হাওড়া ,২১ মার্চ:- করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত করতে ব্যবহৃত হচ্ছে থার্মাল স্ক্যানার। পাশাপাশি, ভাইরাস আক্রান্ত সনাক্তের কাজ চলছে হ্যান্ডহেল্ড স্ক্যানারের মাধ্যমে। হাওড়া স্টেশনেও এবার যাত্রীদের শরীরের তাপমাত্রা স্টেশনেই পরীক্ষা করে দেখা হচ্ছে। স্টেশনের প্রবেশ ও বাহির গেটে এই পরীক্ষা করা হচ্ছে। অনেকেই ট্রেনে ফিরছেন ভিন রাজ্য থেকে। তাদের মধ্যে কেউ জ্বরে আক্রান্ত কিনা বা কোনও লক্ষণ রয়েছে কিনা তাও দেখা হচ্ছে। হাওড়ার মতো অতি গুরুত্বপূর্ণ স্টেশনে যেখানে প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন সেখানে নেওয়া হয়েছে এই ব্যবস্থা। এই থার্মাল স্ক্যানারের মাধ্যমে কোনও স্পর্শ ছাড়াই মানুষের শরীরের তাপমাত্রা নির্ণয় করা যায়। কারও শরীরের তাপমাত্রা বেশি ধরা পড়লেই পরবর্তী পরীক্ষার মাধ্যমে ভাইরাসে আক্রান্ত কিনা, তা পরীক্ষা করা হয়।
Related Articles
চলতি মাস থেকেই আগামী বছরের ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি শুরু রাজ্যের।
কলকাতা, ১৬ নভেম্বর:- আগামী বছরের জন্য ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে চলতি মাস থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২৮ নভেম্বর থেকে রাজ্যের ডেঙ্গু প্রবণ ৭ জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ ও ১৭টি পুরসভায় ওয়ার্ড ভিত্তিক আগাম […]
কোয়েস আর ইস্টবেঙ্গল সম্পর্ক শেষ হয়েও হইল না শেষ ।
স্পোর্টস ডেস্ক, ৩ মে:- ফেডারেশনের চিঠির উত্তর দিল ইস্টবেঙ্গল। রবিবার লাল-হলুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে কোয়েস-এর। তবে ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস এখনও থেকে গিয়েছে তাদের কাছেই। তাই ক্লাব লাইসেন্সিং-এর কথা মাথায় রেখে এআইএফএফ-এর তরফ থেকে জানতে চাওয়া হয় যে বিচ্ছেদের বিষয়টি কোন জায়গায় দাঁড়িয়ে? আসলে দুই সংস্থার মধ্যে বিচ্ছেদের কাগজপত্র চায় ফেডারেশন। যেখানে দুই পক্ষের সইও […]
৫৬৬ বছরে পড়লো কোন্নগরের ঘোষাল বাড়ির পুজো।
হুগলি , ৯ অক্টোবর:- হুগলি জেলার অন্যতম প্রাচীন পুজো গুলির মধ্যে কোন্নগরের ঘোষাল বাড়ির পুজো। এবারে এই বাড়ির পুজো 566 বছরে পড়ল। যেহেতু করোনার আবহ সারা পৃথিবীকে গ্রাস করেছে তাই এ বছরের পুজো কিছুটা হলেও সংক্ষিপ্তভাবে করা হচ্ছে। কোন্নগর ঘোষাল পরিবারের অন্যতম সদস্য প্রবীর ঘোষাল জানালেন যে এই বাড়ির পুজো দীর্ঘ 566 বছর ধরে আবহমানকাল […]







