সুদীপ দাস , ২১ মার্চ:- গোমুত্র পান থেকে সন্ধ্যা বাতি জ্বালানো , করোনা নিয়ে ইতিমধ্যেই গুজবে পা ফেলেছে বাঙালি। করোনা নিয়ে সরকারি সচেতনতা নয় এবারে আবারও গুজবে পা ফেলে মাটি খোঁড়া শুরু করলো সাধারন মানুষ। আরামবাগের পাশাপাশি হুগলির পান্ডুয়াতেও ঘরে ঘরে মাটি খোঁড়া শুরু হলো। পান্ডুয়া থানার ক্ষিরকুন্ডি-নামাজ গ্রাম পঞ্চায়েতের অধীনে সানপাড়া গ্রামে আজ সকাল থেকেই বাড়িতে মাটি খোঁড়ার রব শুরু হয়। ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ার একটি পোস্টকে ঘিরে। সেই পোষ্টে বলা হয়েছে যে পুরীর মন্দিরের পতাকা নাকি পুড়ে গেছে, ভগবান নাকি পতাকার সেই ছাঁই প্রতিটা মানুষের ঘরে-ঘরে পুঁতে রেখেছেন। আর সেই ছাই শুদ্ধ হয়ে স্নান করার পর কপালে তিলক হিসাবে পড়লে নাকি করোনা হবে না। সেই গুজবে কান দিয়েই মাটি খোঁড়া শুরু করেছে। এ-কান সে-কান হয়ে সেই গুজবও পাল্টেছে। অনেকে বলছেন করোনার জন্য বিভিন্ন মন্দিরে যাওয়া বন্ধ। তাই বাড়ি-বাড়ি ঠাকুর আশীর্বাদ হিসাবে কয়লা পাঠিয়েছেন যা ঘড়ে রাখলে রোগ দূর হবে। এই গুজবে পা বাড়িয়েছেন আজ সানপাড়ার বহু পরিবার। মাটি খুঁড়ে কালো মাটির দলা কিংবা পাথরের টুকরো হাতে উঠতেই আনন্দে আত্মহারা সকলে। তাঁরা নাকি কয়লা পেয়েছেন। পশ্চিবঙ্গ বিজ্ঞান মঞ্চের বক্তব্য মানুষ বারংবার গুজবে পা দিচ্ছেন !
Related Articles
মুম্বাই থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন ডানকুনিতে এল।
চিরঞ্জিত ঘোষ,১৮ মে:- সোমবার রাতে মুম্বাই থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন ডানকুনিতে এল। লক ডাউনে আটকে থাকা ৭০১ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে এদিন ডানকুনি স্টেশনে এসে পৌঁছায়।যার মধ্যে হুগলীর রয়েছে ৩০৬ জন, বাকি হাওড়া, ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার l এই ট্রেনটিতে আরো যাত্রী আছে যারা নাববে বর্ধমান এবং কোচবিহারে l শ্রমিকদের আগমন উপলক্ষে […]
শিবপুরে যুবক খুনের কিনারা করল পুলিশ। দূর্গাপুর থেকে ধৃত অভিযুক্ত।
হাওড়া , ১১ জুন:- শিবপুরে যুবক খুনের ঘটনায় সাফল্য পেল পুলিশ। এই খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খুন করে জেলা ছেড়ে পালিয়েছিল অভিযুক্ত। কিন্তু পালিয়ে গিয়েও রেহাই মিলল না। শিবপুর থানার স্পেশাল টীম পৌঁছে যায় সেখানেও। ধরা পড়ে পিএম বস্তিতে খুন করে লুকিয়ে থাকা বছর উনিশের শাহরুখ। বৃহস্পতিবার তাকে হাওড়া আদালতে পেশ করা […]
তিনবারেও ভর্তি নিল না, অবশেষে হাসপাতালের দোরেই মৃত্যু রোগীর।
সুদীপ দাস, ২৩ নভেম্বর:- তিন তিন বার হাসপাতালে নিয়ে এলেও শ্বাসকষ্টের রোগীকে ভর্তি না নেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শেষবার যখন পরিবারের ক্ষোভের মুখে পড়ে ভর্তি নেওয়া হল, তখন আর ওয়ার্ড পর্যন্ত পৌঁছতে পারল না রোগী। ওয়ার্ডে ঢোকার আগেই শেষনিশ্বাস ত্যাগ করলেন বছর ৫০এর গীতা পাশওয়ান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। রোগীর পরিবার […]







