এই মুহূর্তে জেলা

লক ডাউনের জেরে একের পর এক পুজো বাতিল হতেই ঘুম উড়ছে মৃতশিল্পীদের।

হুগলি ,৩১ মার্চ:- লক ডাউনের জেরে একের পর এক বাসন্তী,ভবানী,অন্নপূর্ণা ও মহাবীরের পুজো বাতিল হতেই ঘুম উড়ছে মৃতশিল্পীদের।প্রতিমা তৈরির বরাত দিয়েও শেষ মূহুর্তে পুজো উদ্যোক্তারা পুজো বাতিল করায় কয়েক লক্ষ টাকা লোকসান হবে বলে জানিয়েছেন মৃতশিল্পীরা। শ্রীরামপুরের চাতরা কুমোড় পাড়ায় প্রায় পঞ্চাশটি পরিবার মাটির প্রতিমা তৈরি করেন। শিল্পীরা জানিয়েছেন চৈত্র মাসে অন্নপূর্ণা, বাসন্তী ,ভবানী ও […]

এই মুহূর্তে জেলা

রাজ্যে মৃত বেড়ে ৩, আক্রান্ত ২৬

হাওড়া,৩১ মার্চ:- রাজ্যে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু। মধ্যবয়স্কা ওই মহিলা গত রবিবার থেকে ভর্তি ছিলেন হাওড়া জেলা হাসপাতালে। গতকাল রাতে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রের খবর, ফাইনাল রিপোর্ট এখনও আসেনি। এসএসকেএম সূত্র মারফত জানা গেছে ওনার রিপোর্ট পজিটিভ। তিনি আলিপুরদুয়ার থেকে ট্রেনে ফিরেছিলেন। তবে ওনার কোনও ইন্টারন্যাশনাল ট্র‍্যাভেল হিস্ট্রি ছিল না। জ্বর, সর্দি, কাশি, […]

জেলা এই মুহূর্তে

করোনার জেরে কোন্নগর এ কর্মহীন মানুষের জন্য চাল,ডাল, পিঁয়াজ,তেল,মাছ,মাংস নিয়ে হাজির সমাজসেবী শুভায়ুন।

  হুগলি ,৩১ মার্চ:- করোনা ভাইরাসের ধাক্কায় দেশ জুড়ে লকডাউন। কর্মহীন হয়ে পড়েছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা।তাই দেখে ঘরে না বসে এগিয়ে এলেন কোন্নগরের বিশিষ্ট সংগীত শিল্পী তথা সমাজসেবী শুভায়ুন চক্রবর্তী।রাজ্যে সরকার থেকে শুরু করে এলাকার ছোটখাটো ক্লাব সবাই এগিয়ে এসে কেউ চাল,ডাল তো কেউ আলু,পিঁয়াজ হাতে তুলে দিচ্ছে কর্মহীন মানুষ গুলোর মধ্যে।আজ কোন্নগড়ে একশোটি পরিবারের […]

এই মুহূর্তে জেলা

শাসন যে করে , সোহাগও সে করে। প্রবাদ বাক্যটি প্রমান করলেন সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত সাধুঁখা।

হুগলি , ৩০ মার্চ:- শাসন যে করে, সোহাগও সে করে। এই প্রবাদ বাক্যটি প্রমান করলেন সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত সাধুঁখা। গত কয়েকদিন ধরে লক ডাউন চলছে দেশজুড়ে। বন্ধ ট্রেন চলাচল। ফলে চরম বিপাকে কিডনির সমস্যায় আক্রান্ত সিঙ্গুর থানার বাসুবাটি এলাকার বাসিন্দা জামিনি রঞ্জন দাস কোলকাতায় যেতে পারছিলেন না ডায়োলসিস করাতে। এরপর সিঙ্গুর থানার শরণাপন্ন […]

এই মুহূর্তে জেলা

চন্দননগরে করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছে এই সন্দেহে সুস্থ রুগীরাও থাকবেন নার্সিং হোমের বেডে।

  সুদীপ দাস ,৩০ মার্চ:- শেওড়াফুলির বাসিন্দার  করোনা সংক্রমণ ধরা পড়েছে সেই ব্যাক্তিটি গত 24/03/2020 থেকে 29/03/2020 পর্যন্ত চন্দননগর ইউনাইটেড নার্সিংহোমে জ্বর নিয়ে ভর্তি ছিল। এবং অনেক ডাক্তার , নার্স , আয়া এবং রোগীর বাড়ির আত্মীয় পরিজন সহ একাধিক ব্যক্তি রোগীর সংস্পর্শে আসে। সেহেতু তাঁরাও করোনা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করাই যায়। তাই রবিবার […]

এই মুহূর্তে জেলা

হুগলি জেলাশাসক দপ্তর জীবানু মুক্তের কাজ শুরু করলেন বিধায়ক অসিত মজুমদার।

সুদীপ দাস ,৩০ মার্চ:- করোনার প্রকোপ ঠেকাতে দিকে দিকে জীবাণু মুক্তের কাজ শুরু করেছে অগ্নি নির্বাপন দপ্তর। আজ হুগলি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রথমে হুগলির জেলাশাসক দপ্তরে জীবানু মুক্তের কাজ শুরু হয়। এদিন দপ্তর সংলগ্ন এলাকা ওয়াটার মিস্ট সিস্টেম মেশিনের সাহায্যে জল, ফিনাইল ও ব্লিচিংয়ের মিশ্রন ঘটিয়ে স্প্রে করা হয়। ডিএম অফিস থেকে বেড়িয়ে দমকল […]

এই মুহূর্তে জেলা

বিধায়ক সুদীপ্ত রায়ের উদ্যোগে বাঁকুড়া থেকে রিষড়ায় কাজে আসা ৩২ জন শ্রমিককে ঘরে ফেরানো হলো।

তরুণ মুখোপাধ্যায় ,৩০ মার্চ:- বাঁকুড়ার বিভিন্ন গ্রাম থেকে রিষড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩২ জন শ্রমিক কাজ করতে এসেছিলেন।  কিন্তু হঠাৎ করোনার ভয়াল থাবায় আতঙ্কিত হয়ে পড়েন তারা। কাজকর্ম বন্ধ হয়ে ঘরের মধ্য আটকে পড়েছিলেন । এ ব্যাপারে রিষড়ার তৃণমূল নেতা নিখিল চক্রবর্তী জানালেন লকডাউন এর ফলে মানুষজন বাড়ি থেকে বের হতে পারছেন না। এর জন্য […]

এই মুহূর্তে জেলা

গ্যাসের চাহিদা থাকলেও মিলছে না , হোম ডেলিভারি না হওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ গ্রাহকরা ।

   বাঁকুড়া , ৩০ মার্চ:- গ্যাসের চাহিদা রয়েছে গ্যাসের আমদানিও রয়েছে অন্যান্য দিনের মতো , কিন্তু তারপরও গ্যাস নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রাহকদের , সৌজন্যে নোবেল করোনাভাইরাস । এই মুহূর্তে করোনা ভাইরাস সংক্রমণ রোধের জন্য দেশজুড়ে চলছে লকডাউন । সকল সাধারণ মানুষ গৃহবন্দি হয়ে রয়েছেন । নিজের অত্যন্ত প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে […]

এই মুহূর্তে জেলা

খরদহ স্টেশনে অবহেলিত শ্রমিক ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ালো খরদহ টিএমসির হকার্স ইউনিয়ন।

উঃ২৪পরগনা,৩০ মার্চ:- খরদহ স্টেশনে রাতের বেলা অবহেলিত শ্রমিক ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ালো খরদহ টিএমসির হকার্স ইউনিয়ন ও পৌরসভার উপ পৌরপ্রধান সুকান্ত বণিক । করোনা ভাইরাস এর যে সমস্ত বাইরের শ্রমিকরা বাড়িতে যেতে না পারার দরুন খরদহ স্টেশনে আশ্রয় নিয়েছে । তাদের দুবেলা দুটো অন্ন তুলে দিচ্ছেন যুব সমাজ।  দিনরাত এক করে অবহেলিত মানুষের […]

এই মুহূর্তে জেলা

বালির মহাদেব জুটমিলে শ্রমিক বিক্ষোভ।

  হাওড়া , ৩০ মার্চ:- করোনা সংক্রমণকে উপেক্ষা করেই বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন বালি মহাদেব জুটমিলের শ্রমিকরা। অভিযোগ, শ্রমিকদের পুরো বেতন না দিয়ে মালিকপক্ষ দেড় হাজার টাকা করে অগ্রিম দেবার সিদ্ধান্ত নিয়েছিল। আর তাতেই বেঁকে বসেন শ্রমিকরা। সোমবার দুপুরে বিক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগ, এই সঙ্কটজনক পরিস্থিতিতে অল্প টাকায় তাদের কোনও কাজ হবে না। […]