পূর্ব বর্ধমান ,২১ মার্চ:- করোনা ভাইরাসের আতঙ্কে খাঁ খাঁ করছে পূর্ব বর্ধমানের কালনার নিষিদ্ধ পল্লী। খদ্দের না আশায় অনেকটাই বন্ধ দোকানপাট। মাথাই হাত যৌন কর্মীদের। কাজ না হওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন বহু যৌনকর্মিরা। দিন হোক,বা রাত, দূর দূরান্ত থেকে এসে কালনার নিষিদ্ধ পল্লীতে ভীড়জমান বহু মানুষ এই পল্লীতে ।জমজমাট ভাবে চলে ব্যবসা ,মুখে হাসি ফোটে যৌনকর্মীদের। কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কে হঠাৎ সুনসান হয়ে পড়লো কালনার নিষিদ্ধ পল্লী। দোকানের বাইরে ফাঁকা পড়েছে খদ্দেরদের বসার চেয়ার। অন্যদিকে খদ্দেরে অপেক্ষায় যৌন কর্মীরা। কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কে হাতে গুনে কয়েকজন এলেও কার্যত মুখ ফিরিয়েছে বহু মানুষ। তার ফলে কেনাবেচার চরম মন্দা। বেশিরভাগ দোকানে ঝাঁপ নামিয়েছে বিক্রেতারা। করোনা ভাইরাসের থেকে সাবধান থাকার জন্যে কালনা দুর্বার মহিলা সমিতি যৌন কর্মীদের সচেতন করে দিয়েছেন। সেই মতো এগোচ্ছেন তারা। যারা নিষিদ্ধ পল্লীতে এসেছেন তাদের সামান্য হাঁছি ও কাশী হলেই তাদের ফিরিয়ে দিচ্ছেন যৌনকর্মীরা। কিন্তু খদ্দের না আশায় চরম সমস্যায় ও আর্থিক সংকটে পড়েছেন যৌনকর্মীরা। কি করে ঘর ভাড়া ও পরিবারদের খাবার জোটাবেন সেইটাই তাদের চিন্তা।
Related Articles
চুঁচুড়ায় জল-বাতাসা বিতরণ নিয়ে বিজেপির প্রশ্নের মুখে শাসকদল।
হুগলি, ১২ এপ্রিল:- চলছে আদর্শ আচরণ বিধি। রাজনৈতিক দলগুলিকে মেনে চলার কথা নির্বাচন কমিশনের নিয়ম। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে তাই আর সরাসরি জনহিতকর কোনও কার্যকলাপ করার কথা নয় রাজনৈতিক দলগুলির। শুক্রবার নীল ষষ্ঠী উপলক্ষে ষন্ডেশ্বরতলায় গিয়ে তৃণমূলের ব্যানারে সাধারণ মানুষকে জল-বাতাসা বিতরণ করা নিয়ে প্রশ্ন তুললেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এ দিন তিনি […]
স্টাফ ট্রেনে অবৈধ যাত্রীদের উঠতে বাধা। লিলুয়া স্টেশনে উত্তেজনা।
হাওড়া , ১২ অক্টোবর:- কোভিড পরিস্থিতিতে এখনও লোকাল ট্রেন চালু না হওয়ায় সমস্যায় পড়া যাত্রীরা প্রায় প্রতিদিনই উঠে পড়ছেন রেলকর্মীদের জন্য নির্দিষ্ট বিশেষ ট্রেনে। রেলের তরফ থেকে বারবার বলা হচ্ছে এই স্টাফ ট্রেন কেবল রেলের কর্মীদের জন্য নির্দিষ্ট। কিন্তু সেই নিয়ম না মেনে প্রতিদিনই যাত্রীদের একাংশ উঠে পড়ছেন এই স্টাফ ট্রেনে। যা নিয়ে বিস্তর ঝামেলার […]
ফের চরম ব্যর্থতা ! চাপে মাহি, দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী দিল্লি ।
স্পোর্টস ডেস্ক , ২৬ সেপ্টেম্বর:- টিম ইন্ডিয়ার ইয়ং ব্লাড যে প্রতিপক্ষ দলকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট সক্ষম, তা মাহিকে আরও একবার দেখিয়ে দিলেন শ্রেয়স আইয়ার। অধিকাংশ ভারতীয় দলের বর্তমান তারকা ব্যাটসম্যান। পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার এর দুরন্ত ব্যাটিং। ম্যাচের শুরুতে ওপেনিং এ ব্যাটিং করতে নেমে পৃথ্বী একাই করলেন ৪৩ বলে ৬৪ […]







