবে কলেজে ছুটি। সিলেবাস শেষ করতে বাড়িতে বসেই অনলাইনে ক্লাসের ব্যবস্থা করল বেলুড় লালবাবা কলেজ।
হাওড়া , ২০ মার্চ:- বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক। ছাড় পায়নি এ রাজ্যও। সতর্কতা হিসাবে ছুটি দেওয়া হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এমন অবস্থায় ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়েন সেই কথা ভেবে বেলুড় লালবাবা কলেজ কর্তৃপক্ষ অভিনব পদ্ধতিতে কলেজর ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করেছেন। এই কাজে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন কলেজের অধ্যক্ষ নিজেই। কলেজের বিভিন্ন […]
চল্লিশ বছর পর অবশেষে পালাবদল।বেলুড়ের হিন্দালকো’তে জিতল তৃণমূল।
হাওড়া , ২০ মার্চ:- করোনা আতঙ্কের মধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল। বেলুড়ের হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় শ্রমিক সংগঠনের নির্বাচনে সাফল্য এল তৃণমূলের ঘরে। একটানা চল্লিশ বছর ধরে এখানকার ইউনিয়ন ধরে রেখেছিল বাম সংগঠন সিটু। গত ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই প্রথমবার এখানে জয়ের মুখ দেখল রাজ্যের শাসক দল তৃণমূল। […]
করোনা সতর্কতা হিসাবে হাওড়ায় কিছুদিনের জন্য কোচিং সেন্টার বন্ধ রাখছেন প্রাইভেট শিক্ষকরা।
হাওড়া , ২০ মার্চ:- করোনা সতর্কতা হিসেবে ইতিমধ্যেই রাজ্যের স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার সরকারের সেই সদর্থক ভূমিকাকে সমর্থন জানিয়ে এগিয়ে এলেন প্রাইভেট শিক্ষকরাও। হাওড়ায় যে সকল প্রাইভেট টিচাররা বিভিন্ন কোচিং সেন্টার চালান তারা রাজ্য সরকারের এই সদর্থক ভূমিকাকে সমর্থন জানিয়ে আপাতত কয়েকদিন তাদের কোচিং ক্লাস […]
শ্রীরামপুর থেকে মালয়েশিয়া ঘুরতে গিয়ে করোনা আতঙ্কে বিমান বন্ধ থাকায়,হোটেলে আটকে দুই পরিবার।
হুগলি , ২০ মার্চ :- শ্রীরামপুরের ই এস আই হসপিটালের কোয়ার্টারের বাসিন্দা এবং শ্রীরামপুর অমূল্য কাননের বাসিন্দা।এই দুই পরিবারের মোট ৬ জন গত ১৪ মার্চে প্রথমে সিঙ্গাপুরে তারপর ১৫ ও ১৬ তারিখ দুদিন ওখানে কাটিয়ে ২৭ তারিখ বাসে করে মালয়েশিয়া যাত্রা করেন। বিকেলে মালয়েশিয়া পৌঁছে দেখেন সেখানকার রাস্তা ঘাট লোকজন শূন্য ।হোটেলেও লোকজন নেই […]
জীবাণুনাশক স্প্রে ‘না’, চালক, কন্ডাক্টরদের নেই মাস্ক, স্যানিটাইজার, যাত্রী কমেছে বেসরকারি বাস
হাওড়া ,১৯ মার্চ :- এক-এক টিপে চল্লিশ কিমি গাড়ি চালাচ্ছেন। চালক, কন্ডাক্টরদের মুখে নেই মাস্ক, স্যানিটাইজার। জীবন ঝুঁকি নিয়ে চালিয়েও যাত্রী মিলেছে মেরেকেটে ৩০জন। এমনটা চলতে থাকলে বাস চালানো বন্ধ করে দিতে হবে! বৃহস্পতিবার দুপুরে এমনি অভিজ্ঞতার কথা হাওড়া বাসস্ট্যান্ডে শোনালেন বাস চালক অভিমন্যু দাস, অশোক দাস। করোনা আতঙ্ক মানুষের মনে আটকে গিয়েছে। দাসনগর, […]

