হুগলি , ২১ মার্চ:- সমাজের চোখে ব্রাত্য বৃহন্নলারা সমাজ সচেতনতার কাজে আজ অগ্রণী ভূমিকা গ্রহন করল। রবিবার ‘জনতার কার্ফু’ ঘোষণা করার পর শনিবার সন্ধ্যায় সিঙ্গুর থানার উল্টোদিকে রাস্তায় পথচলতি মানুষকে মুখের মাস্ক বিনামূল্যে বিতরন করে। সম্প্রতি করোনা ভাইরাসের আতঙ্কের জেরে সিঙ্গুরে অমিল মাস্ক ও স্যানিটারজার। তাই বহু মানুষ মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। কেউ কেউ সারছেন দোকান বাজার। নেই কোনো সুরক্ষিত রাখার ব্যাবস্হা। তাই সিঙ্গুরের জলাঘাটা গ্রামের সিঙ্গুর হিজরা সমিতির সদস্যরা নিজেদের খরচ থেকে টাকা বাঁচিয়ে কয়েক হাজার মাস্ক বিনামূল্যে বিতরন করে। আগামীদিনে সিঙ্গুরের আশপাশের গ্রামে তারা মাস্ক বিনামূল্যে বিতরন করলে বলে জানিয়েছেন সমিতির সম্পাদিকা সন্ধ্যা হিজরা। পাশাপাশি করোনা ভাইরাস এর হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সচেতনতার প্রচার করে।
Related Articles
হাওড়ায় রঙের কারখানায় ভয়াবহ আগুন, আগুনে পুড়ে জখম প্রায় ১৮, আগুন নিয়ন্ত্রণে জানালেন দমকল মন্ত্রী।
হাওড়া, ৮ জুন:- হাওড়ার শিবপুরের একটি রঙ কারখানায় ভয়াবহ আগুন। বুধবার দুপুরে বার্জার পেইন্টস কারখানায় ওই আগুন লাগে। দমকল সূত্রে শেষ পাওয়া খবরে জানা গেছে, দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। এই ঘটনায় ওই কারখানার বেশ কয়েকজন কর্মী আগুনে পুড়ে জখম হয়েছেন। তাদের মধ্যে চারজনকে হাওড়া জেলা হাসপাতালে আনা হয়েছে। বাকিদের অন্যত্র পাঠানো হয়েছে। কিভাবে আগুন […]
শীতলকুচির ঘটনার ভিডিও ছবি সামনে আনার দাবি জানালো তৃণমূল।
কলকাতা, ১১ এপ্রিল:-শীতলকুচির ঘটনার ভিডিও ফুটেজ সামনে আনার দাবি জানালো তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি বুথের ভিতরে ও বাইরে সিসিটিভি থাকা উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুথে গোলমাল ও কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র কেড়ে নেওয়ার যে দাবী করছেন তার স্বপক্ষে ভিডিও ফুটেজ কোথায় […]
শুক্রবার গঙ্গায় বান আসতে চলেছে , আগাম সতর্কতা হুগলী-চুঁচুড়া পৌরসভার।
সুদীপ দাস , ৯ জুন:- ইয়াসের পর প্রাকৃতিক বিপর্যয় যেন কোনভাবেই থামছে না। ইতিমধ্যেই প্রবল বজ্রাঘাতে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। আর আগামি ১১ তারিখ গঙ্গায় বান আসতে চলেছে বলে আগাম সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। সেইমত গঙ্গা তীরবর্তী স্থানীয় প্রশাসনগুলি বানের হাত থেকে প্রান রক্ষায় তৎপর হয়েছে। হুগলী-চুঁচুড়া পৌরসভার বিস্তীর্ণ এলাকা গঙ্গা লাগোয়া। গঙ্গাপারে থাকা […]







